আদিত্যনাথের পা ছুঁয়ে প্রণাম, রজনীকান্তের আচরণে ক্ষুব্ধ ভক্তরা

সম্প্রতি উত্তরপ্রদেশে ‘জেলার’ ছবির স্পেশাল স্ক্রিনিং উপলক্ষেই সস্ত্রীক সে রাজ্যে পা রেখেছিলেন অভিনেতা। আর তখনই মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বাসভবনে গিয়ে তাঁর পা ছুঁয়ে প্রণাম করেন রজনীকান্ত।

Share:

নিজস্ব প্রতিনিধি: দক্ষিণী ইন্ডাস্ট্রির সুপারস্টার-মেগাস্টার একজনই রজনীকান্ত। গত ১০ অগস্ট মুক্তি পেয়েছে তাঁর বহু প্রতীক্ষিত ছবি ‘জেলার’। প্রায় ২ বছর পর অভিনয়ে প্রত্যাবর্তন করলেন থালাইভা। দক্ষিণী রাজ্যগুলিতে তাঁকে রীতিমতো ভগবান হিসেবে পুজো করা হয়। তাই তাঁর ছবি রিলিজের আগেই রীতিমতো হৈচৈ পড়ে যায় দক্ষিণী রাজ্যগুলিতে। আর ভক্তদের চাহিদা অনুযায়ী, জেলার শুধু দেশেই নয়, বিদেশেও রীতিমতো দাপিয়ে বেড়াচ্ছে। মাত্র ১০ দিনেই ছবির আয় ৫০০ কোটির ঘরে পৌঁছেছে। যাই হোক, সম্প্রতি ছবি মুক্তির পরেই অভিনেতা প্রথমে আধ্যাত্মিক সফরে পাহাড়ে গেলেন। সেখান থেকে ফিরেই উত্তরপ্রদেশ সফরে বেরিয়েছেন অভিনেতা।যেমন গতকালই সে রাজ্যের মুখ্যমন্ত্রী আদিত্যনাথ যোগীর সঙ্গে দেখা করে তাঁর সঙ্গে বসে একসঙ্গে জেলার দেখেছেন। তাও আবার যোগী আদিত্যনাথের বাসভবনে। আর সেখান থেকেই বর্তমানে একটি ভিডিও রীতিমতো তোলপাড় ফেলে দিয়েছে সোশ্যাল মিডিয়ায়।

ভিডিওটিতে দেখা গিয়েছে, যোগী আদিত্যনাথের পা ছুঁয়ে প্রণাম করছেন থালাইভা। আর তাতেই রুষ্ট অভিনেতার অনুরাগীরা। অভিনেতার এই আচরণ একেবারেই পছন্দ হয়নি ভক্তদের। বছর ৭২-এর অভিনেতা নাকি পা ছুঁয়ে প্রণাম করলেন ৫২ বছরের যোগী আদিত্যনাথকে! সম্প্রতি উত্তরপ্রদেশে ‘জেলার’ ছবির স্পেশাল স্ক্রিনিং উপলক্ষেই সস্ত্রীক সে রাজ্যে পা রেখেছিলেন অভিনেতা। আর তখনই মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বাসভবনে গিয়ে তাঁর পা ছুঁয়ে প্রণাম করেন রজনীকান্ত। আর মুখ্যমন্ত্রী ফুলের তোড়া দিয়ে তাঁকে স্বাগত জানায়। কিন্তু অভিনেতার এই আচরণ একেবারেই মেনে নেননি অনুরাগীরা। প্রায় বছর কুড়ির ছোট রাজনীতিকে কেন প্রণাম করতে গেলেন অভিনেতা, সেই নিয়েও একাধিক প্রশ্ন উঠেছে।

 

সমাজমাধ্যমে কেউ লিখেছেন, ‘‘আত্মসম্মানটা কি তামিলনাড়ুতে রেখে এসেছেন?’’ কেউ কেউ বলেছেন, ‘‘উনি কি সত্যি যোগীর পাঁ ছুঁয়েছেন!’’ কেউ কেউ আবার অভিনেতার এই আচরণের ব্যাখ্যা দিয়ে বলেন, রজনীকান্ত অত্যন্ত ধার্মিক মানুষ। যোগীর সন্ত পরিচয়ের কারণে এ ভাবে তাঁকে সম্মান জানিয়েছেন! এদিকে রবিবার রজনীকান্ত লখনউতে সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবের সঙ্গেও তাঁর বাসভবনে দেখা করেছেন। অখিলেশের বিষয়ে সাংবাদিকদের কাছে রজনীকান্ত বলেছেন, “আমি 9 বছর আগে অখিলেশ যাদবের সঙ্গে মুম্বাইয়ের একটি অনুষ্ঠানে দেখা করেছি। তখন থেকেই আমরা বন্ধু, আমরা ফোনে কথা বলি। পাঁচ বছর আগে যখন আমি এখানে শুটিংয়ের জন্য এসেছিলাম, তখন তাঁর সঙ্গে দেখা করতে পারিনি। তাই আজ দেখা করেই যাবো।”

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!

ফের ভারতে ফিরছে Paytm! প্রাথমিক অনুমোদন দিল RBI

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

বাঙালির ঐতিহ্যবাহী স্বাদ! চিংড়ির পুর ভরা মোচা দিয়ে বানান মনোহরা 

‘পুষ্পা’ ওরফে জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

এক ধাক্কায় অনেকটা কমল সোনার দাম, আজ কলকাতার দর কত?