‘সবকিছু বিশ্বাস করবেন না’, অর্জুন কাপুরের সঙ্গে প্রেমের গুঞ্জনে মুখ খুললেন সাহিবা

রবিবার (১৯ জুলাই) ভারত-ইংল্যান্ডের তৃতীয় ওয়ানডে ম্যাচ দেখতে লন্ডনের বিখ্যাত লর্ডসের মাঠে উপস্থিত হয়ে ছিলেন অর্জুন।

Share:

নিজস্ব প্রতিনিধি: মালাইকা অরোরা অতীত, পুরোনো প্রেম ভুলে নতুন সম্পর্কে পড়েছেন অভিনেতা অর্জুন কাপুর (Arjun Kapoor)। রবিবার (১৯ জুলাই) ভারত-ইংল্যান্ডের তৃতীয় ওয়ানডে ম্যাচ দেখতে লন্ডনের বিখ্যাত লর্ডসের মাঠে উপস্থিত হয়ে ছিলেন অর্জুন। সঙ্গে ছিলেন কন্টেন্ট ক্রিয়েটর এবং অভিনেত্রী সাহিবা বালি (saahiba baali)। মাঠ থেকে তাঁদের একটি ঘনিষ্ঠ ছবি ভাইরাল হয়। এরপর থেকেই অর্জুনের নতুন প্রেম নিয়ে শোরগোল পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।

২০১৮ সালে মালাইকা অরোরার প্রেমে পড়েছিলেন অর্জুন। যিনি অর্জুনের থেকে বয়সে ১২ বছরের বড়। তবে কয়েক বছর প্রেমের পর তাঁরা ২০২৪ সালে যৌথভাবে বিচ্ছেদের ঘোষণা করেন। এরপর মালাইকার নতুন প্রেমের খোঁজ পাওয়া গেলেও অর্জুনের সম্পর্কে কিছুই জানা যায়নি। তাই গতকাল সাহিবার সঙ্গে তাঁর ছবি ভাইরাল হতেই তাঁদের প্রেমের গুঞ্জন শুরু হয়েছে। এদিন এই জুটিকে একই রকম নীল পোশাকে ম্যাচটি উপভোগ করতে দেখা গিয়েছে। কিন্তু সত্যিই কী প্রেম করছেন অর্জুন-সাহিবা?

অবশেষে গুঞ্জনের প্রতিক্রিয়া জানালেন অভিনেত্রী। জল্পনা উড়িয়ে, তিনি ইনস্টাগ্রাম স্টোরিজে অর্জুনের সঙ্গে একটি ছবি শেয়ার করে লিখলেন, ‘সবকিছু বিশ্বাস করা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক।’ পোস্টের সঙ্গে অর্জুনের ২০১৪ সালের ছবি ‘টু স্টেটস’-এর জনপ্রিয় গান ‘লোচা-এ-উলফত’-ও জুড়ে দিয়েছেন তিনি। ছবিটি ভাইরাল হতেই অনেকের দাবি, এইভাবেই অভিনেত্রী অর্জুনের সঙ্গে প্রেমের গুঞ্জনের অবসান ঘটালেন। এদিকে অর্জুনকে শেষবার’ মেরে হাজব্যান্ড কি বিবি’ দেখা গিয়েছিল। এরপর অর্জুন কাপুর তাঁর কোনও নতুন চলচ্চিত্র প্রকল্পের ঘোষণা দেননি।

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!

ফের ভারতে ফিরছে Paytm! প্রাথমিক অনুমোদন দিল RBI

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

শীতের মরসুমে শরীরের যত্ন নিতে বানিয়ে ফেলুন আমলকির লাড্ডু, রইল রেসিপি

বাঙালির ঐতিহ্যবাহী স্বাদ! চিংড়ির পুর ভরা মোচা দিয়ে বানান মনোহরা 

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

‘পুষ্পা’ ওরফে জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

এক ধাক্কায় অনেকটা কমল সোনার দাম, আজ কলকাতার দর কত?

বাঙালি হেঁশেলের চিরন্তন স্বাদ, বানিয়ে নিন সুস্বাদু সিম পোস্ত