অবশেষে হিন্দি ভাষার ছবি মুক্তির নির্দেশ, খুশিতে উচ্ছ্বসিত দেশের হল মালিকরা

চটজলদি জেনে নিন, কোন কোন শর্তসাপেক্ষে বাংলাদেশে হিন্দি চলচ্চিত্র মুক্তি পেতে চলেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: অবশেষে ঈদের আগেই বাংলাদেশে হিন্দি সিনেমার আগমন ঘটতে চলেছে প্রেক্ষাগৃহ গুলিতে। শাহরুখের পাঠান রিলিজ নিয়েও একাধিক বিতর্কের সৃষ্টি হয়েছিল। পাঠান ১০০ টি দেশে রিলিজ করলেও বাংলাদেশে রিলিজ করেনি। হিন্দি ছবির দাপটে বাংলাদেশের ছবিগুলি কেউ দেখতে যাবেনা। সেই কারণেই একাধিক পরিচালক-প্রযোজক বিক্ষোভ তুলেছিলেন। শেষমেশ আমদানির মাধ্যমে ভারত থেকেই হিন্দি চলচ্চিত্র বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তির অনুমতি দিয়েছে দেশের তথ্য মন্ত্রণালয়।

অবশেষে হিন্দি ছবি প্রদর্শণ নিয়ে সমস্ত জটিলতা ঘুচল। গতকাল অর্থাৎ ১০ এপ্রিল তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় একটি আদেশ জারি করে বলেছে, উপমহাদেশীয় ভাষায় নির্মিত চলচ্চিত্র আমদানি সংক্রান্ত সম্মিলিত চলচ্চিত্র পরিষদের আবেদনের পরিপ্রেক্ষিতে বাণিজ্য মন্ত্রণালয়ের মতামত চাওয়া হয়েছিল এবং বাণিজ্য মন্ত্রণালয়ের ইতিবাচক মতামতের ভিত্তিতে মোট ৫ টি শর্তের ভিত্তিতে হিন্দি চলচ্চিত্র দেশে মুক্তির অনুমতি প্রদান করা হয়। চটজলদি জেনে নিন, কোন কোন শর্তসাপেক্ষে বাংলাদেশে হিন্দি চলচ্চিত্র মুক্তি পেতে চলেছে। সুতরাং সরকারি অনুমতি পাওয়ায় উচ্ছ্বসিত দেশের সিনেমা হল মালিক সমিতি।

(1) বাংলাদেশের বৈধ চলচ্চিত্র প্রযোজক, পরিবেশকগণ হিন্দি ভাষায় নির্মিত চলচ্চিত্র আমদানি করার সুযোগ পাবেন।

(2) উপমহাদেশীয় ভাষায় নির্মিত চলচ্চিত্র বাংলা সাবটাইটেলসহ শুধু দুই বছরের জন্য আমদানি করার সুযোগ থাকবে।

(3) প্রথম বছর ১০ টি বাংলাদেশী চলচ্চিত্র রপ্তানির বিপরীতে সমান সংখ্যক হিন্দি চলচ্চিত্র আমদানি করতে পারবে।

(4) আমদানিকৃত হিন্দি ভাষার চলচ্চিত্র প্রদর্শনের আগে অবশ্যই বাংলাদেশ ফিল্ম সেন্সর বোর্ডের সনদ গ্রহণ করতে হবে।

(5) বাংলাদেশে পবিত্র ঈদ-উল-ফিতর, ঈদ-উল আযহা ও দূর্গা পুজার সপ্তাহে আমদানীকৃত হিন্দি চলচ্চিত্র প্রদর্শন করা হবেনা।

ঘনঘন ইউরিন ইনফেকশনে নাজেহাল? জেনে নিন এই রোগের কারণ

এক বাসে সরাসরি সুন্দরবন থেকে বারাসত, জানুন সময়সূচি ও ভাড়া

নিউটাউনে ‘খুন’ হওয়া আওয়ামী লিগ সাংসদের মেয়ে আটক

রাসের মেলায় নাগরদোলা ছুঁতেই মৃত্যু হল নাবালকের, চাঞ্চল্য হাওড়ায়

শতাব্দীপ্রাচীন জমিদার বাড়ির একাংশ ভেঙে মর্মান্তিক মৃত্যু মহিলার, চাঞ্চল্য জনাইয়ে

জন্মনিয়ন্ত্রণে কমছে গর্ভনিরোধক ওষুধের ব্যবহার!নেপথ্যে কোন কারণ?

‘৫ বছরে আমেরিকার মতো রাস্তা হবে বাংলায়,’ কোলাঘাট থেকে আশ্বাস নীতিন গড়কড়ির

মাঝ আকাশে বিমানের এমারজেন্সি দরজা খুলে ঝাঁপ দেওয়ার চেষ্টা যাত্রীর, তারপর…

‘এত টাকা আছে, ফুরোবে না, চাইতে চাইতে ক্লান্ত হবেন,’ শুভেন্দুকে বললেন নীতিন গড়কড়ি

প্যাকেটজাত খাবারে চর্বির ও চিনির মাত্রা কতটা? ছবি দিয়ে উল্লেখ করতে নির্দেশ সুপ্রিম কোর্টের

NRS হাসপাতালে ভয়াবহ ঘটনা, X-Ray  চলাকালীন ছাদ থেকে ভেঙে পড়ল চাঙড় 

বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে ‘জলসা’, ফের হুমকি অমিতাভ বচ্চনকে!

পালাবদলের পর স্কুলের পাঠ্যবইয়ে বদল, আসছে নতুন ১৭টি বই

আচমকা গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শরদ পাওয়ার