চেক প্রতারণা মামলায় পরিচালক রাজকুমার সন্তোষীর ২ বছরের জেল

Share:

নিজস্ব প্রতিনিধি, জামনগর: বলিউডে বরাবরই অন্য রকমের গল্প নিয়ে ছবি করেছেন তিনি। তার মধ্যে অন্যতম হল নারী কেন্দ্রিক ‘লজ্জা’ ও ‘দামিনী’। অথচ পর্দায় অন্যরকমের গল্প বলা পরিচালক রাজকুমারী সন্তোষীর বিরুদ্ধেই উঠেছিল চেক প্রতারণার অভিযোগ। শনিবার ওই মামলাতেই বলিঊলের পরিচালককে ২ বছরের জেলের সাজা শুনিয়েছে গুজরাতের জামনগর আদালত। একইসঙ্গে প্রতারিত ব্যবসায়ীকে অবিলম্বে ২ কোটি টাকা মিটিয়ে দেওয়ারও নির্দেশ দিয়েছেন বিচারক। নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে যাতে উচ্চ আদালতে সন্তোষী আবেদন করতে পারেন তার জন্য রায় ৩০ দিনের জন্য স্থগিত রাখা হয়েছে।

জামনগর আদালত সূত্রে জানা গিয়েছে, ২০১৭ সালে বলিউড পরিচালক রাজকুমার সন্তোষীর বিরুদ্ধে চেক বাউন্সের মামলা দায়ের করেন শিল্পপতি অশোক লাল। মামলার আবেদনে তিনি জানান, তাঁর কাছ থেকে ১ কোটি টাকা ধার নিয়েছিলেন সন্তোষী। ওই সমপরিমাণ টাকা ফেরত দিতে ১০টি চেকও দেন। প্রতিটি চেকে ১০ লক্ষ টাকার উল্লেখ ছিল। কিন্তু ওই চেক ব্যাঙ্কে জমা করতে গিয়ে দেখা যায় অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা নেই। ফলে প্রতিটি চেক বাউন্স হয়েছে। একাধিকবার পরিচালকের কাছে ওই চেকের অর্থ চেয়ে পাঠানো হয়। কিন্তু তাতে লাভ হয়নি। আদালতে মামলা চলাকালীন অভিযুক্ত পরিচালক রাজকুমার সন্তোষীকে একাধিকবার সমন পাঠান বিচারক। কিন্তু ওই সমনে সাড়া দেননি ‘দামিনী’ পরিচালক। শেষ পর্যন্ত জানিন অযোগ্য গ্রেফতার পরোয়ানা জারি করা হয়। তাতেই কাজ হয়। আদালতে  হাজিরা দেন বলিউড পরিচালক।

পেশাগত জীবনে একাধিক দর্শক-সমালোচক প্রশংসিত ছবি তৈরি করেছেন সন্তোষী। তার মধ্যে রয়েছে, ‘ঘাতক’, ‘ঘায়েল’, ‘খাকি’, ‘আন্দাজ আপনা আপনা’, ‘লজ্জা’, ‘চায়না গেট’, ‘আজব প্রেম কী গজব কাহানি’, ‘দ্য লিজেন্ড অফ ভগ‍ৎ সিংহ’। তাঁর পরিচালিত সর্বশেষ ছবি হচ্ছে ‘গান্ধি-গডসে, এক যুধ’।

নির্জলা একাদশী ২৪ না ২৫ জুন? জেনে নিন শুভ সময় ও উপবাস ভাঙার সময়

জলের মতো টাকা খরচ হচ্ছে? সিঁড়ির নিচ থেকে এই জিনিস সরিয়ে দিন

আজকের রাশিফল: আঘাত পাওয়ার সম্ভাবনা বৃষ রাশির জাতকদের, কর্মক্ষেত্রে উন্নতি কাদের?

দক্ষিণেশ্বরে মদন মিত্রের গাড়িতে হামলার অভিযোগ! ছোড়া হল ডিম

সিলিন্ডার পিছু ২৯ টাকা দাম বাড়ল গৃহস্থের রান্নার গ্যাসের

তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত

জমি দুর্নীতি মামলায় পুলিশের হাতে গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক

মেসি কাণ্ড: অরূপ বিশ্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য ফের তলব

রাজ্যে বিনিয়োগ টানতে Amul ও L & T-র শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক শুভেন্দুর

অভিষেক ঘনিষ্ঠ হাওড়ার দাপুটে নেতা কৈলাস মিশ্রকে গ্রেফতার করল পুলিশ

লোকসভায় তৃণমূলে ভাঙন ধরাতে শুরু ‘অপারেশন লুটিয়েন্স’, বিদ্রোহী শিবিরে ১২ সাংসদ

বর্ধমানের লজে মধুচক্রে হানা ,হাতেনাতে গ্রেফতার ৭ যুবক, উদ্ধার ৯ মহিলা

তৃণমূল নেতাদের বাড়ি থেকে উদ্ধার সরকারি ত্রাণ সামগ্রী, গ্রেফতার নেপুরা গ্রাম পঞ্চায়েতের প্রধান

ব্রাহ্মণচক নেতাজি সংঘ ক্লাব থেকে উদ্ধার বিপুল পরিমাণে ত্রাণ সামগ্রী,ঘটনাস্থলে পুলিশ