MALLIKA SHERAWAT: চোখ ভর্তি গোটা বিশ্ব অন্বেষণের স্বপ্ন, ফলস্বরূপ বলিউডকে বিদায়

Share:

নিজস্ব প্রতিনিধি: আচমকা বলিউড থেকে বিদায় নিয়েছিলেন কেন অভিনেত্রী মল্লিকা শেরওয়াত (MALLIKA SHERAWAT)? ইদানিং সংবাদমাধ্যমের দ্বারা বেশ চর্চিত হচ্ছেন অভিনেত্রী মল্লিকা শেরওয়াত। আগামী ২২ জুলাই মুক্তি পাচ্ছে মল্লিকার আসন্ন ছবি, ‘RK/RKay’। আর এই ছবির মাধ্যমেই ফের বলিউডে কামব্যাক করছেন মল্লিকা। এককালে বলিউডের সবথেকে হটেস্ট ক্যুইন ছিলেন মল্লিকা। তাঁর স্টাইল স্টেটমেন্ট, সাহসী দৃশ্যের বাতাবরণ সবটাই কাবু করত অভিনেত্রীর পুরুষ ভক্তদের। ‘মার্ডার’ ছবিতে ইমরান হাসমিরের সঙ্গে মল্লিকা শেরওয়াতের বোল্ড দৃশ্যের অভিনয় এখনও পুরুষ হৃদয়ে টগবগিয়ে ফুটছে। কিন্তু এত নামের পরেও কেন ইন্ডাস্ট্রি থেকে বিদায় নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন মল্লিকা?

তবে তিনি শুধু বলিউড নয় দেশও ছেড়েছিলেন। আর গন্তব্য হিসেবে বেছে নিয়েছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রকে। কিন্তু কেন? সম্প্রতি এই বিষয়ে মুখ খুলেছেন নায়িকা। একটি নতুন সাক্ষাৎকারে, মল্লিকা বলেছেন যে, তাঁর সবসময় সাহসী মনোভাব ছিল৷ মার্কিন যুক্তরাষ্ট্রে যাওয়ার সময়েও তাঁর একই মনোভাব ছিল। ঠিক সেজন্যই তিনি বাড়ি ছেড়েছিলেন বলিউডে কাজ করার জন্য। তিনি বলেন, “আমি ভেবেছিলাম বিশ্ব জয় করতে পারব। আমি মুলত হরিয়ানার বাসিন্দা, জাট সম্প্রদায়ের মানুষ আমি। কিন্তু বাড়ির সঙ্গে রীতিমতো সংঘর্ষ করে আমি মুম্বই চলে আসি। আর বলিউড ছেড়ে যখন আমি মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়েছিলাম তখনও আমার একই মনোভাব কাজ করছিল। তবে পুরো বিশ্ব ঘোরার মনোভাব আমার বিফলে যায়নি। কারণ মার্কিন যুক্তরাষ্ট্রে এসে আমি তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে দুবার দেখা করেছিলাম। এমনকী গায়ক ব্রুনো মার্সের সঙ্গেও একটি একটি মিউজিক ভিডিওতে কাজ করেছিলাম। এছাড়াও একটি রাজনৈতিক স্বাধীন চলচ্চিত্রে অভিনয় করেছিলাম।”

আসলে নায়িকা চেয়েছিলেন, তাঁর আরও দিগন্ত রয়েছে। বিভিন্ন সংস্কৃতির সঙ্গে অন্বেষণ করার রয়েছে। কারণ তাঁর কিছু হারানোর ছিল না। বলিউডে যথেষ্ট নাম করেছিলেন তিনি। পাশাপাশি অনেক টাকা, খ্যাতি উপার্জন করেছিলেন তিনি।তাই নতুন দেশে যাওয়ার চেষ্টা করেন তিনি। ২০০৪ সালে ‘মার্ডার’ দিয়ে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে আত্মপ্রকাশ করেন তিনি। তাঁর ভারতে শেষ প্রজেক্ট ছিল, একতা কাপুরের হরর-কমেডি ওয়েব সিরিজ, বু সবকি ফাতেগি (২০১৯)। যেখানে তিনি একটি ভূতের চরিত্রে অভিনয় করেছিলেন। যেটিতে তুষার কাপুর, কৃষ্ণা অভিষেক, সঞ্জয় মিশ্র, কিকু শারদা এবং শেফালি জারিওয়ালাও অভিনয় করেছিলেন। বহুদিন পর তিনি রজত কাপুরের নতুন সিনেমা RK/RKay-এর মাধ্যমে বলিউডে কামব্যাক করছেন।

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!

ফের ভারতে ফিরছে Paytm! প্রাথমিক অনুমোদন দিল RBI

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

শীতের মরসুমে শরীরের যত্ন নিতে বানিয়ে ফেলুন আমলকির লাড্ডু, রইল রেসিপি

বাঙালির ঐতিহ্যবাহী স্বাদ! চিংড়ির পুর ভরা মোচা দিয়ে বানান মনোহরা 

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

‘পুষ্পা’ ওরফে জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

এক ধাক্কায় অনেকটা কমল সোনার দাম, আজ কলকাতার দর কত?

বাঙালি হেঁশেলের চিরন্তন স্বাদ, বানিয়ে নিন সুস্বাদু সিম পোস্ত