চলছে ডিভোর্সের জল্পনা! তার মাঝেই নতুন জীবনসঙ্গী খুঁজছেন মাহি

অর্থাৎ আস্থা করা যায়, এমন মানুষকে আবারও জীবনে চাইছেন অভিনেত্রী। এদিকে বিচ্ছেদের কারণ হিসেবে মাহি ভিডিওতে জানান, তিনি আর রাকিব খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং নিয়েই বিয়ের সিদ্ধান্তে নিয়েছিলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: মাধ্যমটা যদি হয় বিনোদন, তাহলে তো সেখানে নাটকীয়তা চলবেই, তা বলা বাহুল্য! গত ১৬ ফেব্রুয়ারি অনলাইনে এসে হাউ হাউ করে কাঁদতে কাঁদতে দ্বিতীয় স্বামীর সঙ্গে বিচ্ছেদের কথা জানান বাংলাদেশের চর্চিত নায়িকা মাহিয়া মাহি। ২০২১ সালে রাজনৈতিক ব্যক্তিত্ব রকিব সরকারকে বিয়ে করেন মাহি। এরপর ২০২৩ সালে তাঁদের ঘর আলো করে আসে পুত্র ফারিশ। কিন্তু আচমকাই কী হল যে, ডিভোর্সের সিদ্ধান্ত নিলেন অভিনেত্রী?

যদিও অভিনেত্রী ভিডিও বার্তায় বলেছেন যে, তাঁদের মধ্যে কিছু বোঝাপড়ার সমস্যা থাকায় ডিভোর্সের সিদ্ধান্ত নিচ্ছেন। আর এই সিদ্ধান্তটি তাঁদের দুজনেরই। এদিকে অভিনেত্রীর স্বামী তাঁদের ডিভোর্সের বিষয়টি নিয়ে এখনও ধোঁয়াশায় রেখেছেন। এমন জল্পনার মাঝেই কিছুদিন আগে রকিব ছেলে ও মাহির সঙ্গে ছবি দিয়ে স্ত্রীকে আদরে ভরান। সুতরাং মাহি আদৌ ডিভোর্সের পথে হাঁটতে চলেছেন কিনা তা নিয়ে জল্পনা তুঙ্গে। এর মধ্যেই সোমবার সকালে উদ্ভট একটি পোস্টে অভিনেত্রী জানান, তিনি আবারও জীবনসঙ্গী নির্বাচনের খোঁজে রয়েছেন। ডিভোর্সের গুজব কাটতে না কাটতেই ফের জীবনসঙ্গী খুঁজছেন মাহি, বিষয়টি নেটিজেনদের নজরেও পড়েছে। সোমবার (২৬ ফেব্রুয়ারি) ১১টা ৩২ মিনিটে দেওয়া ফেসবুকের একটি স্ট্যাটাসে মাহি লেখেন, ‘একটা আস্থার জায়গা হলেই চলবে। একটা মানুষের মতো মানুষ হলেই চলবে, একটুখানি যত্ন নিও ছেলে।’ ব্যস, এরপরেই শুরু হয় জল্পনা।

অর্থাৎ আস্থা করা যায়, এমন মানুষকে আবারও জীবনে চাইছেন অভিনেত্রী। এদিকে বিচ্ছেদের কারণ হিসেবে মাহি ভিডিওতে জানান, তিনি আর রাকিব খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং নিয়েই বিয়ের সিদ্ধান্তে নিয়েছিলেন। কিন্তু জীবনের একটা পর্যায়ে এসে মনে হয়েছে যে, তাঁরা আসলে দুজনের জন্য নয়। ২০২১ সালে রাজনীতিবিদ ও ব্যবসায়ী কামরুজ্জামান সরকার রকিবকে বিয়ে করেন মাহি। এর আগে ২০১৬ সালের ২৪ মে ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে বিয়ে করেছিলেন তিনি, ২০২০ সালে তাঁদের ডিভোর্স হয়ে যায়।

ঝাল-মিষ্টি স্বাদের দারুণ কম্বিনেশন, বানান ক্রিস্পি চিলি বেবিকর্ন

সম্পর্কের সংজ্ঞা বদলাচ্ছে! পরকীয়া থেকে লিভ-ইন, কোন পথে হাঁটছে ভারতীয় সমাজ?

পাকস্থলীর ক্যানসার চিকিৎসায় সাফল্য, থেরাপিতে মিলবে সমাধান

দেব দীপাবলিতে ঘরে আনুন সুখ-সমৃদ্ধি, মেনে চলুন এই ৫ বাস্তু টোটকা

Nvidia-এর CEO ও প্রেসিডেন্ট পদে ফিরলেন জেনসেন হুয়াং, খুশি ট্রাম্প

১৬,০০০ টাকা সস্তা হল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা-সহ Samsung A56

তৎকাল টিকিট আর মিস হবে না! IRCTC-কে টেক্কা দিতে এসে গিয়েছে Rail One অ্যাপ

রাজ্যের সরকারি হাসপাতালে হকার ও ফেরিওয়ালাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি

তাপস-উমেশ-দীপক, ‘তিনমূর্তিকে’ রাজ্য সরকারের মুখপাত্র ঘোষণা শুভেন্দুর

সপ্তাহের শুরুতেই পতন শেয়ার বাজারে, ৬.৫ লক্ষ কোটি টাকা উবে গেল বিনিয়োগকারীদের

নির্বাচিত পুরসভারই অস্তিত্ব নেই, কীভাবে ওয়ার্ড পুনর্বিন্যাস? রাজ্যকে প্রশ্ন সুপ্রিম কোর্টের

বছর শেষে মহাচমক! ডিসেম্বরে ভাগ্যের চাকা ঘুরছে এই ৫ রাশির

স্ত্রীয়ের অবর্তমানে নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগ! কাঠগড়ায় পাষণ্ড বাবা

রাজ্যবাসীর ‘দুয়ারে-দুয়ারে’ যাবেন বিজেপির মন্ত্রী-সাংসদরা, শুরু হচ্ছে ‘সেবাদূত’ কর্মসূচি