‘মেরুদণ্ডের রোগ খেয়ে নিল কেরিয়ার’, ‘প্রেম কয়েদি’-তে করিশ্মার নায়ককে মনে আছে?

কিন্তু কয়েক বছর বলিউডের ছবিতে কাজ করার পর, হরিশ কুমারের ক্যারিয়ার একেবারে দুর্বল পর্যায়ে চলে গেছিল। সেখান থেকে তিনি ঘুরে দাঁড়াতে আর পারেননি। এ কারণে কাজ পাওয়া বন্ধ করে দিয়েছিলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: বর্তমানে বলিউডের তৎকালীন যুগের অনেক অভিনেতাই হারিয়ে গিয়েছেন। কেউ কেউ মারা গিয়েছেন, আবার কেউ কেউ অখ্যাতির তলায় ঢাকা পড়ে গিয়েছে। কেউ তাঁদের খোঁজ খবর জানেন না, আবার অনেকে আর্থিক অক্ষমতার কারণে ভিক্ষার ঝুলি নিয়ে রাস্তায় নেমেছেন। হ্যাঁ, এমন উদাহরন বিনোদন মহলে ভুরি ভুরি। আসলে একবার বিনোদন জগৎ থেকে হারিয়ে গেলে তাঁর ভক্তরাও তখন তাঁকে পর করে দেয়। হ্যাঁ, দিন কয়েক আগেই বলিউডের প্রবীণ অভিনেতা জুনিয়র মেহমুদ গত হয়েছেন। মৃত্যুর আগে তাঁর অসুস্থতা তাঁকে ফের লাইমলাইটে এনেছিল। তার আগে চিনতেনই না কেউ তাঁকে। অথচ তাঁর ঝুলিতে রয়েছে ২০০ টির বেশি ছবি। তেমনই একজন হলেন অভিনেতা হরিশ কুমার। বলিউড ইন্ডাস্ট্রিতে একটি পরিচিত নাম। শুধু হিন্দি ছবিতেই নয়, তিনি কাজ করেছেন তেলুগু, কন্নড় এবং মালায়ালাম সিনেমাতেও। তাঁর প্রতিভা জয় করেছিল হাজার হাজার মানুষের মন। তিনি এমন একজন শিল্পী যিনি মাত্র ১৫ বছর বয়সে একজন নায়কের ভূমিকায় অভিনয় শুরু করেছিলেন, কিন্তু হঠাৎ এমন কিছু ঘটনা শেষ করে দেয় তাঁর কেরিয়ারকে। শিশুশিল্পী হিসেবে কাজ করেছেন ১৯টি চলচ্চিত্রে। মাত্র ৪ বছর বয়সেই অভিনয় শুরু করেন তিনি।

১৯৭৯ থেকে ১৯৮৭ সাল পর্যন্ত প্রায় ১৯টি চলচ্চিত্রে কাজ করেছিলেন হরিশ কুমার। ১৯৯১ সালে বিখ্যাত প্রযোজক ডি রামানাইডুর ‘প্রেম কয়দি’ নামে একটি চলচ্চিত্রে তিনি নায়ক হিসেবে অভিনয় করেছিলেন। যেখানে নায়িকা ছিলেন করিশ্মা কাপুর। এটি ছিল দুই তারকার প্রথম ছবি। করিশ্মা এবং হরিশের রসায়ন রূপালী পর্দায় ঝড় তুলেছিল এবং সিনেমাটি বক্স অফিসেও ভাল ব্যবসা করেছিল। কিন্তু ব্লকবাস্টার ছবি দেওয়ার পর তিনি কোথায় গেলেন? ‘প্রেম কয়দি’ মুক্তির সময় হরিশ কুমারের বয়স ছিল মাত্র ১৫ বছর। সিনেমাটির সাফল্য রাতারাতি অভিনেতা এবং করিশ্মা কাপুরকে সুপারস্টার বানিয়েছে। এরপর হরিশ ‘কুলি নং 1’ এবং ‘তিরঙ্গা’ সহ অনেক সুপারহিট ছবি করেছেন। কিন্তু কয়েক বছর বলিউডের ছবিতে কাজ করার পর, হরিশ কুমারের ক্যারিয়ার একেবারে দুর্বল পর্যায়ে চলে গেছিল। সেখান থেকে তিনি ঘুরে দাঁড়াতে আর পারেননি। এ কারণে কাজ পাওয়া বন্ধ করে দিয়েছিলেন। কথিত আছে, হঠাৎ করেই তার ওজন বাড়তে শুরু করেছিল, তাই তাঁর কাজ পাওয়া বন্ধ হয়ে যায়। তার পুরো চেহারা পাল্টে যায়। এসময় তার মেরুদণ্ডে ব্যথা শুরু হয়। হরিশের কাছে এটা ছোটখাটো মনে হলেও তার ব্যথা ক্রমশ আরও বাড়তে থাকে।

কিছুক্ষণ পর তার অবস্থা এমন হয়ে গেল যে তিনি বিছানা থেকে উঠতেও পারেন না। স্লিপ ডিস্কের শিকার হয়েছিলেন হরিশ।মিডিয়া রিপোর্ট অনুসারে, চিকিত্সা চলাকালীন, হরিশ কুমার চিকিত্সকদের কাছ থেকে জানতে পেরেছিলেন যে তিনি শৈশবে মেরুদণ্ডে আঘাত পেয়েছিলেন যা সময়ের সঙ্গে সঙ্গে ভয়াবহ রূপ ধারণ করতে থাকে। এরপর স্লিপ ডিস্কের শিকার হন তিনি। এরপর দুই বছর অভিনয় থেকে দূরে থাকতে এবং বিছানায় বিশ্রাম নিতে বলেন চিকিৎসকরা। ধীরে ধীরে বড় পর্দা থেকে উধাও হয়ে যান তিনি। হরিশ কুমার ২০১১ সালে ‘দুষ্টু @40’ ছবির মাধ্যমে বলিউডে ফের প্রত্যাবর্তন করেছিলেন। এতে তার সঙ্গে গোবিন্দকেও দেখা গিয়েছিল কিন্তু এই ছবিটি বক্স অফিসে ফ্লপ হয়। এর পরে, ২০১২ সালে, হরিশ ‘চার দিন কি চাঁদনী’-তে কাজ করেছিলেন, কিন্তু এটিও বক্স অফিসে ফ্লপ হয়। এরপর রূপালি পর্দা থেকে একেবারেই উধাও হয়ে যান তিনি।

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত

শীতের দুপুরের সেরা পদ, বানিয়ে নিন ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল

‘পঞ্চায়েত সিজন ৫’-এর মুক্তির দিন ঘোষণা, কবে থেকে দেখা যাবে নতুন পর্ব?

প্রকাশ্যে এল সিদ্ধার্থ-কিয়ারার মেয়ের মুখ, সমাজমাধ্যমে ভাইরাল ছবি

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি

সন্তানের সামনেই স্ত্রীর গলার নলি কেটে খুন করল পাষণ্ড স্বামী

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

ঢাকার কারাগারে চিন্ময়কৃষ্ণ প্রভুর খাদ্য ও চিকিৎসা নিয়ে গভীর উদ্বেগ

বইপাড়ায় বুক স্টলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড, পুলিশের সঙ্গে বচসা ABVP’র

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র! পাক নাগরিককে ২৭ বছর ৬ মাসের কারাদণ্ড দিল আমেরিকা