চুপিসাড়ে সমাজবাদী পার্টির যুব নেতাকে বিয়ে করে ফেললেন স্বরা ভাস্কর

অবশেষে অভিনেত্রী নিজেই জানালেন, তিনি সমাজবাদী পার্টির রাজ্য যুবসভাপতি ফাহাদ আহমেদের সঙ্গে সম্পর্কে রয়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউড জুড়ে খুশির সানাই। সিদ্ধার্থ-কিয়ারার বিয়ের রেশ কাটতে না কাটতেই চুপিসাড়ে বিয়ের পিঁড়িতে বসলেন অভিনেত্রী স্বরা ভাস্কর। বৃহস্পতিবার আচমকাই নিজের টুইটারে বিয়ের খবর দিয়ে ভক্তদের একেবারে চমকে দিলেন বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর। দিন কয়েক ধরেই অভিনেত্রীর ডেটিং-এর গুঞ্জন সোশ্যাল মিডিয়ার আনাচে-কানাচে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। কিন্তু এই বিষয়ে প্রকাশ্যে কিছুই জানান নি অভিনেত্রী। অবশেষে অভিনেত্রী নিজেই জানালেন, তিনি সমাজবাদী পার্টির রাজ্য যুবসভাপতি ফাহাদ আহমেদের সঙ্গে সম্পর্কে রয়েছেন। চলতি বছরের ৬ জানুয়ারি তাঁরা কোর্ট ম্যারেজ করেছেন।

এদিন অভিনেত্রী নিজেই তাঁর বিবাহের একাধিক আবেগঘন ছবি শেয়ার করলেন। মাঝে মধ্যেই ফারহাদের সঙ্গে অভিনেত্রীকে প্রতিবাদী মেজাজে দেখা যেত। তখন থেকেই গুঞ্জন শুরু। কোর্ট ম্যারেজের দিন আদালত চত্বর থেকেই কয়েকটি ছবি পোস্ট করে স্বরা অবাক করে দিলেন তাঁর ভক্তদের। ভিডিওটি শেয়ার করে স্বরা টুইটে লিখেছেন, “কখনও কখনও আপনি এমন কিছুর জন্য বহুদূর অনুসন্ধান করেন যা আপনার পাশে ছিল। আমরা একে অপরকে খুঁজে পেয়েছি! আমার হৃদয়ে স্বাগতম ফাহাদ!” অভিনেত্রী বিয়ের ঘোষণার পর থেকেই টুইটারে অভিনন্দনের বন্যা বয়ে গিয়েছে। গতমাসে, স্বরা ভাস্কর ‘ভালোবাসা’ সম্পর্কে একটি রহস্যময় পোস্ট শেয়ার করেছিলেন। যেখানে দেখা যায়, তিনি একজন পুরুষের বাহুতে তিনি মাথা রেখে বিশ্রাম নিচ্ছেন। ছবিতে কারুরই মুখ দেখা যাচ্ছিল না। ইনস্টাগ্রামে ছবিটি পোস্ট করে, স্বরা লিখেছেন, “এটি প্রেম হতে পারে…”। কিন্তু সেই রহস্যময় পুরুষই স্বরার প্রেমিক কিনা তা জানতে রীতিমতো মরিয়া হয়ে উঠেছিলেন ভক্তরা। কিন্তু অভিনেত্রী কোনও প্রতিক্রিয়াই করেননি। অবশেষে জানা গেল, তিনি আসলে তাঁর প্রেমিক ফাহাদ ছিলেন।

এর আগে, স্বরা লেখক হিমাংশু শর্মার সঙ্গে ডেট করেছেন। কিন্তু ২০১৯ সালে তাঁদের ব্রেক আপ হয়ে যায়। স্বরাকে শেষ দেখা গিয়েছিল, জাহান চার ইয়ারে, যেটিতে পূজা চোপড়া, মেহের ভিজ এবং শিখা তালসানিয়াও অভিনয় করেছিলেন। ফিল্মটি ১৬ সেপ্টেম্বর, ২০২২-এ প্রেক্ষাগৃহে মুক্তি পায়৷ তাঁকে পরবর্তীতে মীমাংসা-তে দেখা যাবে, যা একটি হত্যার রহস্যজনক থ্রিলার৷ অন্যদিকে ফাহাদ আহমদ একজন রাজনৈতিক কর্মী। তিনি ২০২২ সালের আগস্টে সমাজবাদী পার্টিতে যোগদান করেন এবং বর্তমানে রাজনৈতিক দলের যুব শাখা সমাজবাদী যুবজন সভার রাজ্য সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছেন।

হত্যার পর ৯ টুকরো, ২ মাস বাদে শারজা থেকে জন্মভিটেয় ফিরল কন্নড় যুবকের দেহ  

বদলের বাংলাদেশে এবার বগুড়ার কালীমন্দিরে ভাঙচুর চালাল দুষ্কৃতীরা

ব্যাঙ্কের লকার খুলতেই চক্ষুচড়কগাছ, গায়েব দেড় কোটি টাকার সোনার গয়না! তদন্তে পুলিশ

বেপরোয়া গাড়ির ধাক্কায় ১৫ ফুট উঁচু শূন্যেয় বাইক চালক, রক্তচাপ বাড়ানো ভয়ঙ্কর ভিডিও

‘এসআইআর বিতর্ক নিয়ে মুখ খুলুন’, জ্ঞানেশের রক্তচাপ বাড়ালেন বিজেপি সঙ্গী উপেন্দ্র কুশায়াহা

ভারী বৃষ্টির জেরে ধস, বন্ধ শিলিগুড়ি-দার্জিলিং টয়ট্রেন পরিষেবা

ঘুষের টাকা নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও উলুবেড়িয়া পুরসভার ইঞ্জিনিয়ার

সংসারের সঠিক আর্থিক পরিকল্পনার গাইড ড. শুভঙ্কর দাশগুপ্তের ‘দ্য স্মার্ট মানি ব্লুপ্রিন্ট’

স্টেট ব্যাঙ্কের গ্রাহকদের সুখবর, ধর্মঘটের তিনদিন এটিম থেকে টাকা তুললে চার্জ দিতে হবে না

জ্ঞানেশ কুমারকে পদ্মবিভূষণ দেওয়ার পক্ষে সওয়াল করলেন শমীক ভট্টাচার্য

নিউইয়র্কে নেতানিয়াহু বিরোধী বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেফতার অস্কারজয়ী অভিনেত্রী

সরকারি হাসপাতালে সফল অগ্ন্যাশয়ের ক্যানসারের জটিল অপারেশন

পাকড়াও কুখ্যাত লেডি ডন পার্বতী, দিল্লিতে গড়ে তুলেছিল মাদক ব্যবসার সাম্রাজ্য

যাদবপুর কাণ্ডের জের, শমীকের টিম থেকে ছাঁটা হল শর্বরীকে, ঠাঁই পেলেন লকেট-সৌমিত্র