অবশেষে অগ্নিগর্ভ দুবাই থেকে দেশে ফিরলেন অভিনেত্রী এশা গুপ্তা

অভিনেত্রী নিজেই তাঁর ইনস্টাগ্রামে ভক্তদের অবহিত করেছেন। সঙ্গে তিনি সাহায্যের জন্য বিমান সংস্থা, সংযুক্ত আরব আমিরাত সরকার এবং হোটেল কর্মীদের ধন্যবাদ জানিয়েছেন

Share:

নিজস্ব প্রতিনিধি: ইরান-ইজরায়েল-আমেরিকার যুদ্ধের ভয়ে জ্বলছে মধ্যপ্রাচ্য। পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েই যাচ্ছে। যার ফলে নিরাপত্তা স্বার্থে মধ্যপ্রাচ্যের দেশ গুলিতে যাওয়ার এবং ফেরার বিমানগুলি বাতিল হয়েছে। ইরান প্রত্যাঘাত চালিয়েছে সংযুক্ত আরব আমিরাত, দোহা, কাতার দেশগুলিতেও। যার ফলে অগ্নিগর্ভ দুবাই। বাতিল হয়েছে একাধিক বিমান। যে কারণে কর্মসূত্রে দুবাই গিয়ে অনেক ভারতীয় ফেঁসে গিয়েছেন। ফিরতে পারছেন না দেশে। যাদের মধ্যে আছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়, এশা গুপ্তা, নার্গিস ফাখরি-সহ টলিউড-বলিউডের একাধিক তারকা। তবে ইমরান হাশমীরের নায়িকা ইতিমধ্যেই দেশে ফিরে এসেছেন। আর অভিনেত্রী নিজেই তাঁর ইনস্টাগ্রামে ভক্তদের অবহিত করেছেন। সঙ্গে তিনি সাহায্যের জন্য বিমান সংস্থা, সংযুক্ত আরব আমিরাত সরকার এবং হোটেল কর্মীদের ধন্যবাদ জানিয়েছেন।

ইনস্টাগ্রামে তাঁর পোস্টে লেখা ছিল, ‘বাড়ি ফিরেছি। আপনাদের সকলের প্রার্থনা এবং শুভেচ্ছার জন্য ধন্যবাদ। আমরা সকলেই দুবাইয়ে যে পরিস্থিতিতে ছিলাম, তা সত্যিই খুব কঠিন ছিল। সত্যিই ঈশ্বরের আশীর্বাদে সকলে নিরাপদে থাকুন! ২৮ ফেব্রুয়ারি আমি যখন দুবাই বিমানবন্দরে ছিলাম তখন থেকেই ইরান-ইজরায়েল যুদ্ধ শুরু হয়। দুপুর ১টা নাগাদ বিমানবন্দর বন্ধ হয়ে যায়, চারদিকে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। কারণ আমরা কেউই এই বিষয়ে কিছু জানাতম না। এরপর আমরা ক্ষেপণাস্ত্র হামলার খবর শুনতে পাই। আমরা কেউই জানতাম না যে, পরের মিনিটে আমাদের সঙ্গে কী হতে পারে। আমরা ওখানে সবাই অপরিচিত ছিলাম, তবে এই পরিস্থিতিতে সকলে একে অপরকে সান্ত্বনা দিয়েছি, সবাই তাদের পরিবারকে বাড়িতে ফিরে গিয়েছেন। এখানে, আমি বলতে চাই যে, আমার অভিজ্ঞতা অনুযায়ি, সংযুক্ত আরব আমিরাতের একটি দেশের শক্তি। আমরা আবুধাবি বিমানবন্দরে ছিলাম। গ্রাউন্ড স্টাফ এবং বিমানবন্দরের নিরাপত্তা তৎক্ষণাৎ পদক্ষেপ নিতে শুরু করেছিলেন এবং এই পরিস্থিতিতে আমরা সবাই একসঙ্গে দাঁড়িয়ে ছিলাম, শান্ত ছিলাম। আমি ততক্ষণে বিমানবন্দর থেকে ঘুরে আবুধাবিতে আমার হোটেলে ফিরে আসি।’

এরপর এশা হোটেল ম্যানেজমেন্ট টিমের প্রশংসা করে জানান যে, সকলেই এত বিশৃঙ্খলার মাঝে ঘন্টার পর ঘন্টা অক্লান্ত পরিশ্রম করেছে। আমরা একবারও লোকজন কে ভীত হতে দেখিনি।’ এশা আরও বলেন যে, ২ মার্চ দিল্লিগামী ইতিহাদের প্রথম বাণিজ্যিক ফ্লাইটের যাত্রী ছিলেন তিনি। যাঁরা বিশ্বের মানুষকে তাদের বাড়িতে ফিরে যেতে সাহায্য করেছেন।

কন্টাক্ট লেন্স থেকে ইনফেকশন! পুজোয় চোখ সুস্থ রাখতে রোজ কী করবেন?

নবাবি ইতিহাস থেকে গোলাপের বাগান! ঘুরে আসুন মতিঝিল পার্ক

পুণের মন্দিরের ভিতরে নাবালিকাকে যৌন হেনস্থা! সিসি ক্যামেরায় বন্দি ভয়ঙ্কর দৃশ্য

একঘেয়ে খাবার ভুলে যান! প্রাতরাশে বানান প্রোটিন সমৃদ্ধ অঙ্কুরিত মুগের রুটি

হার্দিকের পরিবর্তে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়কের দায়িত্বে ফের রোহিত?

‘২০২৯ সালে শোচনীয় পরাজয়ের জন্য প্রস্তুত হোন’, রাহুলকে চ্যালেঞ্জ অমিতের

ভিক্ষে করে শুরু দুর্গা আরাধনা, ১৩০ বছরে পা রাখল বর্ধমানের মণ্ডলবাড়ির পুজো

কালীঘাটের বাড়ির সামনেই মমতার উপরে হামলার চেষ্টা! আটক মহিলা

‘হামলা থেকে বাঁচতে ঘরে থাকুন’, সৌদিতে থাকা ভারতীয়দের জন্য ফের সতর্কতাবার্তা জারি দিল্লির

মোদির মন্ত্রিসভা থেকে ইস্তফা মুরুগানের, ছাড়লেন রাজ্যসভার সাংসদ পদ-ও

সপ্তমীতে বেলুড় মঠে পুজো দেবেন অমিত শাহ, যাবেন শ্রীভূমিতে

আগুনে বোলিং হেজলউডের, দক্ষিণ আফ্রিকার জয়রথ থামাল অস্ট্রেলিয়া

দিল্লির ব্যাটিং কোচ হিসেবে নিযুক্ত হলেন যুবরাজ সিংহ, জুটি বাঁধলেন সৌরভের সঙ্গে

নবরাত্রিতে জ্ঞানেশ ইস্যুতে আন্দোলন নয়, সিদ্ধান্ত বিরোধী জোট ইন্ডিয়ার