চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বড় স্বস্তি! অবশেষে ২০০ কোটির আর্থিক জালিয়াতি মামলায় জামিন পেলেন জ্যাকলিন

নিজস্ব প্রতিনিধি: অবশেষে জামিন পেলেন অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ। কনম্যান সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে জড়িত ২০০ কোটি মানি লন্ডারিং এবং চাঁদাবাজির মামলা থেকে অবশেষে নিস্তার পেলেন অভিনেত্রী। গতবছর থেকেই অভিনেত্রীর মাথায় যেন বোঝা হয়ে টিকেছিল এই মামলা। সৌজন্যে, সুকেশের কাছ থেকে কোটি কোটি টাকার উপহার নিয়েছিলেন জ্যাকলিন, কিন্তু কোন সম্পর্কে? সুকেশ কোন কাজের সঙ্গে যুক্ত অভিনেত্রী কি জানতেন না?

তা সত্ত্বেও সুকেশের সঙ্গে সম্পর্ক গড়েছিলেন জ্যাকলিন, নয়তো এত দামী দামী উপহার কেন দেবেন সুকেশ অভিনেত্রীকে। ইডির এহেন একাধিক প্রশ্নের মুখে পড়েছিলেন অভিনেত্রী। এমনকী গতবছর থেকেই অভিনেত্রী ইডির নজরে ছিলেন, আদালতের নির্দেশ ছাড়া দেশের বাইরে যাওয়ার অনুমতি ছিল না অভিনেত্রীর। অবশেষে জ্যাকলিন নিজেই অন্তর্বর্তীকালীন জামিনের আবেদন করেছিলেন দিল্লি পাতিওয়ালা কোর্টে। গত সপ্তাহেই জ্যাকলিনের করা এই মামলায় পাল্টে ইডির কাছে আদালত প্রশ্ন রেখেছিল যে, তাঁরা কেন অভিনেত্রীকে এখনও গ্রেফতার করে নি।

যদিও গত সপ্তাহেই আদালতের তরফ থেকে রায় দেওয়ার কথা থাকলেও তা ১৫ নভেম্বর পর্যন্ত পেছনো হয়েছিল। কথা অনুযায়ী আদালত ইতিমধ্যেই রায় দিয়েছে। যেখানে বলা হয়েছে, অভিনেত্রী ২ লাখ টাকার ব্যক্তিগত বন্ড প্রদানের বিনিময়ে জামিন পাবেন। কনম্যান সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে জড়িত ২০০ কোটি টাকার মানি লন্ডারিং মামলায় তদন্তের সময় অভিনেত্রীর নাম আসার পর তিনি বেশ সমস্যায় পড়েছিলেন। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তাঁদের চার্জশিটে জ্যাকলিনকে অভিযুক্ত হিসাবে দাবি করেছিল।

জ্যাকলিন এই বিষয়ে জামিনের আবেদন করলে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তাঁর বিরোধিতা করেছিল। তাঁদের বলেছিল যে, জ্যাকলিন তদন্ত এড়াতে দেশ ছেড়ে পালিয়ে যেতে পারেন। এদিকে জ্যাকলিনের আইনজীবী জানিয়েছিলেন যে, অভিনেত্রী মামলার শিকার। অবশেষে ২ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পেলেন জ্যাকলিন। উল্লেখ্য, ২০২১ সালের সেপ্টেম্বর মাসে ২০০ কোটির আর্থিক কেলেঙ্কারির মামলায় ইডির হাতে গ্রেফতার হন সুকেশ এবং তাঁর স্ত্রী লীনা মারিয়া পল। গ্রেফতারির পর সুকেশের সঙ্গে জ্যাকলিনের একাধিক ঘনিষ্ঠতার ছবিও প্রকাশ্যে আসে। তদন্তকারীদের সুকেশ জানায়, অভিনেত্রীকে ৫.৭১ কোটি টাকার উপহার দিয়েছে সে।

Published by:

Share Link:

More Releted News:

হায়দরাবাদ ছেড়ে মুম্বইয়ে ঘর বাঁধছেন আল্লু অর্জুন, হঠাৎ ঠিকানা বদল কেন?

দ্বিতীয়বার ‘মাম্মি’ হতে চলেছেন দীপিকা, অভিনেত্রীকে শুভেচ্ছায় ভরিয়ে দিলেন কিয়ারা-প্রিয়াঙ্কারা

মা হলেন শিভালি কা ওবেরয়, বিয়ের তিন বছর পরেই সুখবর শোনালেন ‘দৃশ্যম ২’ খ্যাত পরিচালক

সাই পল্লবীর ছবি ‘Ek Din’-এ দেখা গেল স্মৃতি হারানো! সত্যিই কী এমন অসুখ আছে?

মেয়ের জন্মের দেড় বছরের মাথায় ফের মা হতে চলেছেন দীপিকা, সোশ্যাল মিডিয়ায় পোস্ট তারকা দম্পতির

হরর-কমেডিতেই বাজিমাত! দুই দিনেই ৬০ কোটির গণ্ডি পেরলো অক্ষয় কুমারের ‘ভূত বাংলা’

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ