নতুন মাইলফলক গড়ল রণবীরের ‘ধুরন্ধর’, ৪ দিনে কত আয় করল?

Share:

নিজস্ব প্রতিনিধি:  মুক্তির চার দিনেই রণবীর সিংয়ের নতুন ছবি ‘ধুরন্ধর’ বক্স অফিসে ঝড় তুলেছে। আয়ের দিক থেকে গড়েছে নজরকাড়া রেকর্ড। অভিনেতা নিজেরই হিট ছবি ‘রাম-লীলা’-এর লাইফটাইম কালেকশনকে ছাপিয়ে গিয়েছে। আদিত্য ধর পরিচালিত এবং সত্য ঘটনা অবলম্বনে তৈরি এই অ্যাকশন ড্রামাটি ৫ ডিসেম্বর মুক্তি পেয়েছে এবং দ্রুত  দর্শকদের   মন জয় করে নিয়েছে।

ছবিটির চতুর্থ দিনের বক্স অফিস রিপোর্ট কার্ড সামনে এসেছে। সেখানেই রয়েছে চমক। চতুর্থ দিনে ছবিটি ভালো আয় করার পাশাপাশি রণবীর সিং তার এবং দীপিকা পাড়ুকোনের ছবি ‘গোলিওঁ কি রাসলীলা রাম-লীলা’-এর লাইফটাইম কালেকশনকে ছাপিয়ে গিয়েছে। ছবিটি মুক্তির পর প্রথম দিনে ২৮ কোটি, দ্বিতীয় দিনে ৩২ কোটি এবং তৃতীয় দিনে ৪৩ কোটি আয় করে। মুক্তির প্রথম সপ্তাহ শেষে ‘ধুরন্ধর’ ১০৩ কোটি টাকা আয় করে। তবে প্রথম সোমবার ছবিটির আয় আগের তিন দিনের তুলনায় কম ছিল। রণবীর সিংয়ের ছবিটি চতুর্থ দিনে ২৩ কোটি টাকা আয় করেছে। সামগ্রিকভাবে, চার দিনের মোট আয় ১২৬ কোটি টাকায় পৌঁছেছে। এই আয় গোলিওঁ কি রাসলীলা রাম-লীলার ১১৭.৫৩ কোটি টাকার আয়কে ছাপিয়ে গিয়েছে, যা পূর্বে রণবীর সিং-এর অন্যতম বড় সাফল্য হিসেবে বিবেচিত হত।

আরও পড়ুন: বক্স অফিসে সুনামি! মুক্তির ৩ দিনেই ১০০ কোটি আয়ের গণ্ডি পেরোল রণবীরের ‘ধুরন্ধর’

ধুরন্ধর সাম্প্রতিক বেশ কয়েকটি মুক্তিপ্রাপ্ত ছবির আয়কেও ছাপিয়ে গিয়েছে। রণবীর সিংয়ের ক্যারিয়ারের মুক্তির শুরুতে সর্বোচ্চ আয়ের নিরিখে এটিই প্রথম ছবি। পাশাপাশি ২০২৫ সালের সর্বোচ্চ আয় করা কৌশল এবং রশ্মিকা মান্দান্না অভিনীত ‘ছাভা’-এর পরেই জায়গা করে নিয়েছে ধুরন্ধর। রণবীর সিংয়ের এখন পর্যন্ত সর্বোচ্চ আয় করা চলচ্চিত্রগুলির মধ্যে এই ছবি ষষ্ঠ স্থানে রয়েছে। “পদ্মাবত” (২৬ কোটি) এবং “সিম্বা” (২৪ কোটি) কেও  ছাপিয়ে গিয়েছে ধুরন্ধর। এই ছবিটি রণবীরের ক্যারিয়ারের দ্রুততম মুক্তিপ্রাপ্ত ছবি হিসেবে ১০০ কোটির ক্লাবে প্রবেশ করেছে। ছবিটির প্রথম সপ্তাহান্তে রোমান্টিক সিনেমা “তেরে ইশক মে”-কে টেক্কা দিয়েছে যা প্রেক্ষাগৃহে এক সপ্তাহের মধ্যে ৯৯.৭৫ কোটি টাকা আয় করেছিল। সিনেমাপ্রেমীরা মনে করছেন আগামী দিনে রণবীরের এই ছবি আরও অনেক রেকর্ড ভাঙতে পারে।

ব্লেড-সুতো বা চুন দিয়ে আঁচিল তোলেন! জানেন এই টোটকা কতটা বিপজ্জনক?

দেবীপক্ষ শুরু হলে অবিবাহিত তরুণীরাও শাঁখা পরেন, কোন বনেদি বাড়িতে এমন রীতি?

বাবার জীবদ্দশায় এই ৫ কাজ করলে চরম অমঙ্গল! জানুন কি বলছে গরুড় পুরাণ

ভুলেও অন্যের হাতে সরাসরি দেবেন না এই ৫ জিনিস, ভুগবেন চরম আর্থিক সঙ্কটে

৯২ দিন বক্রী গতিতে থাকবে শনি, ধন-সম্পদ উপচে পড়বে ৪ রাশির জাতকদের

‘টিম ওয়ার্ক’-এ কাজ করলে লাভবান হবেন, সঙ্গীর সঙ্গে একান্ত যাপন করলে সংসার সুখের হবে

রাতে ঠিকমতো ঘুম হচ্ছে না? অজান্তেই বাড়ছে হৃদরোগে আক্রান্তের ঝুঁকি

বোরকা পরে ভূমি অফিসে আচমকা হাজির জেলা প্রশাসক, তার পর যা ঘটল….

‘বছরে মহিলাদের ৪০ হাজার টাকা’, প্রমীলা ভোটারদের মন জয়ে অখিলেশের মাস্টারস্ট্রোক

মামলা বন্ধের বিনিময়ে ২ কোটি ঘুষ, এসিবির জালে অতিরিক্ত পুলিশ সুপার

আগামী দু’মাস ডেঙ্গু নিয়ে সতর্ক থাকতে হবে, জেলাশাসকদের নির্দেশ মুখ্যসচিবের

এক্সট্রা ক্লাসের নামে ছাত্রীকে আটকে রেখে ধর্ষণ! গ্রেফতার পাষণ্ড শিক্ষক

সোশ্যাল মিডিয়া নয়, রিয়েল লাইফে মন দিতে যুবদের নির্দেশ নীতিন নবীনের

নিলামের আগেই ছাঁটাই, ৫০ লক্ষের ক্রিকেটারকে ছেড়ে দিল মুম্বাই ইন্ডিয়ান্স