পরীমণির বিরুদ্ধে মাদক মামলা ৬ মাস স্থগিত

সেই কারণেই পাল্টা অভিনেত্রীর বিরুদ্ধে মদ্যপান করে ক্লাব ভাঙচুরের অভিযোগ তুলে পাল্টা FIR দায়ের করা হয়। আগামিদিনে এই মামলার কতটা নিষ্পত্তি লাভ হবে জানা নেই।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশের চর্চিত নায়িকা পরীমণিকে নিয়ে চর্চার শেষ নেই। ওপার বাংলার পাশাপাশি এপার বাংলাতেও তিনি সবার মুখে মুখে ফেরেন। সুতরাং সিনেমা হোক বা ব্যক্তিগত প্রতিটি মুহূর্তে সংবাদের শিরোনামে রয়েছেন পরীমণি। তবে গত ১ মাস ধরে তাঁকে নিয়ে তোলপাড় সোশ্যাল মিডিয়া। সৌজন্যে নায়িকার বিচ্ছেদ, আর স্বামী রাজের সঙ্গে থাকবেন না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি। এই ঝামেলা মিটতে না মিটতেই পরীমণির জীবনে নয়া মোড়। সোমবার পরীমণির বিরুদ্ধে মাদক মামলার নতুন মোড় নিল।

আগামী ৬ মাসের জন্যে পরীমণির বিরুদ্ধে মামলার কার্যক্রম স্থগিত থাকবে বলে নির্দেশ দিয়েছেন বাংলাদেশের সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পরীমনির বিরুদ্ধে করা মামলার কার্যক্রম বাতিল প্রশ্নে রুল নিষ্পত্তি করতে বলেছেন আপিল বিভাগ। সঙ্গে জানিয়ে দেওয়া হয়েছে, নির্ধারিত সময়ে রুল নিষ্পত্তি না হলে বিচারিক আদালতে মামলাটির কার্যক্রম চলবে। এছাড়া অভিযোগ গঠনের পর এই মামলার বাতিলের আবেদন করেছিলেন পরীমণি, তবে গতবছরেই মামলার কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করা হয়েছিল। এদিন পুনরায় শুনানির দেওয়ার কথা থাকলেও আবারও ৬ মাস পিছিয়ে গেল। 

প্রসঙ্গত, ২০২১ সালের ৪ আগস্ট রাজধানীর বনানীতে পরীমনির বাড়িতে র‍্যাব অভিযান চালিয়ে নায়িকার বাড়ি থেকে বিপুল পরিমাণে বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের দামি মদ, মদের বোতলসহ অন্যান্য মাদকদ্রব্য উদ্ধার করে। এ ঘটনায় অভিযুক্ত পরীমণিকে গ্রেফতারও করা হয়েছিল। পরে তিনি জামিনে মুক্তি পান। একই বছরের ৪ অক্টোবর আদালতে পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেয় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। ঠিক যে কারণে পরীমণি ঢাকা বোর্ড ক্লাবের তিনজন সদস্যের উপর ধর্ষণ এবং হত্যা চেষ্টার অভিযোগ এনেছিলেন। সেই কারণেই পাল্টা অভিনেত্রীর বিরুদ্ধে মদ্যপান করে ক্লাব ভাঙচুরের অভিযোগ তুলে পাল্টা FIR দায়ের করা হয়। আগামিদিনে এই মামলার কতটা নিষ্পত্তি লাভ হবে জানা নেই। তবে আপাতত ছেলেকে নিয়ে খোশ মেজাজে রয়েছেন নায়িকা।প্রায় ১ মাস পরে ছেলেরা সঙ্গে ফেসবুকে দেখা গেল নায়িকাকে। এদিকে জানুয়ারী মাসেই মুক্তি পাবে পরীমণির নতুন ছবি। এছাড়াও ‘Adventure of sundarban’ মুক্তির আগেই আরও একটি নতুন নতুন ছবির কথা ঘোষণা করেছেন নায়িকা। যার নাম চলো আবার পাল্টাই।

ছুটির দিনে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

মেলায় চাউমিন খেয়ে অসুস্থ শতাধিক শিশু, চাঞ্চল্য মধ্যপ্রদেশে

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

মুখে দিলেই গলে যাবে, বানিয়ে নিন সুস্বাদু ক্রিমি চিকেন ক্রেপ রোল

‘আমাকে উত্যক্ত করলে, পাল্টা জবাব দিতে জানি,’ কনসার্টের মাঝেই ক্ষোভ উগড়ে দিলেন দিলজিৎ

‘একদিন নেটে আমার সঙ্গে খেলো’, রণবীর সিংয়ের প্রশংসায় পঞ্চমুখ শচিন

মহিলার ফোন নিয়ে নগ্ন ছবি পাঠানোর চেষ্টা, আমেরিকায় আটক ভারতীয় বংশোদ্ভূত যুবক

জ্ঞান নেই, অতি সঙ্কটজনক অবস্থায় শহরের হাসপাতালে চিকিৎসাধীন রেখা পাত্র

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

‘ওরা আমার মেয়েকে নিয়ে যাচ্ছে’, বিমানবন্দরে মার্কিন কর্তাদের পা আঁকড়ে অঝোরে কাঁদলেন মহিলা

সাশ্রয় নাকি বাড়তি খরচ? জানুন আজ কলকাতায় সোনা-রুপোর দাম

আলিপুরদুয়ারে নির্মীয়মাণ সেতু ভেঙে বিপত্তি, ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে আহত ৪ শ্রমিক