ক্ষমা চাইতে আত্মসম্মানে বেঁধেছিল দিলীপ কুমারের, ফলস্বরূপ মধুবালাকে হারান কিংবদন্তী

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউডের কিংবদন্তি জুটি মধুবালা (Madhubala) এবং দিলীপ কুমারের (Dilip Kumar) রসায়ন চিরকালই আমাদের কাছে স্মরণীয় হয়ে থাকবে। এই জুটির অভিনীত মুঘল-ই-আজম, সেই যুগের একটি অত্যন্ত জনপ্রিয় এবং ব্লকবাস্টার চলচ্চিত্র ছিল। তবে সিনেমার মতো, তাঁদের বাস্তব জীবনের প্রেমের গল্পেরও একটি করুণ পরিণতি হয়েছিল, যখন তাঁরা একে অপরের থেকে পৃথক হয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। এই প্রসঙ্গে, মধুবালার বোন মধুর ভূষণ একবার বলেছিলেন যে, এই দুই সুপারস্টার বিয়ের জন্যে খুব কাছাকাছি এলেও একটি ক্ষমা চাওয়াকে কেন্দ্র করে তাঁদের বিচ্ছেদ হয়ে যায়। শোনা যায়, অভিনেতা দিলীপ কুমার, একবার মধুবালা এবং তাঁর বাবা আতাউল্লাহ খানের বিরুদ্ধে গিয়ে একটি মামলার সাক্ষ্য দিয়েছিলেন। কারণ ছিল একটি ছবি, যার নাম, নয়া দৌর।

এই ছবির শ্যুটিংয়ের জন্যে মধুবালাকে পরিচালক শহরের বাইরে যেতে বলেছিল, কিন্তু সেই সময়ে মধুবালার বাবা অভিনেত্রীকে শহরের বাইরে যেতে দেননি। এর ফলে, নয়া দৌর পরিচালক বিআর চোপড়া, পরে মধুবালা ও তাঁর বাবার বিরুদ্ধে ৩০,০০০ টাকা ক্ষতিপূরণ চেয়ে মামলা করেছিলেন। আর সেই মামলায় সাক্ষ্য দিয়েছিলেন দিলীপ কুমার। এর জন্যেই দিলীপ কুমার ও মধুবালার বিচ্ছেদ ঘটে যায়।

তাঁদের বিচ্ছেদ প্রসঙ্গে একটি বেসরকারি সংবাদমাধ্যমে মধুবালার বোন মধুর বলেন, “কোর্টের মামলা যদি না হত, তাহলে খুব সম্ভবত মধুবালা দিলীপ কুমারকে বিয়ে করতেন। তিনি দিলীপ সাহেবকে আমাদের বাবার কাছে ক্ষমা চাইতে অনুরোধ করেছিলেন। তিনি তাঁকে বোঝানোর চেষ্টা করেছিলেন যে, বিগত ঘটনাগুলিকে ভুলে যেতে, যাতে তাঁদের সম্পর্ক পরিপূর্ণতা পায়। কিন্তু দিলীপ সাহেব এই অনুরোধ প্রত্যাখ্যান করেন। এমনকী মধুবালা কেঁদেকেটে দিলীপ সাহেবকে বলেছিলেন যে, ‘দেখো এরকম করো না, আমাদের জীবন ভেঙে যাবে’! তখন দিলীপ সাব তাঁকে বলেছিলেন, তুমি আমাকে এত জোর করছো কেন?” এই ভাবেই তাঁদের সম্পর্কের বিচ্ছেদ ঘটে। মধুবালা পরে কিংবদন্তি গায়ক কিশোর কুমারকে বিয়ে করেন। আর বিয়ের নয় বছর পর তিনি মারা যান। দিলীপ কুমার অভিনেতা সায়রা বানুকে বিয়ে করেন এবং দুজনেই বলিউডের সবচেয়ে সুন্দর দম্পতি হয়ে ওঠেন। দিলীপ কুমার গত বছর মারা যান এবং সায়রা বানু এখনো বেঁচে আছেন।

উত্তর দমদম পুরসভায় চেয়ারম্যান সহ ২১ কাউন্সিলরের গণ ইস্তফা

জেলা প্রশাসনের উদ্যোগে গৌড়ের রামকেলি মেলার প্রস্তুতি বৈঠক

‘বাংলার বাড়ি’ প্রকল্পে কারা বেআইনিভাবে টাকা পেয়েছেন, তালিকা তৈরির নির্দেশ মুখ্যসচিবের

বিশাখাপত্তনমে স্টিল প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণ, ঝলসে মৃত্যু ৮ শ্রমিকের

ভেঙে দেওয়া হল কলকাতা পুর বোর্ড, বসানো হল প্রশাসক

সংসদীয় দলের নেতৃত্বে কে? ঝামেলা শুরু তৃণমূলের বিদ্রোহী সাংসদদের শিবিরে

শতাব্দীর বাড়িতে তৃণমূলের বিদ্রোহী সাংসদদের বৈঠক, আচমকা হাজির শুভেন্দুও

ধুলিয়ানে কাউন্সিলরের শ্বশুরবাড়ি থেকে বিপুল পরিমাণ ত্রাণের ত্রিপল উদ্ধার, তদন্তে পুলিশ

‘নিয়ম না মেনে পুশব্যাক মানা হবে না’, দিল্লিকে হুঁশিয়ারি দিয়ে চিঠি তারেক সরকারের

সুথার-সুন্দরের ভেল্কিতে আফগানদের দুরমুশ করে জিতল টিম ইন্ডিয়া

অবিলম্বে ইরান ছাড়ুন, ইজরায়েলের হামলার পরেই স্বদেশি নাগরিকদের নির্দেশ ভারতীয় দূতাবাসের

তৃণমূলের পার্টি অফিসে আস্ত গেস্ট হাউস! মিলল কন্ডোম ও বস্তা ভর্তি শাড়ি

‘লোভী-গদ্দার-ভীতুরা বিজেপিতে যোগ দিন’, কাকলিদের নিশানা মহুয়ার

মৃত্যুর ২০দিন পর আদালতের নির্দেশে কবর থেকে তোলা হল বধূর মৃতদেহ