বিচ্ছেদের পর গায়েব! আচমকাই বিমানবন্দরে ছেলে হাতে দেখা মিলল আয়েশার

তবে আয়েশা টাকিয়া পাপারাজ্জিদের সামনে অনেকক্ষন দাঁড়িয়ে পোজ দিয়েছেন। তাঁর পরনে ছিল নীল সালোয়ার-কামিজ। সঙ্গে অভিনেত্রীর ছেলেও ছিল। ভক্তরা তার সরলত দেখে বিস্মিত। হ্যাঁ, সেই অভিনেত্রীই।

Share:

নিজস্ব প্রতিনিধি: আয়েশা টাকিয়া, বলিউডের একজন অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী। ২০০০ শতকে বলিউডে রীতিমতো রাজ করেছে এই অভিনেত্রী। তাঁর ফিগার, পুতুল পুতুল চেহারা, তাঁর সৌন্দর্য, সবটাই পুরুষদের হৃদয়ে তোলপাড় ফেলে দিয়েছিল। শাহিদ কাপুর, সলমান খান-সহ একাধিক অভিনেতার সঙ্গে জুটি বেঁধেছেন। তাঁর অভিনয়ও যথেষ্ট প্রশংসিত ছিল। কিন্তু একসময় আচমকাই অভিনয় থেকে উধাও হয়ে যান আয়েশা, পুরুষরা তো বটেই মহিলাদেরও ক্রাশ ছিলেন তিনি। শোনা যায়, বিয়ের পর থেকেই অভিনয়ের খাতা গোটাতে শুরু করেন অভিনেত্রী।

ইন্ডাস্ট্রি তো দূর, বলিউডের কোনও ইভেন্টেও দেখা যায়না তাঁকে। শুক্রবার মুম্বই বিমানবন্দরে ফের দেখা মিলল আয়েশা টাকিয়ার। শুধু তাই নয়, দীর্ঘদিন পর মিডিয়ার সামনে উপস্থিত হলেন আয়েশা। পরিবার-সহ জনসমক্ষে হাজির হয়ে সবাইকে চমকে দিলেন কাঙ্ক্ষিত নায়িকা আয়েশা টাকিয়া। তবে অভিনেত্রীকে দেখে চমকে গেলেন সবাই, কারণ নস্ট্যালজিক আয়েশার চেহারার রীতিমতো বদলে গিয়েছে, পুরোনো আয়েশা আর নিখুঁত সুন্দরী নেই। সিনেমায় যেমন দেখাতো তাঁকে, স্ক্রীন থেকে পুরোপুরি আলাদা দেখাচ্ছিল এবং বিমানবন্দরে দীর্ঘ সময় ধরে তাঁকে দেখা গিয়েছে। তবে আয়েশা টাকিয়া পাপারাজ্জিদের সামনে অনেকক্ষন দাঁড়িয়ে পোজ দিয়েছেন। তাঁর পরনে ছিল নীল সালোয়ার-কামিজ। সঙ্গে অভিনেত্রীর ছেলেও ছিল। ভক্তরা তার সরলত দেখে বিস্মিত। হ্যাঁ, সেই অভিনেত্রীই।

আয়েশার ছেলে মিকাইল আজমিকে তার মায়ের কার্বন কপির মতো দেখাচ্ছিল। কয়েক বছর আগেই আয়েশা শিরোনাম হয়েছিলেন, স্বামী ফারহান আজমির সঙ্গে বিচ্ছেদের কারণে। এরপরই তিনি আড়ালে চলে যান এবং মিডিয়ার আলো থেকে দূরে থাকেন। তবে অভিনেত্রীকে এখনও চলচ্চিত্রে দেখতে চান ভক্তরা, তার বড় প্রত্যাবর্তনের আশা করছেন সকলে। তাঁকে শেষ দেখা গিয়েছিল, সলমানের সঙ্গে Wanted ছবিতে, এখন ভক্তরা Wanted 2-এর আশা করছেন। খুব শীঘ্রই সলমানের সঙ্গে ছবিতে জুটি বাঁধুক আয়েশা।

‘ধুরন্ধর’, ‘KGF’-কে টপকে গেল ‘রামায়ণ’, আয়ের নিরিখে পঞ্চম স্থানে রণবীরের সিনেমা

ক্রেতাদের স্বস্তি দিয়ে পরপর তিন দিন সোনার দামে পতন, আজ কলকাতায় দর কত?

জলপাইগুড়ি হাসপাতালে চূড়ান্ত গাফিলতিতে মৃত্যু হল রোগীর

মসজিদে লুকিয়ে হল না শেষরক্ষা! কাশ্মীরে সেনার এনকাউন্টারে খতম লস্কর কমান্ডার লতিফ

‘পাঁচটা নয়, ৫০০ এনকাউন্টার হলেও কম’, বিরোধীদের কড়া বার্তা দিলীপ ঘোষের

১৫ বছরের অপেক্ষার অবসান, ৫০০ টাকার লটারির টিকিটে ১২ কোটি জিতলেন কৃষক

কালীঘাট মেট্রো স্টেশনের পাশে রেস্তরাঁয় আগুন, কালো ধোঁয়ায় ঢাকল এলাকা

আজ ঝটিকা সফরে উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

‘বাঁচতে চাইলে আত্মসমর্পণ করো’, কুলগাঁও-তে ফের শুরু সেনা-জঙ্গির গুলির লড়াই

সাদা চিনির বদলে ব্রাউন সুগার খাচ্ছেন? জেনে নিন সহজ পুষ্টিগুণ

আজকের রাশিফল: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, গণেশের কৃপায় ভাগ্য খুলবে কাদের?