অপেক্ষার অবসান, মুক্তি পাচ্ছে ‘ধর্মযুদ্ধ’

অপেক্ষার অবসান, অবশেষে নতুন বছরে মুক্তি পাচ্ছে রাজ চক্রবর্তীর 'ধর্মযুদ্ধ'।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ করোনায় যে ছবি গুলি মুক্তির অপেক্ষায় দিন গুনছিলl তার মধ্যে একটি হল রাজ চক্রবর্তীর ‘ধর্মযুদ্ধ’। অবশেষে নতুন বছরে মুক্তি পাচ্ছে সেই ছবি। করোনার আগেই মুক্তি পেয়েছিল ছবির ট্রেলার। ট্রেলারের শুরুতে স্বাতীলেখা সেন গুপ্তের মুখের সংলাপ মন কেড়ে নিয়েছিল সকলের। অবশেষে আগামী ২১ জানুয়ারি ২০২২ এ মুক্তি পাবে ছবিটি। বৃহস্পতিবার অফিশিয়ালি মুক্তির দিন ঘোষণা হল এই ছবির। সম্প্রতি দুর্গা পুজোয় যে হানাহানি রাহাজানি সকলে দেখেছে সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে এবং নেতাজির জন্মদিনের প্রাক্কালে  ‘ধর্মযুদ্ধ’ ছবির মুক্তি যেন আরও প্রাসঙ্গিক হয়ে উঠতে চলেছে।  

বিয়ের পর জুটি বেঁধে রাজ-শুভশ্রীর এই দ্বিতীয় ছবি। বিয়ের পর রাজের পরিচালনায় প্রথম ছবি পরিণীতা। আর সেই ছবি থেকেই চিরাচরিত বানিজ্যিক ছবির অভিনেত্রী হিসাবে যে শুভশ্রীকে দর্শক দেখে এসেছেন সেই চেনা ছক যেন ভাঙতে শুরু করে। অন্যদিকে রাজ চক্রবর্তীও অন্য ধারার সিনেমায় তাঁর চেনা ছক ভেঙে বেরিয়ে এসেছেন। নতুনভাবে তাঁর কাজ দেখতে অভ্যস্ত হচ্ছেন দর্শক।

View this post on Instagram

A post shared by Subhashree Ganguly (@subhashreeganguly_real)

এই ছবিতে একেবারে অন্য লুকে ধরা দিয়েছেন অভিনেত্রী। শুধু তাই নয় পুরো ছবিতেই একজন অন্তঃসত্বার ভূমিকায় অভিনয় করেছেন।  এই চরিত্রে তিনি যখন অভিনয় করেন তখনও তিনি ইউভান জননী হয়ে ওঠেননি। চরিত্রের জন্য নানাভাবে নিজেকে ভেঙেছেন গড়েছেন শুভশ্রী তা একেবারেই স্পষ্ট। 

তারকা দম্পতি এই ছবির এক অন্যতম আকর্ষণ।এর পাশাপাশি রয়েছেন টলিপাড়ার অন্যতম অভিনেতা অভিনেত্রীরা। সবথেকে বড় পাওনা হিসাবে দর্শক পাবেন বেলাশুরুর পাশাপাশি আরও জীবন্তভাবে স্বাতীলেখা সেনগুপ্তকে। ২০২১ এ আমরা হারিয়েছি তাঁকে। তাঁর অভিনীত শেষ ছবির মাধ্যমে যেন তাঁকে ফিরে পাবেন দর্শক। এছাড়াও এই ছবিতে রয়েছেন সোহম চক্রবর্তী, পার্নো মিত্র, ঋত্বিক চক্রবর্তী, সপ্তর্ষি মৌলিক প্রমুখ। ছবিতে সঙ্গীত পরিচালনা করেছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত। ছবির চিত্রনাট্য লিখেছেন রাজ চক্রবর্তী ও পদ্মনাভ দাশগুপ্ত। 

ট্যাংরায় অ্যাপ-ক্যাব থেকে উদ্ধার ব্যক্তির দেহ, তদন্তে পুলিশ

ফুলের মালা নয়, ৪০ ফুটের গোঁফ গলায় পরিয়ে বিধায়ককে অভ্যর্থনা

বাজার থেকে কিনতে হবে না, স্বাদ দ্বিগুণ করতে বাড়িতে বানান ম্যাগি মশলা 

বিয়ের অনুষ্ঠান চলাকালীন ধসে পড়ল ছাদ, চেয়ার হাতে ছুটলেন অতিথিরা! ভাইরাল ভিডিও

ফের মা হতে চলেছেন কিয়ারা আডভানি, প্রথম সন্তানের দেড় বছরের মাথায় দিলেন সুখবর

চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বিজেপির মণ্ডল সভাপতি সুজিত হালদারের

হলিউডে ফের শোকের ছায়া, প্রয়াত ‘নর্থ বাই নর্থওয়েস্ট’-খ্যাত অস্কারপ্রাপ্ত অভিনেত্রী ইভা সেইন্ট

‘নিজেকে এখনও শিক্ষার্থী মনে করি’, প্রশাসক হিসেবে ২৫ বছর পূর্তিতে বললেন প্রধানমন্ত্রী মোদি

২৫ বছরে মোদির প্রশাসনিক যাত্রা, কলকাতায় ‘সেবা জ্যোতি যাত্রা’ কর্মসূচিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু

রেপো রেট বাড়াল রিজার্ভ ব্যাঙ্ক, বাড়ছে বাড়ি-গাড়ির EMI

পুজোয় ছাতা সঙ্গী হবে? বাংলার আকাশে ফের নিম্নচাপের প্রভাব, ৩ দিন রাজ্যে বৃষ্টির সম্ভাবনা

চিকিৎসার নামে শিশুদের শূন্যে ছুঁড়ে দিচ্ছেন তান্ত্রিক, প্রকাশ্যে ভয়ঙ্কর ভিডিও

হাসপাতালের পথে তীব্র যানজট, অটোর মধ্যেই সন্তানের জন্ম দিলেন মহিলা

প্রশাসনিক প্রধান হিসেবে একটানা ২৫ বছর পূর্ণ মোদির, শুভেচ্ছাবার্তা জাপানের প্রধানমন্ত্রীর