বসন্তীর প্রেমে পাগল বীরু, ‘শোলে’-তে নাকি সত্যিই মদ্যপান করে ট্যাঙ্কে উঠেছিলেন ধর্মেন্দ্র

হেমার প্রতি ভালবাসা প্রকাশ করার জন্যেই নাকি তিনি মদ্যপান করেছিলেন, যাতে আবেগে ভেসে হেমাকে মনের কথা জানিয়ে দিয়ে পারেন ধর্মেন্দ্র।

Share:

নিজস্ব প্রতিনিধি: আইকনিক শোলের শুটিংয়ের সময়েই হেমা মালিনীর প্রেমে পড়েছিলেন প্রয়াত কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র। জানেন কী, ছবির ক্লাইম্যাক্সের শুটিংয়ের সময়ে ধর্মেন্দ্র সত্যিকারের মদপান করেছিলেন। হেমার প্রতি ভালবাসা প্রকাশ করার জন্যেই নাকি তিনি মদ্যপান করেছিলেন, যাতে আবেগে ভেসে হেমাকে মনের কথা জানিয়ে দিয়ে পারেন ধর্মেন্দ্র। হ্যাঁ, শোলের একটি আকর্ষণীয় একটি আখ্যান ঝুলি থেকে বের করলেন ছবির পরিচালক রমেশ সিপ্পি।

স্বর্ণালী বলিউডের অন্যতম আইকনিক চলচ্চিত্র ‘শোলে’। বলা চলে, মেগাস্টার অমিতাভ বচ্চনের কেরিয়ারের মোড় ঘুরিয়েছিল এই ছবিটি। ১৯৭৫ সালে রিলিজ হলেও ছবিটিকে বর্তমান প্রজন্ম ভাল ভাবেই গ্রহণ করেছে। কারণ বলিউডকে বিশ্বের আঙিনায় পৌঁছে দেওয়ার অন্যতম হাতিয়ার ছিল শোলে। ছবিতে অমিতাভ, ধর্মেন্দ্রর পাশাপাশি আরও অভিনয় করেছিলেন আমজাদ খান, হেমা মালিনী, জয়া প্রদা, সঞ্জীব কুমার। যাঁদের মধ্যে মাত্র ৩ জনই এখন বেঁচে রয়েছেন। গত ২৪ নভেম্বর দীর্ঘকালীন অসুস্থতার পর মারা গিয়েছেন কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র। এ বছর ছবির ৫০ বছর পূর্তি। সেই উপলক্ষে গত ১২ ডিসেম্বর শোলে: দ্য ফাইনাল কাট মুক্তি পেয়েছে। যেখানে ছবির মূল ক্লাইম্যাক্স দেখানো হয়েছে। যা ১৯৭৫ সালের শোলে থেকে বাদ দেওয়া হয়েছিল। পরিচালক রমেশ সিপ্পি শোলের পুনরায় মুক্তির প্রচারণা অনুষ্ঠানে গিয়ে একাধিক অজানা গল্প শেয়ার করেছেন।

জানিয়েছেন, ‘শোলে’র আইকনিক ট্যাঙ্ক দৃশ্যের সময়ে ধর্মেন্দ্র সত্যিকারের মদপান করেছিলেন। আসলে হেমা মালিনীর প্রতি তাঁর সত্যিকারের ভালোবাসা দৃশ্যে ফুটিয়ে তোলার জন্যে তিনি সত্যিকারের মদ্যপান করেছিলেন। ধর্মেন্দ্র সেদিন দারুন মেজাজে ছিলেন। পরিচালক বলেন, ‘আমি প্রথমে বুঝতে পারিনি, শুটিংয়ে জলের ট্যাঙ্কে ওঠা-নামার সময় তিনি যেভাবে দুলছিলেন তাতেই স্পষ্ট ছিল। যা দেখে আমি ভয় পেয়েছিলাম। কেননা মদ খেয়ে তিনি পিছনের ট্যাঙ্কে উঠেছিলেন। তবে তিনি আমায় আশ্বস্ত করেছিলেন, কিছুই হবে না, শুধু অভিনয়ের জন্যে তিনি মদ্যপান করেছেন। তাই আমি তাকে সম্পূর্ণ স্বাধীনতা দিয়েছিলাম। কারণ এটি ছিল সবার সামনে তার ভালবাসার ঘোষণা। সেই কারণেই পুরো হৃদয় দিয়ে তিনি অভিনয় করেছিলেন। আর ছবিতে যা ঘটেছিল, তা তাঁর বাস্তব জীবনেও ঘটেছিল।’ তবে ‘শোলে’ ছাড়াও ধর্মেন্দ্র এবং হেমা মালিনী একাধিক ছবিতে অভিনয় করেছেন। শুটিংয়েই তাঁরা প্রেমের পড়েন এভং ১৯৮০ সালে তাঁরা বিয়ে করেন। 

চালের গুঁড়ো ছাড়াই বানিয়ে ফেলুন দারুণ স্বাদের চিঁড়ের দুধপুলি

রেললাইন পার করতে গিয়ে ট্রেনের ধাক্কায় টুকরো টুকরো মা-মেয়ে

‘পুষ্পা’ জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

এক ধাক্কায় অনেকটা কমল সোনার দাম, আজ কলকাতার দর কত?

বাঙালি হেঁশেলের চিরন্তন স্বাদ, বানিয়ে নিন সুস্বাদু সিম পোস্ত

অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়ের স্বামী জয়ন্ত মুখোপাধ্যায় প্রয়াত, শোকের ছায়া বিনোদনজগতে

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বাঙালির লজ্জা, আরামবাগে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুলের ছবিতে কালি লেপে দেওয়ার অভিযোগ

সাত সকালেই নিউটাউনে নিরাপত্তারক্ষীর মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

নিলামে ৪৬ কোটিতে বিক্রি হল রুশ রাজপরিবারের ঐতিহাসিক নীলকান্তমণির ব্রেসলেট