‘পরিবারের অনেকেই মানসিক রোগী, তাই আমার ডিপ্রেশনের সমস্যাটা জিনগত’: ইরা খান

খন আমার আচরণের অনেক পরিবর্তন এসেছে নয়তো আমি প্রায়শই কান্নাকাটি করতাম এবং বেশ কয়েকদিন খাবার না খেয়ে থাকতে পারতাম।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাবার পদাঙ্ক অনুসরণ না করলেও বলিউডে বেশ চর্চিত নাম ইরা খানের। বলিউডের মিঃ পারফেক্টশনিস্ট আমির খানের প্রথম স্ত্রীর কন্যা ইরা খান। গতবছরেই প্রেমিকের সঙ্গে বাগদান সেরেছেন তিনি। এছাড়াও নানা সময়ে নিজের বোল্ড অবতারের ছবির জন্যেও কটাক্ষের মুখে পড়েন ইরা। যাই হোক, এত বড় অভিনেতার কন্যা হয়েও অভিনয়ের পথ বেছে নেননি ইরা। বরং ক্যামেরার পেছনেই তাঁর কাজকর্ম, অর্থাৎ পরিচালক হতে চান ইরা। তবে একসময় অত্যন্ত মানসিক বিষণ্নতার সঙ্গে লড়াই করেছেন ইরা। যা নাকি তাঁর জীবন একেবারে দুর্বিসহ করে দিয়েছিল। সম্প্রতি এক সাক্ষাৎকারে ইরা নিজেই তাঁর বিষন্নতার বিষয়ে মুখ খুললেন। বলিউড সুপারস্টার আমির খান এবং তাঁর প্রাক্তন স্ত্রী রীনা দত্তের কন্যা ইরা, গ্ল্যামারের জগত থেকে তিনি সর্বদা দূরে থাকেন। তবে ইরা সোশ্যাল মিডিয়ার একজন বিখ্যাত মুখ।

ইরার স্পষ্টবাদীতা এবং কমনীয় ব্যক্তিত্বের জন্যে প্রচুর অনুসারী রয়েছে। সম্প্রতি তিনি একটি ‘আগস্তু’ শিরোনামের একটি ফাউন্ডেশন খুলেছেন, যার লক্ষ্য বিভিন্ন ধরণের মানসিক স্বাস্থ্য ব্যাধিগুলির সঙ্গে লড়াই করার মানুষদেরকে সহায়তা প্রদান করা। পাঁচ বছর আগে, তিনি নিজেও ক্লিনিকাল ডিপ্রেশনে আক্রান্ত হয়েছিলেন। টাইমস অফ ইন্ডিয়ার সঙ্গে সাম্প্রতিক সাক্ষাৎকারে ইরা বলেন, তাঁর বাবা-মা, আমির এবং রীনা দুজনেই আগস্তু ফাউন্ডেশনের উপদেষ্টা বোর্ডে রয়েছেন। বাবা তাঁকে এনজিও স্থাপনেও সাহায্য করেছেন।

এরপর ইরা অতীত অভিজ্ঞতার কথা স্মরণ করে বলেন, ‘এখন আমার আচরণের অনেক পরিবর্তন এসেছে নয়তো আমি প্রায়শই কান্নাকাটি করতাম এবং বেশ কয়েকদিন খাবার না খেয়ে থাকতে পারতাম। আমি বেঁচে থাকতে চাইতাম না। এতটাই মানসিক স্বাস্থ্য ব্যাধির শিকার হয়েছিলাম। এটা আমার জেনেটিক্স প্রবলেম ছিল। ৮-১০ মাস অন্তর আমার এই রোগের দেখা যেত। এটি থেকে মুক্তি পেতে আমার অনেক সময় লেগেছিল। পদ্ধতিগতভাবে বিষণ্নতায় চলে গিয়েছিলাম।”

মালদ্বীপ বা থাইল্যান্ডের ফিলিং পেতে ঘুরে আসুন গোয়ার পালোলেম সৈকতে

ডিসেম্বরেই শনির অবস্থান বদল, সুদিন ফিরবে এই ৪ রাশির

কন্যাসন্তানের জন্মে দায়ী কে-বাবা না মা?

একটি রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি! Airtel-এর নতুন প্ল্যানে বিনামূল্যে মিলবে ২ জিবি ডেটা

DVC-তে এক্সিকিউটিভ ট্রেইনি পদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

‘আমরা দাদার সঙ্গে আছি’, শুভেন্দুকে প্রণাম করে বললেন মমতার ভাই বাবুন

সন্তানের জন্ম দিলেন নাবালক দাদার হাতে ধর্ষিতা ১৩ বছরের কিশোরী

ভাইফোঁটাতেও ‘ভিলেন’ বৃষ্টি, বুধে ছাতা সঙ্গে রাখার পরামর্শ হাওয়া অফিসের

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে UAE-কে বড় ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে ভারত

ঘন কুয়াশায় বুলগেরিয়ায় মৃত্যু মিছিল! পরপর ৫০টি গাড়ির ভয়াবহ সংঘর্ষে নিহত প্রায় ১১

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের পূর্বাভাস! ধেয়ে আসছে ‘আকভান’

‘দূষণ নিয়ন্ত্রণে গোলাপ জল স্প্রে করা হবে,’ ঘোষণা পুরমন্ত্রী অগ্নিমিত্রার

তালপাতায় লেখা ৩০৭ বছরের ইতিহাস, ইউনেস্কোর দরবারে বাজিমাত করল রবীন্দ্রনাথের বিশ্বভারতী

‘প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন ছিল প্রণবের,’ লিখলেন সোনিয়া, পাল্টা খোঁচা শর্মিষ্ঠার