কান থেকে দেশে ফিরেই বিপত্তি, বিমানসংস্থার কর্মীদের ব্যবহারে ক্ষুব্ধ এশা গুপ্তা

প্রথমবার কানে গিয়ে যেমন সুন্দর অভিজ্ঞতা স্মৃতিবন্দি করে এনেছেন অভিনেত্রী, তেমনি একটি খারাপ অভিজ্ঞতাও বয়ে এনেছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: এ বছর ৭৬ তম কান চলচ্চিত্র উৎসবে ডেবিউ করেছেন একাধিক বলিউড তারকা। যার মধ্যে রয়েছেন, ‘জন্নত 2’ অভিনেত্রী এশা গুপ্তা। তিনি নিজেই খুশির খবরটি দর্শকদের কাছে ভাগ করে নিয়েছিলেন। একাধিক আকর্ষণীয় লুকে কানের রেড কার্পেটে হেঁটেছেন এশা। ভারত সরকারের প্রতিনিধিত্ব করেছেন এশা গুপ্তা। ইন্ডিয়ান প্যাভিলিয়ন উদ্বোধনেও গুণীত মঙ্গা, এল মুরুগান, মধুর ভান্ডারকর, এবং সারা আলি খানের সঙ্গে উপস্থিত ছিলেন এশা গুপ্তা। মাত্র ৩ দিন ছিলেন অভিনেত্রী ফ্রান্সে কান উৎসবে। এই মুহূর্তে তিনি দেশে ফিরেছেন।

প্রথমবার কানে গিয়ে যেমন সুন্দর অভিজ্ঞতা স্মৃতিবন্দি করে এনেছেন অভিনেত্রী, তেমনি একটি খারাপ অভিজ্ঞতাও বয়ে এনেছেন। কিছুক্ষন আগে এশা তাঁর সোশ্যাল হ্যান্ডেলে নয়াদিল্লি বিমানবন্দরের একটি ছবি শেয়ার করে লিখলেন, “এই এয়ারলাইনের স্টাফরা অতীব জঘন্য। যারা খুবই অসহায়ক। বিমান সংস্থা এই কর্মীদের সঙ্গে চলতে থাকলে খুব তাড়াতাড়ি বদনাম কুড়োবে।” তবে তাঁর সঙ্গে ঠিক কী ঘটেছে, তা ব্যক্ত করেননি এশা। এশা যে বিমান সংস্থার অধীনে ভ্রমণ করেন তাঁদেরও ফোন করেছিলেন। কিন্তু কোনও সাড়া পাননি। তবে এখন ইনস্টাগ্রামে শেয়ার করা ছবিটি সরিয়ে নিয়েছেন অভিনেত্রী।

কান উৎসবে এশা ভারত সরকারের প্রতিনিধি হিসেবে উদ্বোধনী অনুষ্ঠান এবং জনি ডেপের কামব্যাক ফিল্ম জিন ডু ব্যারি- এর প্রিমিয়ারেও অংশ নিয়েছিলেন। ভারতীয় প্রতিনিধি দলের অংশ হিসাবে তাঁকে সুযোগ দেওয়ার জন্য তিনি ভারত সরকার এবং FICCI কে ধন্যবাদ জানিয়েছেন। কান 2023-এ ছিলেন এক ঝাঁক বলিউড তারকা, বিজয় ভার্মা, মৃণাল ঠাকুর, মানুষি চিল্লার, উর্বশী রাউতেলা, সারা আলি খান শ্যানন কে, গুনীত মঙ্গা, ডায়ানা পেন্টি, মাসুম মিনলাওয়ানি, মাসুম দোসানি, নীহারিকা এম, ডলি সিং, অনুষ্কা শর্মা এবং অদিতি রাও হায়দারি।

কন্টাক্ট লেন্স থেকে ইনফেকশন! পুজোয় চোখ সুস্থ রাখতে রোজ কী করবেন?

নবাবি ইতিহাস থেকে গোলাপের বাগান! ঘুরে আসুন মতিঝিল পার্ক

পুণের মন্দিরের ভিতরে নাবালিকাকে যৌন হেনস্থা! সিসি ক্যামেরায় বন্দি ভয়ঙ্কর দৃশ্য

একঘেয়ে খাবার ভুলে যান! প্রাতরাশে বানান প্রোটিন সমৃদ্ধ অঙ্কুরিত মুগের রুটি

হার্দিকের পরিবর্তে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়কের দায়িত্বে ফের রোহিত?

‘২০২৯ সালে শোচনীয় পরাজয়ের জন্য প্রস্তুত হোন’, রাহুলকে চ্যালেঞ্জ অমিতের

ভিক্ষে করে শুরু দুর্গা আরাধনা, ১৩০ বছরে পা রাখল বর্ধমানের মণ্ডলবাড়ির পুজো

কালীঘাটের বাড়ির সামনেই মমতার উপরে হামলার চেষ্টা! আটক মহিলা

‘হামলা থেকে বাঁচতে ঘরে থাকুন’, সৌদিতে থাকা ভারতীয়দের জন্য ফের সতর্কতাবার্তা জারি দিল্লির

মোদির মন্ত্রিসভা থেকে ইস্তফা মুরুগানের, ছাড়লেন রাজ্যসভার সাংসদ পদ-ও

সপ্তমীতে বেলুড় মঠে পুজো দেবেন অমিত শাহ, যাবেন শ্রীভূমিতে

আগুনে বোলিং হেজলউডের, দক্ষিণ আফ্রিকার জয়রথ থামাল অস্ট্রেলিয়া

দিল্লির ব্যাটিং কোচ হিসেবে নিযুক্ত হলেন যুবরাজ সিংহ, জুটি বাঁধলেন সৌরভের সঙ্গে

নবরাত্রিতে জ্ঞানেশ ইস্যুতে আন্দোলন নয়, সিদ্ধান্ত বিরোধী জোট ইন্ডিয়ার