ডেঙ্গুতে আক্রান্ত ভূমি, ৮ দিন ধরে হাসপাতালে ভর্তি, এখন কেমন আছেন?

ছবিতে অভিনেত্রীকে হাসপাতালের পোশাকে বিছানায় শুয়ে থাকতে দেখা যায়। তাঁর ক্যাপশনে লেখা ছিল, “এক ডেঙ্গু মাছ ৮ দিন ধরে আমার শরীরে ব্যাপক নির্যাতন চালিয়েছে। কিন্তু আজ আমার ঘুম ভেঙে গেছে, তাই আমাকে একটা সেলফি তুলতে হয়েছে।”

Share:

নিজস্ব প্রতিনিধি: এত সাবধানতা অবলম্বন করেও অসুখের হাত থেকে বাঁচতে পারছেন না তারকারাও। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঘরবন্দী বলিউড অভিনেত্রী ভূমি পেডনেকার। যাঁকে শেষ পর্দায় দেখা গিয়েছিল, ‘Thank you for coming’-এ। ছবিতে তাঁর সঙ্গে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন অনীল কাপুর, কুশা কপিলা, শেহনাজ গিল প্রমুখ। তবে ছবিটি বক্সঅফিসে খুব একটা সাফল্য লাভ করতে পারেনি। যাই হোক, বুধবার সকালে অভিনেত্রী তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে গিয়ে হাসপাতাল থেকে একটি রুগ্ন অবস্থার সেলফি তুলে জানালেন যে, তিনি ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি। পাশাপাশি ভক্তদেরও সতর্ক থাকার আহ্বান জানালেন অভিনেত্রী। হাসপাতাল থেকে কয়েকটি সেলফি শেয়ার করে তিনি আরও জানালেন যে, হাসপাতালে ৮ দিন কাটানোর পর তিনি আস্তে আস্তে সুস্থবোধ করছেন।

ছবিতে অভিনেত্রীকে হাসপাতালের পোশাকে বিছানায় শুয়ে থাকতে দেখা যায়। তাঁর ক্যাপশনে লেখা ছিল, “এক ডেঙ্গু মাছ ৮ দিন ধরে আমার শরীরে ব্যাপক নির্যাতন চালিয়েছে। কিন্তু আজ আমার ঘুম ভেঙে গেছে, তাই আমাকে একটা সেলফি তুলতে হয়েছে।” এরপর তিনি ভক্তদের সতর্কতা অবলম্বন করে বলেন, “বন্ধুরা সাবধানে থাকুন, কারণ গত কয়েক দিন আমার এবং আমার পরিবারের জন্য অত্যন্ত কঠিন অবস্থায় আছি। মশা তাড়ানোর ওষুধ এখনই আবশ্যক। আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বজায় রাখুন। উচ্চ দূষণের মাত্রায় আমাদের বেশিরভাগ রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেছে। আমার পরিচিত বেশ কয়েকজন লোক সম্প্রতি ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে।”

সঙ্গে তিনি হাসপাতালের চিকিৎসক ও কর্মীদের ধন্যবাদ জানিয়েছেন, তাঁর এত ভালো যত্ন নেওয়ার জন্য। ভূমি পেডনেকার পোস্টটি শেয়ার করার সঙ্গে সঙ্গেই শীঘ্রই তাঁর সুস্থতার কামনা করেছেন ভক্তর। নেহা ধুপিয়া তার পোস্টে মন্তব্য করে লিখেছেন, “Feel better bhooms (heart emoji) @bhumipednekar,” যখন অমরুতা খানভিলকার মন্তব্য করেছেন, “শীঘ্রই সুস্থ হয়ে উঠুন স্টানার।” পরিচালক করণ বুলানি লিখেছেন, “ম্যাম দয়া করে যত্ন নিন।”

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

ট্রাম্পের জন্য প্রোটোকল ভেঙে বিমানবন্দরে জিনপিং, বদলাচ্ছে চিন-আমেরিকার সম্পর্কের সমীকরণ?

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত

শীতের দুপুরের সেরা পদ, বানিয়ে নিন ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

প্রকাশ্যে এল সিদ্ধার্থ-কিয়ারার মেয়ের মুখ, সমাজমাধ্যমে ভাইরাল ছবি

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি

ঢাকার কারাগারে চিন্ময়কৃষ্ণ প্রভুর খাদ্য ও চিকিৎসা নিয়ে গভীর উদ্বেগ