‘টক্সিক’ ছবিতে যশের বিপরীতে কিয়ারাকে কেন বাছা হয়েছে, রহস্য জানালেন পরিচালক

Share:

নিজস্ব প্রতিনিধি: মা হওয়ার পর কিছুদিনের বিরতি নিয়েই কাজে ফিরেছেন কিয়ারা আডবানী।  বলিউডের প্রথম সারির এই অভিনেত্রী বর্তমানে চর্চার কেন্দ্রবিন্দুতে রয়েছেন। সম্প্রতি একটি অনুষ্ঠানে তাঁর নতুন লুক ভাইরাল হয়েছে।  অভিনেত্রীকে  শীঘ্রই বড় পর্দায় টক্সিক’ ছবিতে ‘কেজিএফ’ খ্যাত যশের সঙ্গে  অভিনয়  করতে দেখা যাবে। তবে জানেন কি এই ছবিতে অভিনয়ের জন্য কেন বাকিদের বাদ দিয়ে কিয়ারাকে কেন বেছে নেওয়া হয়েছিল।  সেই কারণ নিজেই জানালেন ছবির পরিচালক গীতু মোহনদাস ।  

এই প্রথম কিয়ারা একটি কন্নড় ছবিতে কাজ করছেন, যেটি একই  সঙ্গে ইংরেজিতেও শ্যুট করা হয়েছে। এটি  এমন একটি ছবি যা দেশজুড়ে বিভিন্ন ভাষায় মুক্তি পাবে। এই ছবি থেকে কিয়ারাও বেশ  লাভবান হতে চলেছেন। সম্প্রতি, ‘টক্সিক ‘ছবির পরিচালক গীতু মোহনদাস তাঁর ছবিতে এই অভিনেত্রীকে কাস্ট করার বিষয়ে মুখ খুলেছেন। গীতু মোহনদাস গালাটা প্লাসকে বলেছেন, এই ছবির জন্য কিয়ারা-ই ছিলেন তাঁর প্রথম এবং শেষ পছন্দ। তিনি অভিনেত্রীর পর্দায় উপস্থিতি দেখে গভীরভাবে মুগ্ধ হয়েছিলেন।  গীতু বলেন, ‘কিয়ারার চরিত্র, নাদিয়া, একই  সঙ্গে  কোমল এবং শক্তিশালী। একারণেই একেবারে শুরু থেকে তিনিই ছিলেন আমার প্রথম এবং শেষ পছন্দ। পর্দায় তাঁর উপস্থিতি আমার কাছে খুব মানবিক এবং বাস্তব মনে হয়েছে। কখনও কখনও সিনেমার শুরুটা যুক্তি দিয়ে হয় না, বরং হয় কেবল একটি অনুভূতি দিয়ে। আর কিয়ারাকে কাস্ট করাটা ছিল ঠিক সেই অনুভূতি।” 

আরও পড়ুন: কোটিপতি থেকে ভিক্ষুক? বাটি হাতে রাস্তায় ভিক্ষা করছেন জনপ্রিয় অভিনেতা

গীতু কিয়ারার নিষ্ঠারও  প্রশংসা করেছেন। তিনি বলেন, অভিনেত্রী খুব দ্রুত তাঁর চরিত্রের গভীরে প্রবেশ করতেন, যা প্রশংসার যোগ্য। পরিচালক বলেন, “তাঁর কঠোর পরিশ্রম শুধু লোকদেখানো ছিল না। তিনি শান্ত, শৃঙ্খলাপরায়ণ এবং অন্তরে খাঁটি। তিনি শুধু নির্দেশনাই শোনেননি, বরং চরিত্রের আবেগেও অবদান রেখেছেন। ক্যামেরা চালু হওয়ার অনেক আগেই তিনি চরিত্রের মনের ভেতরে ঢুকে যেতেন। কিন্তু যা তাঁকে অন্যদের থেকে আলাদা করে তাহলো তাঁর শেখার আগ্রহ। এর ফলে চলচ্চিত্র নির্মাণ একমুখী নির্দেশনা না হয়ে একটি দ্বিমুখী কথোপকথনে পরিণত হয়।” কিয়ারা ছাড়াও ‘টক্সিক’ ছবিতে আরও অভিনয় করেছেন হুমা কোরেশি, তারা সুতারিয়া, নয়নতারা এবং রুক্মিণী বসন্ত। চলতি বছরের ৪ জুন ছবিটির  বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।   

যুবভারতীতে সাম্বা ঝড়, ভারতকে ৪-০ গোলে হারাল ব্রাজিল

দোকান থেকে কিনবেন কেন, বাড়িতে সহজেই বানান চিলি গার্লিক লাচ্ছা পরোটা

ঘন ঘন চোখের পাতা কাঁপে! অশুভ সঙ্কেত নাকি শরীর দিচ্ছে বড় সতর্কবার্তা?

অমৃতসরের রাস্তায় ভর সন্ধেয় গুলিতে ঝাঁঝরা জনপ্রিয় ইনফ্লুয়েন্সার ম্যাড সান্ধু

জন্মহার বাড়াতে সরকারি কর্মীদের জন্য ‘ঘটকালি অ্যাপ’ চালু করল সরকার

শুক্র বক্রী, আগামী ৬ সপ্তাহ চার রাশির জাতকদের জীবনে টাকার বৃষ্টি হবে

মেয়েদের হস্টেলের শৌচালয়ে ঘাঁপটি মেরে ১০ ফুটের অজগর, তার পর যা হল…

সূর্য, বুধ ও শুক্রের মিলনে ত্রিগ্রহী যোগ, চরম লাভবান হবেন ৪ রাশির জাতকরা

রাহুলের তাণ্ডবে দিশেহারা ক্যারিবীয় বোলাররা, ওয়েস্ট ইন্ডিজকে ৩৫২ রানের লক্ষ্য দিল ভারত

সামরিক দক্ষতা বাড়াতে বছরে ৩৬-৪০টি যুদ্ধবিমান প্রয়োজন, বললেন বায়ুসেনা প্রধান

চক দে ইন্ডিয়া, মালয়েশিয়াকে দুরমুশ করে সোনা জিতল ভারতের পুরুষ হকি দল

রং-তুলিতে মা-মেয়ের যুগলবন্দি, রূপ পাচ্ছে দেবী দশভূজা

হাসিনার বিমানকে কেন ভারতে নামতে দেওয়া হয়েছিল? কারণ জানালেন দীনেশ ত্রিবেদী

শচিনের মহা রেকর্ড ভেঙে দিলেন রোহিত শর্মা, কী ইতিহাস গড়লেন?