ভুল ভাঙল দেবলীনার, ‘রেট’ কে ‘সেট’ বলার অপরাধ শিকার করলেন গৌরব-ঘরণী

তবে এত বিতর্কের ঝড় উঠতেই পোস্টটি মুছে দেন দেবলীনা।

Share:

নিজস্ব প্রতিনিধি: এমনিতেই প্রতিনিয়ত তাঁকে নিয়ে ট্রোলিং চলে। যদিও আজকাল সেলিব্রিটিদের যেকোনও কিছু নিয়েই ট্রোলিং হয় চূড়ান্ত। অভিনেত্রী দেবলীনা কুমার, যিনি প্রতিনিয়ত সুন্দর সুন্দর লাস্যময়ী পোশাকে হাজির হয়ে ঘুম ওড়াচ্ছেন নেটিজেনদের। যে কারণে তাঁকে সমালোচনাও কম হয় না। যদিও তাতে কোনও আপত্তি নেই উত্তমকুমারের নাত বউয়ের। দু’দিন আগে তাঁর করা একটি পোস্ট ঘিরেই এখন যত সমস্যা। অভিনেত্রীর পাশাপাশি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের নৃত্য শিক্ষিকাও তিনি।

সম্প্রতি তিনি একটি প্রবেশিকা পরীক্ষার ফলাফলের ছবি ফেসবুকে পোস্ট করে লেখেন, “সেট পরীক্ষার ফল। যা অনলাইনে হয়। না হলে তো আবার অনেকে বলবেন বাবা করিয়ে দিয়েছে।” আট বছর আগের সেই পরীক্ষায় তিনি প্রথম হয়েছিলেন। আসলে অভিনেত্রীর বাবা দেবাশিস কুমার তৃণমূল নেতা বলে, অতীতে অনেক কটাক্ষের শিকার হতে হয় দেবলীনাকে।

তবে এই ফলাফলের ছবি পোস্ট হতেই রীতিমতো তাঁকে তুলোধনা করে ছাড়েন নেটপাড়া। সেই পোস্টটি দেখে অনেকেই মন্তব্য করেছেন, “ভদ্রমহিলা তো ভাল মতো ছড়িয়েছেন।” আবার কেউ মন্তব্য করেছেন, “সেট পরীক্ষায় ফার্স্ট, সেকেন্ড আবার কবে থেকে ঘোষণা হল? এটা তো বিশ্ববিদ্যালয়ের আভ্যন্তরীণ পরীক্ষা।”

উল্লেখ্য, রবীন্দ্রভারতীতে ‘রিসার্চ এন্ট্রান্স টেস্ট’ নামক আভ্যন্তরীণ পরীক্ষার ফলাফলই ফেসবুকে ভাগ করে নিয়েছিলেন দেবলীনা। আর অভিনেত্রী ‘রেট’-কে ‘সেট’ বানিয়ে দিয়েছেন। সেট মুলত রাজ্য সরকারের অধীনে টিচার এলিজিবিলিটি টেস্ট। আর তা দেখে সমাজমাধ্যমে হাসির রব ওঠে তাঁকে ঘিরে। তবে এত বিতর্কের ঝড় উঠতেই পোস্টটি মুছে দেন দেবলীনা। কটাক্ষের কারণেই তড়িঘড়ি ভুল ভেঙে দেবলীনা ফেসবুকে লিখলেন, “সংশোধন করলাম। ওটা রেট পরীক্ষা হবে।”

পুজোর কেনাকাটায় ভিলেন বৃষ্টি, সন্ধ্যা নামার মুখে কলকাতায় শুরু দুর্যোগ

বস হো তো অ্যায়সা! অফিসে আসতে কর্মীদের কষ্ট দেখে BMW উপহার দিলেন মালকিন

অসময়ের বৃষ্টিতে জাঁকিয়ে বসেছে সর্দি? সুস্থ হতে খান কালোজিরে-গোলমরিচের চা

সাহিত্যে নোবেল পেলেন কানাডার কবি অ্যান কারসন

নদী বাঁচাতে দেড় হাজার কিমি সাইকেল চালিয়ে প্রধানমন্ত্রীর দরবারে দুই অশীতিপর

মগরায় রাস্তার পাশ থেকে উদ্ধার প্রৌঢ়ের দেহ, হুলুস্থুলু এলাকায়

দিনে ৬০টি সিগারেটে সুখটান দিতেন চেন স্মোকার নানা, স্নানের সময়েও বাদ দিতেন না

৪০ ঘণ্টায় ১৫ হাজার কিলোমিটার পথ পেরিয়ে মেসির শেষ ম্যাচ দেখলেন কেরলমের ভক্ত

ধনঞ্জয়ের জায়গায় শ্রীলঙ্কা টেস্ট দলের নয়া অধিনাযক কুশল মেন্ডিস

দলত্যাগী তৃণমূল সাংসদদের সুখের সংসারে অশান্তি? কী ব্যাখ্যা শতাব্দীর?

বন্যায় ভিটে হারানো পরিবারকে ১.৮০ লক্ষ টাকা ক্ষতিপূরণ, মানিকচকে ঘোষণা মুখ্যমন্ত্রীর

তিক্ততা অতীত, বিরোধী বিকাশের হয়ে সওয়াল কল্যাণের

ছয় বছর বয়সী দুই শিশুকে ধর্ষণ, নরপিশাচকে ৬০ বছরের কারাদণ্ডের সাজা

ইনস্টাগ্রামে পরিচয়! নাবালিকা ছাত্রীর বাড়িতে গিয়ে যৌন নির্যাতন, গ্রেফতার স্কুলের শিক্ষক