জানেন কী, একসময় মনোজ মিত্রের মালপত্র রাস্তায় বের করে দেওয়া হয়েছিল, কিন্তু কেন?

শোনা যায়, নাট্য কিংবদন্তি হলেও শেষ বয়সে তাঁকে কেউ নাট্যদলে নিতে চাইতেন না। ফলে তাঁর উপার্জনও ছিল না। এমনকী টলিউড থেকেও তিনি ডাক পেতেন না।

Share:

নিজস্ব প্রতিনিধি: মঙ্গলবার সকাল থেকেই টলিউডের মুখ ভার। শহরের একটি বেসরকারি হাসপাতালে প্রয়াত হয়েছেন প্রখ্যাত অভিনেতা মনোজ মিত্র। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর। নাট্যমহল থেকেই শুরু হয়েছিল তাঁর যাত্রা। নাটক লিখতে এবং তাতে অভিনয় করতে ভীষণই ভালবাসতেন অভিনেতা। নাট্য জগতের কিংবদন্তকে হারাল শহরের থিয়েটারে জগত। কলেজ জীবন থেকেই ছোটগল্প লেখা শুরু করেন অভিনেতা। তাঁর লেখার একটি উল্লেখযোগ্য নাটক ছিল ‘সাজানো বাগান’। যেখানে তিনি মুখ্য ভূমিকায় অভিনয়ও করে ছিলেন। এছাড়া টলিউডে ‘বাঞ্ছারামের বাগান’ সিনেমা দিয়ে তিনি খ্যাতির শিরোনামে ওঠেন।

ছবিতে অল্প বয়সে তাঁর বৃদ্ধার চরিত্রে অসামান্য অভিনয় নজর কেড়েছিল দর্শকদের। তাই একগুচ্ছ স্মৃতির মাধ্যমে অমর থাকবেন মনোজ মিত্র। নিমতলার শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে। তবে এত বড় অভিনেতা হওয়া সত্ত্বেও শেষ জীবনটা তাঁর ভাল কাটেনি। শোনা যায়, নাট্য কিংবদন্তি হলেও শেষ বয়সে তাঁকে কেউ নাট্যদলে নিতে চাইতেন না। ফলে তাঁর উপার্জনও ছিল না। এমনকী টলিউড থেকেও তিনি ডাক পেতেন না। অথচ একসময় টলিউডের বাংলা সিনেমাগুলিতে মনোজ মিত্রের উপস্থিতিতে বক্সঅফিস রীতিমতো কাঁপত। খলনায়কের চরিত্রে একাধিক কমার্শিয়াল ছবিতে অভিনয় করেছিলেন মনোজ মিত্র। খ্যাতিও পেয়েছিলেন। কিন্তু সেই টলিউডই শেষের দিকে মনোজ মিত্রের খোঁজ নেয়নি। টাকার অভাবে একাধিকবার সরকারি হাসপাতালে তাঁর চিকিৎসা হয়েছিল। তাঁর কাছের মানুষের মধ্যে অভিনেতার মেয়েও থাকতেন না তাঁর সঙ্গে। যদিও মনোজ মিত্রের স্ত্রী অনেক আগেই মারা গিয়েছিলেন।

২০১৮ সালে যতীন দাস রোডের একটি বাড়িতে ভাড়া থাকতেন অভিনেতা। পাঁচ মাসের ভাড়া বাকি পড়ায় মনোজ মিত্রের সমস্ত জিনিসপত্র বাড়ির বাইরে ফেলে দিয়েছিল বাড়িওয়ালা। তখনও সাহায্যের জন্যে কেউ এগিয়ে আসেনি। এমনকী নাট্য মহলের কেউ তাঁকে দেখতে আসেননি। এরপর বাধ্য হয়েই বের হয়ে গিয়েছিলেন মনোজ মিত্র। অভিনেতার বাড়িতে থাকা সমস্ত জিনিসপত্রও বের করে দেওয়া হয়েছিল। বৃদ্ধা বয়সে তাঁর এমন করুন পরিস্থিতি যে কাউকে কাঁদিয়ে ছাড়বে। পরবর্তীতে প্রশাসনের হস্তক্ষেপে অভিনেতার মালপত্র আবারও বাড়িতে নিয়ে যাওয়া হয়। শুধু সিনেমা নয়, সিরিয়াল, শর্ট ফিল্ম, থিয়েটার-সহ একাধিক মাধ্যমে অভিনয় করেছেন মনোজ মিত্র। বাংলা ছবির অন্যতম দাপুটে অভিনেতা ছিলেন তিনি। তাঁর অভিনীত ‘বাঞ্ছারামের বাগান’, ‘আদর্শ হিন্দু হোটেল’ আজও দর্শকদের মুখে মুখে চর্চিত। তবে এখন আর অভিনয় নয়, লেখা লেখিতে মন দিয়েছেন।

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

ট্রাম্পের জন্য প্রোটোকল ভেঙে বিমানবন্দরে জিনপিং, বদলাচ্ছে চিন-আমেরিকার সম্পর্কের সমীকরণ?

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত

শীতের দুপুরের সেরা পদ, বানিয়ে নিন ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

প্রকাশ্যে এল সিদ্ধার্থ-কিয়ারার মেয়ের মুখ, সমাজমাধ্যমে ভাইরাল ছবি

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি

ঢাকার কারাগারে চিন্ময়কৃষ্ণ প্রভুর খাদ্য ও চিকিৎসা নিয়ে গভীর উদ্বেগ