দিলীপ কুমারের মুখে ‘হে রাম’ সংলাপ, সেন্সরে আটকে যায় ‘গঙ্গা যমুনা’, নেহরুর ক্ষোভে মেলে ছাড়পত্র

সম্প্রতি সেন্সরের এমনই একটি অজানা ইতিহাস তুলে ধরলেন পরিচালক তিগমাংশু ধুলিয়া। দিলীপ কুমারের সুপারহিট চলচ্চিত্র ‘গঙ্গা যমুনা’।

Share:

নিজস্ব প্রতিনিধি: মুসলমান হয়ে আপনি কীভাবে ‘হে রাম’ কথাটি উচ্চারণ করতে পারেন? হ্যাঁ, এই একটি কারণেই কিংবদন্তি নায়ক দিলীপ কুমারের ‘গঙ্গা যমুনা’ ছবিটিকে সেন্সর ছাড়পত্র দেওয়া হচ্ছিল না, শেষমেশ প্রধানমন্ত্রী জহরলাল নেহেরুর নির্দেশে ছবিটিকে ছাড়পত্র দেয় সিবিএফসি এবং হিটও করে। শুধু আজ নয়, সিনেমার জন্মের পর থেকেই ছবির কাহিনী, সংলাপ নিয়ে বাছবিচার করা হয়। কারণ সিনেমা যেহেতু সকল মানুষ দেখেন, তাই সিনেমার বিষয়বস্তু অত্যন্ত সংবেদনশীল করতে হয়, যাতে ছবি মুক্তির পর কোনও বিতর্কের সৃষ্টি না হতে পারে।

এমন অনেক ঘটনা ঘটেছে, ছবি কাহিনী নিয়ে দেশজুড়ে বিক্ষোভের সৃষ্টি হয়েছে। সেন্সরের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। তাই যে কোনও ছবি মুক্তির আগে সেন্সর বোর্ডের ছাড়পত্রের দরকার হয়। সম্প্রতি সেন্সরের এমনই একটি অজানা ইতিহাস তুলে ধরলেন বর্ষীয়ান পরিচালক তিগমাংশু ধুলিয়া। দিলীপ কুমারের সুপারহিট চলচ্চিত্র ‘গঙ্গা যমুনা’। জানেন কী, একটি দৃশ্যের জন্যে ছবিটির মুক্তি নিষিদ্ধ করে দিয়েছিল সেন্সর বোর্ড? ছবিতে মৃত্যুর সময়ে দিলীপ কুমারকে ‘হে রাম’ উচ্চারণ করতে দেখা গিয়েছিল। মুসলমান হয়ে তিনি কেন হিন্দু দেবতার নাম উচ্চারণ করবেন, সেই নিয়ে আপত্তি তুলেই ছবিটি নিষিদ্ধ করে দেয় CBFC। যেটা শুনে সেই সময়ে রীতিমতো হতবাক হয়ে গিয়েছিলেন ছবির নির্মাতারা।

তবে জবাবে, ছবির নির্মাতারা যুক্তি দিয়েছিলেন যে, দিলীপ কুমার বাস্তবে মুসলিম হতে পারেন, কিন্তু তিনি এই ছবিতে গঙ্গা নামের একজন হিন্দু চরিত্রে অভিনয় করেছেন। সুতরাং, চরিত্রের স্বার্থ ‘হে রাম’ বলাটা স্বাভাবিক। কিন্তু, সেন্সর বোর্ড এই যুক্তিতে সন্তুষ্ট হয়নি। অবশেষে বিষয়টি প্রধানমন্ত্রী জহরলাল নেহরুর কাছে পৌঁছয়। নেহরু ছবিটি দেখেন এবং দিলীপ কুমারের ‘হে রাম’ বাক্যটি নিয়ে তাঁর কোনও সমস্যা নেই, জানিয়ে দেন। তাঁর নির্দেশের পরেই ছবিটিকে মুক্তির জন্যে ছাড়পত্র দেয় সেন্সর বোর্ড। এমনকি এই ছবির জন্যে আটকে থাকা সমস্ত ছবিকেও ছাড়পত্র দিয়ে দেয় সেন্সর। তবে শুধু স্বাধীনতা পরবর্তী যুগে নয়, স্বাধীনতার যুগেও চলচ্চিত্র নির্মাতারা সেন্সরদের এড়িয়ে চলতেন।

কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা মমতার, শুক্রবার মাহেশে তৃণমূল নেত্রীর সভা হচ্ছে না

রাতভর নিখোঁজ থাকার পর সকালে পুকুর থেকে উদ্ধার টোটো চালকের রক্তাক্ত দেহ, চাঞ্চল্য টাকিতে

ইনস্টাগ্রামে ‘বিদেশে চাকরি’র প্রলোভন, তারপর অপহরণ! হোটেলের ঘর থেকে উদ্ধার হাওড়ার কিশোরী

বর্ষায় ভেঙে গিয়েছে সাঁকো, হেঁটে নদী পার হতে গিয়ে তলিয়ে গেলেন প্রৌঢ়, প্রাণে রক্ষা পেল নাতি

BRICS Delhi 2026: পুতিন-শি’দের খাওয়ানো হবে ঘোল থেকে হায়দরাবাদি বিরিয়ানি

গলতে পারবে না মাছি-ও! ব্রিকস সম্মেলনের নিরাপত্তায় মোতায়েন ৩০ হাজার পুলিশ-আধা সেনা

মাদক কারবারের অভিযোগে কালীগঞ্জে গ্রেফতার মা ও ছেলে, উদ্ধার বিপুল কাঁচামাল ও ১৯ লক্ষ নগদ

বিশ্বকাপে খেলবেন রোহিত? অবসর জল্পনা নিয়ে মুখ খুললেন ‘হিটম্যান’

মায়ের শেষকৃত্যে হাজির থাকতে ৫ ঘন্টার জন্য প্যারোলে মুক্তি চিন্ময় প্রভুর

মোদির আমন্ত্রণ উপেক্ষা, ব্রিকস সম্মেলনে আসছেন না তারেক, ‘এই মুহুর্তে’র খবরে সিলমোহর

রক্ষাকবচ খারিজ হতেই অভিষেকের বাড়ি থেকে গ্রেফতার আপ্ত সহায়ক সুমিত রায়

শিক্ষিকার হাতে মার খেয়ে অসুস্থ দ্বিতীয় শ্রেণির ছাত্র, নিমতা থানায় বিক্ষোভ অভিভাবকদের

পাকিস্তানের কোচ মাইক হেসনে ‘ভারতীয় এজেন্ট’, পাক ক্রিকেটারের মন্তব্যে চর্চা তুঙ্গে

বাগেশ্বর বাবার ছবি পোড়ানোয় কড়া অ্যাকশন, অভিযুক্তদের গ্রেফতারের নির্দেশ শুভেন্দুর