১৪ বছর ধরে ‘ডিনার’ করেন না মনোজ বাজপেয়ী, কিন্তু কেন?

ওজন এবং অসুস্থতার ক্ষেত্রে খাবার সবচেয়ে বড় শত্রু। আপনি যদি রাতের খাবার খাওয়া বন্ধ করে দেন, তাহলে নিঃসন্দেহে আপনি শরীরের অসুস্থতা থেকে নিজেকে রক্ষা করতে পারবেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: মনোজ বাজপেয়ী, বলিউডের একজন অত্যন্ত প্রতিভাবান অভিনেতা তিনি। খুব ছোট শহর থেকে উঠে এসেছেন অভিনেতা, অনেক চড়াই-উতরাই পেরিয়ে আজ তিনি বলিউডের সফল অভিনেতা। গত সপ্তাহেই অভিনেতা নতুন বছরে নিজের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে একেবারে চমকে দিয়েছিলেন ভক্তদের। ছবিতে অভিনেতা বিনা পোশাকে ছিলেন, এবং স্পষ্ট ছিল তাঁর শরীরের সিক্স প্যাক অ্যাবস। যা দেখে রীতিমতো অবাক ভক্তরা। চেনা ছন্দের বাইরে অভিনেতার এতটা ফিটনেস দেখে অবাক সবাই। কিন্তু জানেন কী, অভিনেতার এই শারীরিক গঠনের নেপথ্যে রয়েছে কঠোর কাহিনী।

সম্প্রতি বিষয়টি নিজের প্রকাশ্যে আনলেন অভিনেতা। গত ১৪ বছর ধরে নাকি তিনি রাতের খাবার খান না, ছেড়ে দিয়েছেন ডিনার। কী করে সম্ভব! সাম্প্রতিক একটি সাক্ষাৎকারে অভিনেতা তাঁর কঠোর ডায়েটের বিষয়ে মুখ খুলেছেন। জানিয়েছেন, তিনি তাঁর ডায়েট রুটিনে ব্যায়ামের ওপরেই বেশি জোর দেন। আর স্বাস্থ্য সমস্যা এড়নোর জন্যে অভিনেতার রাতের খাবার খাওয়া থেকে বিরতি নিয়েছেন। তাই তিনি মধ্যাহ্নভোজটিই দারুণভাবে উপভোগ করেন।

অভিনেতার কথায়, “ওজন এবং অসুস্থতার ক্ষেত্রে খাবার সবচেয়ে বড় শত্রু। আপনি যদি রাতের খাবার খাওয়া বন্ধ করে দেন, তাহলে নিঃসন্দেহে আপনি শরীরের অসুস্থতা থেকে নিজেকে রক্ষা করতে পারবেন। তাই আমি রাতে খাবার খাইনা ১৪ বছর হয়ে গেল। আপনি অবাক হবেন, আমি যে দুপুরের খাবার খাই, সেটাই দারুণ। সেখানে থাকে ভাত, রুটি এবং আমার প্রিয় নিরামিষ বা আমিষ পদ। এই পদ্ধতিটি আমাকে ওজনের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। উপরন্তু, আমি নিয়মিত ব্যায়ামের উপরেও জোর দিই।”

অভিনেতার আরও যোগ করেছেন, “যদিও পরে আমি সিদ্ধান্ত নিই যে আমি আমার শরীরে অ্যাবস দেখতে চাই। কারণ আমি জোরাম, বান্দা, গুলমোহর, কিলার স্যুপের মতো কয়েকটি ছবিতে কাজ করব।”সম্প্রতি, মনোজ বাজপেয়ী ‘সির্ফ এক বান্দা কাফি হ্যায়’ একজন উকিল হিসাবে তার ভূমিকার জন্য প্রশংসা অর্জন করেছেন। এক তাঁকে দেবাশীষ মাখিজার জোরাম-এ দেখা যাচ্ছে, যা ডিসেম্বরে Zee5-এ প্রিমিয়ার হয়েছে। এছাড়া তাঁকে এরপর অভিষেক চৌবে পরিচালিত ক্রাইম কমেডি সিরিজ কিলার স্যুপে কঙ্কনা সেনশর্মার সঙ্গে দেখা যাবে। যা আগামী ১১ জানুয়ারি নেটফ্লিক্সে মুক্তি পাবে।

সামান্য পারিবারিক কলহের জেরে স্ত্রীকে গলা কেটে খুন পাষণ্ড স্বামীর

শ্লীলতাহানি ও বাড়ি দখলের অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার

আইপিএলের পর দ্বিগুণ বৈভবের ব্র্যান্ড ভ্যালু, বিজ্ঞাপনের জন্য কত নিচ্ছেন জানেন?

‘টাকা দিয়ে অযোগ্যরা কাজ পেয়েছেন’, টলিউডে শুরু হচ্ছে SIR, বড় ঘোষণা পাপিয়ার

তৃণমূলে ফাটল আরও চওড়া, শুভেন্দুর প্রশাসনিক বৈঠকে হাজির ফিরহাদ-কুণাল

‘আসি যাই, মাইনে পাই’ দিন‌ শেষ, কর্মীদের হাজিরা নিয়ে কড়া বার্তা অর্থ দফতরের

বুধেই ২৮ লক্ষের বেশি অ্যাকাউন্টে ‘অন্নপূর্ণা যোজনা’র টাকা, জানালেন মুখ্যমন্ত্রী

দলের সব কমিটি-সংগঠন ভেঙে বড় বার্তা দিল তৃণমূল কংগ্রেস

চালু হল ‘অন্নপূর্ণা যোজনা’র অনলাইন পোর্টাল, জেনে নিন আবেদন পদ্ধতি

দিল্লিতে রেস্তোরাঁয় বিধ্বংসী অগ্নিকাণ্ড, ঝলসে মৃত্যু ২১ জনের

উত্তরপ্রদেশে প্রতি ৫ জন পুরুষের একজন মধুমেহে আক্রান্ত, চমকপ্রদ তথ্য সমীক্ষায়

পুর আইন মেনে বৈঠক ডাকতে পারবেন মালা রায়, বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের

মা ক্যান্টিন এবার থেকে মা-আহার, ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষের

বাবার সঙ্গে খেলার সময় আচমকা হানা দিয়ে একরত্তিকে‌ তুলে নিয়ে গেল নরখাদক