‘শোলে’র সেটে ভয়ঙ্কর কাণ্ড! ধর্মেন্দ্রর ভুলে প্রাণ যেতে বসেছিল অমিতাভের, অজানা তথ্য ফাঁস

ছবির ক্লাইম্যাক্সের শুটিংয়ের সময় একটি গোলাগুলির দৃশ্য ছিল। যেখানে বীরু, ধর্মেন্দ্রর গুলি বন্দুকে ভরে দেওয়ার কথা ছিল। কিন্তু তাঁর গুলি চালানোর কথা ছিল না।

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউডের ইতিহাসে অন্যতম আইকনিক চলচ্চিত্র ‘শোলে’, ৫০ বছর পূর্তি উপলক্ষে এ বছর আবারও মুক্তি পেয়েছে এই ছবি। নির্মাতারা ছবিটিকে পুনরায় মুক্তি দিয়েছে। তবে এবার আনকাট দৃশ্যগুলি সমেত মুক্তি পেয়েছে ‘শোলে’। অর্থাৎ শোলের যে যে অংশ কেটে মুক্তি দেওয়া হয়েছিল, সেই সেই অংশগুলি জুড়ে পুনরায় মুক্তি পেয়েছে শোলে। সম্প্রতি ছবির মুক্তির আগে, একটি সাক্ষাৎকারে পরিচালক রমেশ সিপ্পি ‘শোলে’ শুটিংয়ের কিছু অজানা গল্প ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন। তিনি ‘শোলে’র শুটিং চলাকালীন প্রয়াত অভিনেতা ধর্মেন্দ্রর একটি বড় ভুলের কথা স্মরণ করেছেন।

জানান, ছবির ক্লাইম্যাক্সের শুটিংয়ের সময় একটি গোলাগুলির দৃশ্য ছিল। যেখানে বীরু, ধর্মেন্দ্রর গুলি বন্দুকে ভরে দেওয়ার কথা ছিল। কিন্তু তাঁর গুলি চালানোর কথা ছিল না। কিন্তু তিনি বন্দুক তুলে গুলি চালিয়ে দিয়ে ছিলেন। তাঁর ঠিক নাক বরাবর অমিতাভ বচ্চন একটি খাদের ধারে দাঁড়িয়েছিলেন। অর্থাৎ ধর্মেন্দ্রর অজান্তেই ছোঁড়া গুলিটি অমিতাভের বুকে বিঁধতে পারত। কিন্তু ঘটনাক্রমে গুলিটি অমিতাভের ঠিক পাশ দিয়ে বেরিয়ে যায়। ফলে বড় দুর্ঘটনা এড়ানো যায়। নয়তো অমিতাভের বুকে গুলি লাগতে পারত।

রমেশ সিপ্পি বলেন, এই ঘটনার পর ছবির অ্যাকশন ক্যামেরাম্যান আতঙ্কিত হয়ে শুটিং বন্ধ করে দেন। ক্যামেরাম্যান জিম অ্যালেন বলেছিলেন, ‘আমি শুটিং করব না। অভিনেতারা যদি এমন আচরণ করে, তাহলে আমার সেটে বড় দুর্ঘটনা ঘটে যাবে। আমি কোনও দুর্ঘটনা চাই না। তবে সেদিন শুটিং বাতিল করা হলেও আমরা এই ঘটনা থেকে বড় শিক্ষা পেয়ে ছিলাম। তখন আমি ধর্মেন্দ্রকে বকা দিয়ে বলে ছিলাম, মেজাজে থাকা ঠিক আছে, কিন্তু স্ক্রিপ্টের বাইরে কোনও ঝুঁকি নেওয়া ঠিক না। এরকম দুর্ঘটনা ঘটালে আর শুটিং করা যাবে না। তবে তিনি এটা বুঝতে পেরেছিলেন। তিনি জিম এবং অমিতজির কাছে ক্ষমা চেয়েছিলেন। তারা সকলেই বিষয়টি সমাধান করেছিলেন। কারণ এটি ইচ্ছাকৃত ছিল না। কেবল ঘটে গিয়েছিল। এ বছর “শোলে” মুক্তির ৫০তম বার্ষিকী। কিন্তু দুঃখের বিষয় হল, ছবির তিন প্রধান চরিত্র, ধর্মেন্দ্র, সঞ্জীব কুমার এবং আমজাদ খান, উদযাপন করার জন্য আর আমাদের সঙ্গে নেই। তবে, আজও, যখনই ছবিটির কথা বলা হয়, ভক্তরা তাঁদের স্মরণ করেন।’ কিংবদন্তি ধর্মেন্দ্র গত ২৪ নভেম্বর দীর্ঘকালীন অসুস্থতার পর মারা গিয়েছেন।

জঙ্গিযোগের সন্দেহে দক্ষিণ দিনাজপুরে NIA-র তল্লাশি

রাশিয়ায় আতশবাজি কারখানায় ভয়াবহ আগুন, মৃত অন্তত ১৪

IAS-এর চাকরি ছেড়ে রাজনীতিতে দিব্যা মিত্তল, কোন দলে যোগ দিচ্ছেন?

পায়ে সংক্রমণ, অন্তঃসত্ত্বা অবস্থায় আলিপুর চিড়িয়াখানায় সিংহীর মৃত্যু

ডিউটি থেকে বেরোতে অনুমতি মিলবে, তবে দিতে হবে ২৫ হাজার! ঘুষ নিতে গিয়ে গ্রেফতার নিরাপত্তারক্ষী

আত্মপ্রকাশের পরেই পাক সেনার কনভয়ে হামলা বালোচ মহিলা বিদ্রোহীদের, নিহত ৯

পকেটে ৫০ হাজার টাকা থাকলেই মিলবে ফ্ল্যাট, বড় ঘোষণা অর্জুনের, জানেন কারা পাবেন?

মঙ্গলবার সকালে রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-র

টানা বৃষ্টির পর স্বস্তি, তবে বাড়বে অস্বস্তি! আজ কেমন থাকবে কলকাতা-সহ বাংলার আবহাওয়া?

ইউক্রেনজুড়ে রাশিয়ার ভয়াবহ ড্রোন হামলায় নিহত ১০, আহত ৮০

দুর্গাপুজোর নামে ‘ভুয়ো পাস’ বিক্রি! প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের বাড়ি-সহ কলকাতার ১০ ঠিকানায় ইডি-র তল্লাশি

Asian Games 2026: ফের দেখা যাবে ভারত-পাকিস্তান মহারণ? জেনে নিন সমীকরণ

এক্সট্রা ক্লাসের নামে ছাত্রীকে আটকে রেখে ধর্ষণ! গ্রেফতার পাষণ্ড শিক্ষক

সোশ্যাল মিডিয়া নয়, রিয়েল লাইফে মন দিতে যুবদের নির্দেশ নীতিন নবীনের