মরণোত্তর পদ্মবিভূষণ পাচ্ছেন ধর্মেন্দ্র, পদ্মশ্রীতে ভূষিত রোহিত শর্মা

Share:

নিজস্ব প্রতিনিধি: মরণোত্তর পদ্মবিভূষণ সম্মান দেওয়া হচ্ছেন সদ্য প্রয়াত বলিউড অভিনেতা  ধর্মেন্দ্রকে। দীর্ঘ দিনের অসুস্থতার পর গত বছরে প্রয়াত হয়েছেন বলিউডের ‘হি-ম্যান’ ধর্মেন্দ্র।  পদ্মশ্রীতে ভূষিত করা হচ্ছে ভারতের তারকা ক্রিকেটার রোহিত শর্মাকে। দেশের প্রতি তাঁদের প্রত্যেকের অবদানের জন্য পদ্ম সম্মানে ভূষিত করা হচ্ছে।     

বলিউডের ‘হি-ম্যান’ ধর্মেন্দ্র, কেরালার প্রাক্তন মুখ্যমন্ত্রী ভিএস অচ্যুতানন্দন, ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবু সোরেন, অ্যাডম্যান পীযূষ পান্ডে, গায়ক অলকা ইয়াগনিক পদ্ম পুরস্কারে ভূষিত হয়েছেন। রবিবার (২৫ জানুয়ারী) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয়েছে, ২০২৬ সালের জন্য পদ্ম পুরষ্কার পাওয়া নয়জন ক্রীড়াবিদের মধ্যে রয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা এবং বর্তমান মহিলা দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর। রোহিত-হরমন ছাড়াও খেলোয়াড়দের মধ্য  পুরষ্কার পাচ্ছেন  শ্রী বিজয় অমৃতরাজ, শ্রী বলদেব সিং , শ্রী ভগবানদাস রাইকওয়ার, হরমনপ্রীত কৌর ভুলার, শ্রী কে পাজানিভেল, শ্রী প্রবীণ কুমার, মিসেস সবিতা পুনিয়া, শ্রী ভ্লাদিমার মেস্তভিরিশভিলি। 

আরও পড়ুন:  সুস্থ হয়ে ‘ও মোর দরদিয়া’ সেটে ফিরলেন রণিতা, এখন কেমন আছেন অভিনেত্রী?

 ভারতের সর্বোচ্চ নাগরিক সম্মান পদ্ম পুরষ্কার দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে প্রজাতন্ত্র দিবসের ঠিক আগেই। এই সম্মান বিভিন্ন ক্ষেত্রে বিশিষ্ট এবং ব্যতিক্রমী সেবার জন্য সেরা ব্যক্তিদের স্বীকৃতি দেয়। এই সম্মান তিনটি বিভাগে প্রদান করা হয়: পদ্ম বিভূষণ, পদ্মভূষণ এবং পদ্মশ্রী। এই বছরের পদ্ম তালিকায় “অসাধারণ অবদানের” উপর জোর দেওয়া হয়েছে। ১৩১ জনকে এই সম্মানের জন্য নির্বাচিত করা হয়েছে।  চলতি এই বছরে ভারত জুড়ে ৪৫ জন ব্যক্তিকে ‘unsung heroes’ বিভাগে পদ্মশ্রী পুরষ্কারের জন্য নির্বাচিত করা হয়েছে বলে সূত্র জানিয়েছে। যাদের পুরষ্কার দেওয়া হয়েছে সেই তালিকায় থাকা বহু ব্যক্তি প্রান্তিক জায়গা থেকে উঠে এসেছে। যার মধ্যে রয়েছে পিছিয়ে পড়া এবং দলিত সম্প্রদায়, উপজাতি গোষ্ঠী এবং প্রত্যন্ত অঞ্চল, এবং সমাজের সেবা করার জন্য ব্যক্তিগত কষ্ট কাটিয়ে ওঠা ব্যক্তিরা। স্বাস্থ্যপরিসেবা, শিক্ষা, স্যানিটেশন, এবং জীবিকা নির্বাহের ক্ষেত্রে কাজ করেছেন এবং নারী, শিশু, দলিত এবং উপজাতি সম্প্রদায়ের ব্যক্তিদের উপর জোর দেওয়া হয়েছে।

পদ্ম পুরষ্কার প্রাপকদের মধ্যে ১৯ জন মহিলা রয়েছেন যেখানে তালিকায় ছয়জন বিদেশী/এনআরআই/পিআইও/ওসিআই প্রাপকও রয়েছেন।  ১৬টি মরণোত্তর পুরষ্কার দেওয়া হচ্ছে। প্রতি বছর নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে আয়োজিত আনুষ্ঠানিক অনুষ্ঠানে ভারতের রাষ্ট্রপতি পদ্ম পুরস্কার প্রদান করেন। 

রাতে বৈঠকের পরই ধর্মঘট স্থগিত, এবার কি প্রতি শনিবার বন্ধ থাকবে ব্যাঙ্ক?

হিন্দমোটরে ফের শিল্পের হাতছানি! পরিত্যক্ত জমিতে ইলেকট্রিক গাড়ি কারখানা তৈরির প্রস্তাব

পানশালায় হঠাৎ বন্দুকবাজের হামলা, পার্টি করতে গিয়ে প্রাণ গেল ৩ জনের

নাইজেরিয়ায় ডিপথেরিয়ায় আক্রান্ত হয়ে মৃত অন্তত ৩১, আক্রান্ত ৪৬৯

পঞ্জাবের বিশ্ববিদ্যালয়ে অশান্তির জেরে ১০ দিনের জন্য বন্ধ ক্লাস, পিছল মিড-টার্ম পরীক্ষা

দারচিনি খেতে ভালবাসেন? জিভের প্রেমেই হতে পারে লিভারের মারাত্মক ক্ষতি

পুজোর মুখে বড় ধামাকা! ৭০০০mAh ব্যাটারি নিয়ে আসছে Vivo X Fold 6

২ অক্টোবর শুরু শক্তিশালী কেন্দ্র দৃষ্টি রাজযোগ, ৪ রাশির জাতকদের ভাগ্য চমকাবে

বন্ধুর সঙ্গে ফোনে কথা কাটাকাটি, অভিমানে আত্মঘাতী ১৬ লাখ ফলোয়ারের নেট প্রভাবী

বিরাটের জোড়া বিশ্বরেকর্ড, ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে জয়ী শুভমনরা

আম্বালায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে নিহত ২ শ্রমিক

ছুটির দিনে পরিষেবা দিয়েও ‘ব্ল্যাক সানডে’ পালন করলেন SBI-র কর্মীরা

ব্যবসায় অংশীদার করার টোপ দিয়ে ২৪ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ, গ্রেফতার এক

ক্রেতা সেজে ডেলিভারি বয়ের থেকে পার্সেল নেওয়ার চেষ্টা দুই বোনের, বাধা দিতেই ছেটালেন লঙ্কাগুঁড়ো