গায়ে জ্বর নিয়েই ‘দুর্গা অঙ্গন’ শিলান্যাস অনুষ্ঠানে গেয়ে মুখ্যমন্ত্রীর প্রশংসা কুড়োলেন ইমন

এছাড়াও অনুষ্ঠানে ভক্তিগীতির মাধ্যমে আধ্যাত্মিক পরিবেশ তৈরি করেছিলেন ইমন চক্রবর্তী। গায়ে জ্বর নিয়েই এদিন তিনি মুখ্যমন্ত্রীর ডাকে অনুষ্ঠানে উপস্থিত হন।

Share:

নিজস্ব প্রতিনিধি: সোমবার (২৯ ডিসেম্বর) নিউটাউনে ‘দুর্গা অঙ্গন’-এর শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিউটাউন বাসস্ট্যান্ডের উল্টোদিকে অ্যাকশন এরিয়া ১-এ ১৭ একরেরও বেশি জমিতে গড়ে উঠতে চলেছে ‘দুর্গা অঙ্গন’। দিঘার জগন্নাথ মন্দিরের পর এবার নিউটাউনে ‘দুর্গা অঙ্গন’ তৈরি হতে চলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। এর থেকে রাজ্যবাসীর মুখে হাসি ফোটানোর মতো খবর আর কি হতে পারে! এদিন শিলান্যাস অনুষ্ঠানে মাতৃশক্তির আরাধনায় নৃত্যকলা পরিবেশন করেছেন ডোনা গঙ্গোপাধ্যায়। পাশাপাশি সঙ্গীত পরিবেশন করেছেন, বাবুল সুপ্রিয়, শ্রীরাধা বন্দোপাধ্যায়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নচিকেতা চক্রবর্তীও। এছাড়াও অনুষ্ঠানে ভক্তিগীতির মাধ্যমে আধ্যাত্মিক পরিবেশ তৈরি করেছিলেন ইমন চক্রবর্তী। গায়ে জ্বর নিয়েই এদিন তিনি মুখ্যমন্ত্রীর ডাকে অনুষ্ঠানে উপস্থিত হন। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণ ফেরাতে পারেননি তিনি। অতঃপর গায়ে জ্বর নিয়েই ভক্তিগীতি গাইলেন তিনি। তাঁর কন্ঠে গায়ত্রী স্তোত্র ‘আইগিরি নন্দিনী’ শুনে মুগ্ধ হয়ে যান অনুষ্ঠানে উপস্থিত সকলে। ইমনের গান মুগ্ধ ভরে শোনেন মমতা বন্দ্যোপাধ্যায়।

তাঁকে প্রশংসায় ভরিয়ে দেন। মঞ্চে থেকে উপস্থিত শিল্পীদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ইমনের জ্বর হয়েছে, জ্বরের মধ্যেও যেভাবে ও মা দুর্গা এবং নমঃ শিবায় যে স্তোত্র পাঠ করলেন, তা গায়ে কাঁটা দেওয়ার মতো। তবে মুখ্যমন্ত্রীর সমস্ত অনুষ্ঠানে ইমনের যোগদান নিয়ে অনেক কানাঘুষো শোনা যাচ্ছে। ছাব্বিশের বিধানসভা নির্বাচনে গায়িকা টিকিট পেতে পারেন বলে গুঞ্জন। তাই বর্তমানে কৌতূহলীদের ‘পাখির চোখ’ বিধানসভা ভোটের প্রার্থী তালিকার দিকে। এদিন অনুষ্ঠানের শুরুতে মুখ্যমন্ত্রীর কথা ও সুরে দুর্গা নিয়ে গান পরিবেশ করেন ইন্দ্রনীল সেন।

২৪ বিঘার বাগানবাড়ি, হিন্দু মেয়েদের জোর করে বিয়ে! কাঠগড়ায় গোসাবার মুসলিম নেতা

‘কথা রেখেছি’, তামান্না খুনে ২৩ অভিযুক্ত গ্রেফতার হতেই এক্সে লিখলেন শুভেন্দু

রাম মন্দিরে চাঁদা চুরি কাণ্ডে ট্রাস্টের প্রধান চম্পত রাইয়ের ইস্তফা গৃহীত

৭, ৭৪৪ কোটি টাকা! বিশ্বের সর্বোচ্চ বেতনভোগীদের তালিকায় বঙ্গ তনয়, কে এই শঙ্খ মিত্র?

ফের ধাক্কা স্ট্যালিনের, ৯ বছর বাদে ডিএমকের সঙ্গ ছাড়ল ভাইকোর এমডিএমকে

সকালের পর বিকেলে ফের মেট্রোয় জোড়া আত্মহত্যার চেষ্টা, ভোগান্তিতে যাত্রীরা

ফের জালিয়াতি করে জমি হাতিয়ে নেওয়ার অভিযোগ তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে

রথের কাউন্টডাউন শুরু, দিঘার জগন্নাথ মন্দিরে স্নানযাত্রার প্রস্তুতি তুঙ্গে

সাবধান! কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে প্রবল ঝড়-বৃষ্টি, পাঁচ জেলায় জারি সতর্কতা

ত্রিপুরার মেডিকেল কলেজে পড়াচ্ছেন বাংলাদেশ থেকে পালিয়ে আসা শেখ হাসিনার দলের প্রাক্তন সাংসদ

মোদি মন্ত্রিসভার রদবদল নিয়ে জোর জল্পনা, নির্মলাকে সরিয়ে অর্থমন্ত্রী শক্তিকান্ত দাস?

ভূমিকম্পের হাত থেকে শিশুকন্যাকে বাঁচাতে গিয়ে প্রাণ দিলেন ভেনেজুয়েলার ফুটবলারের স্ত্রী

সর্ষের ঝাঁঝে বাঙালির প্রিয় পদ, বাড়িতেই চটজলদি বানিয়ে নিন ‘বেগুন সর্ষে’

বিনা ভাড়ায় নিয়ে যেতে আপত্তি, অটোরিকশা চালককে অকথ্য ভাষায় গালিগালাজ পুলিশ কর্মীর