প্রয়াত অভিনেতা সদাশিবের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড, আহত ১ মহিলা

ধোঁয়ার কারণে এক মহিলার স্বাস্থ্যেরও অবনতি হয়, যাকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে এখন তার অবস্থা ভালো। মিটারে শর্ট সার্কিটের কারণে তারে আগুন লেগে গিয়েছিল।

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউডের একজন অন্যতম প্রতিভাবান অভিনেতা ছিলেন সদাশিব অমরাপুরকার (Sadashiv Amrapurkar)। নেগেটিভ-পজিটিভ দুই ভূমিকায় অভিনেতার অবাধ বিচরণ ছিল। যদিও তিনি বেশিরভাগ ছবিতেই খলনায়কের ভূমিকাতেই অভিনয় করেছেন। তাঁর নেগেটিভ অভিনয়ই ছিল তাঁর অভিনীত চলচ্চিত্রগুলির মুল ইউএসএপি। মুখে নয়, তাঁর দৃষ্টিভঙ্গি যেন কথা বলত। একাধিক সুপারস্টারের ছবিতে তিনি খলনায়কের ভূমিকায় অভিনয় করেছেন, যার মধ্যে একটি আমির খান ও অজয় দেবগনের ‘ঈশক’।

এত বছর হয়ে গেলেও ছবিটি একইভাবে মনোরঞ্জন করছে সিনে প্রেমীদের। যাই হোক, এই প্রবীণ অভিনেতা অকালেই হারিয়েছেন প্রাণ। তবে আজ তাঁকে নিয়ে কথা বলার যথেষ্ট কারণ রয়েছে। এদিন সদাশিব আমরাপুরকরের বাড়ি নিয়ে চমকপ্রদ খবর রীতিমতো হৈচৈ ফেলে দিয়েছে সোশ্যাল মিডিয়ায়। বুধবার অভিনেতার বাড়িতে আগুন লাগায় চতুর্দিকে আলোড়ন সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে আহমেদনগরের সুমন অ্যাপার্টমেন্টে। শর্ট সার্কিটের কারণে ভবনটিতে আগুন লেগে যায় এবং সেখানে উপস্থিত সমস্ত জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়। ১৩ ডিসেম্বর বুধবার দুপুর ২টো নাগাদ অভিনেতার বাড়িতে আগুন লেগেছিল। ঘটনার সময় তাঁর বাড়িতে অনেক মানুষ উপস্থিত ছিলেন। এবং এলাকা বাসীরা ছুটে যান।

এটা স্বস্তির বিষয় যে আগুন লাগার পরপরই ফায়ার ব্রিগেডের দল সেখানে পৌঁছে সবাইকে নিরাপদে বের করে আনে। কিন্তু আগুনে কিছু জাল ও মালপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। ধোঁয়ার কারণে এক মহিলার স্বাস্থ্যেরও অবনতি হয়, যাকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে এখন তার অবস্থা ভালো। মিটারে শর্ট সার্কিটের কারণে তারে আগুন লেগে গিয়েছিল। শর্ট সার্কিটের কারণে ভবনে থাকা লোকজনের ইলেকট্রনিক সামগ্রী নষ্ট হয়ে গেছে। সদাশিব আমরাপুরকরের সুমন অ্যাপার্টমেন্টে ৪টি ফ্ল্যাট রয়েছে। যে ফ্ল্যাটে আগুন লেগেছে তা অভিনেতার স্ত্রী সুনন্দা সদাশিবের নামে। সব ফ্ল্যাটগুলি ভাড়ায় দিয়েছিলেন অভিনেতার স্ত্রী। তার পুরো পরিবার মুম্বাই এবং পুনেতে থাকে। ২০১৪ সালে সদাশিব পৃথিবীকে বিদায় জানান। তিনি আর আমাদের মাঝে না থাকলেও তার চরিত্রগুলো আজও মানুষের হৃদয়ে রয়ে গিয়েছে স্মৃতি হয়ে।

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত

শীতের দুপুরের সেরা পদ, বানিয়ে নিন ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল

‘পঞ্চায়েত সিজন ৫’-এর মুক্তির দিন ঘোষণা, কবে থেকে দেখা যাবে নতুন পর্ব?

প্রকাশ্যে এল সিদ্ধার্থ-কিয়ারার মেয়ের মুখ, সমাজমাধ্যমে ভাইরাল ছবি

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি

সন্তানের সামনেই স্ত্রীর গলার নলি কেটে খুন করল পাষণ্ড স্বামী

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

ঢাকার কারাগারে চিন্ময়কৃষ্ণ প্রভুর খাদ্য ও চিকিৎসা নিয়ে গভীর উদ্বেগ

বইপাড়ায় বুক স্টলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড, পুলিশের সঙ্গে বচসা ABVP’র

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র! পাক নাগরিককে ২৭ বছর ৬ মাসের কারাদণ্ড দিল আমেরিকা