চমকিলা থেকে সিধু মুসেওয়ালা, কেন আততায়ীর নিশানায় পঞ্জাবি গায়করা?

কিন্তু একটা জিনিস ভেবে দেখেছেন, অমরসিং চমকিলা এবং সিধু দুজনেই পঞ্জাবী গায়ক, কিন্তু ঘন ঘন পাঞ্জাবি গায়করাই কেন অপরাধী চক্রের লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছেন?

Share:

নিজস্ব প্রতিনিধি: সদ্য রিলিজ হয়েছে ইমতিয়াজ আলির বহু প্রতীক্ষিত নেটফ্লিক্স রিলিজ ‘চমকিলা’। ছবিটি নির্মিত হয়েছে পঞ্জাবের অমরসিং চমকিলার জীবনী নিয়ে। যাঁকে প্রকাশ্য দিবালোকে সস্ত্রীক হত্যা করা হয়। অল্প বয়সেই পঞ্জাবের রকস্টার গায়ক হয়ে উঠেছিলেন অমর সিং চমকিলা। দেশে তো বটেই, বিদেশেও জনপ্রিয়তা শীর্ষে ছিলেন তিনি। ১৯৮০ সালে তাঁর গানের ক্যাসেট বিক্রি হয়েছিল রেকর্ড সংখ্যক। কিন্তু তাঁর গানে থাকত সমাজের দুর্নীতির নানান কথা। যা নিয়ে যথেষ্ট নিন্দা-মন্দও চলত সমাজের উচ্চমহলে। জানা যায়, শিখ গোষ্ঠীর দুষ্কৃতীরাই হত্যা করেছে অমর সিং চমকিলাকে। একই সঙ্গে প্রমাণ লোপাটের জন্যে খুন করা হয় তাঁর গর্ভবতী স্ত্রীকেও। যদিও তাঁর খুনের কারণ আজও অধরা। কোনও দোষীর শাস্তি হয়নি এখনও।

এদিকে ২০২২ সালে হত্যা করা হয়েছিল পঞ্জাবের আরেক গায়ক সিধু মুসেওয়ালাকে। তাঁর উপর ৩০ রাউন্ড গুলি চালানো হয়েছিল। হাসপাতালে নিতে নিতেই তিনি মারা যান। তাঁর মৃত্যুর খুনির পেছনে নাম রয়েছে কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের সহযোগী গোল্ডি ব্রার। খুব অল্প বয়সেই গানের দুনিয়ায় নাম করে ফেলেছিলেন সিধু মুসেওয়ালা। কিন্তু একটা জিনিস ভেবে দেখেছেন, অমরসিং চমকিলা এবং সিধু দুজনেই পঞ্জাবী গায়ক, কিন্তু ঘন ঘন পাঞ্জাবি গায়করাই কেন অপরাধী চক্রের লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছেন?

সম্প্রতি একটি সাক্ষাৎকারে পঞ্জাবি গায়ক-অভিনেতা গিপ্পি গ্রেওয়াল তাঁর ইন্ডাস্ট্রির শিল্পীদেরই কেন টার্গেট করছেন দুষ্কৃতীরা, সেই বিষয়ে মুখ খুলেছেন। এই বিষয়ে তিনি স্পষ্ট জানিয়েছেন, তিনি ভয় পান না। প্রতিটি পেশার পজেটিভ দিক এবং নেগেটিভ দিক রয়েছে। তিনি নিজেও একবার গ্যাংস্টার দিলপ্রীত ধাহানের কাছে চাঁদাবাজির হুমকি পেয়েছিলেন। তাঁর মতে, শিল্পীদের তাদের সংগীতের প্রতি উত্সাহী টাকা উচিত, হুমকি তাঁদের প্রতিভাকে মাটিতে মিশিয়ে দিতে পারে না। তবে আপনি সতর্ক থাকতে পারেন। আমরা এই জন্য জন্মেছি, আমরা এটি করব, আমরা অন্য কোথাও যেতে পারি, কিন্তু এখানেই আমাদের ফিরে আসতে হবে। তাই আমাদের ভয় দেখলেও আমাদের ফোকাস নষ্ট হবেনা। মাঠ ছেড়ে গেলেও আমরা ফিরে আসব। চমকিলা ছবিতে অভিনয় করছেন পাঞ্জাবী গায়ক দিলজিত, তিনি নিজেও হুমকি সত্ত্বে গান চালিয়ে যাবেন। আমি আমার ভক্তদের কখনো ফিরিয়ে দিতে পারিনা। কারণ আমি আজ যা আছি এটা তাদের কারণেই।” নেটফ্লিক্সের অমর সিং চমলিকা এবং দিলজিৎ দোসাঞ্জের অভিনয়ের প্রশংসা করা জিপ্পি আরও বলেন, “তারা দিলজিৎকে কাস্ট করে সঠিক পছন্দ করেছে। তারা যদি তাকে কাস্ট না করত, তাহলে আমরা ছবিটির সঙ্গে যুক্ত হতে পারতাম না। ছবিটি পাঞ্জাবি দর্শকদের জন্য তৈরি করা হয়েছিল।

আজকের রাশিফল: স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না, আর্থিক সমস্যার সমাধান

উইকএন্ডে ঘুরতে যাওয়ার প্ল্যান? ঘুরে আসুন হুগলির এই জায়গাগুলিতে, রইল সম্পূর্ণ গাইড

ফ্রিজ ছাড়াই মাসের পর মাস ভাল থাকে ডালিম! ইরাকের মাটির পাত্রের রহস্য কতটা সত্যি?

ভারতে লঞ্চ হতে চলেছে Motorola Edge Neo,জেনে নিন দাম ও ফিচার

মাইগ্রেনের ব্যথায় নাজেহাল? রোজকার ৪ অভ্যাসেই বাড়ছে এই সমস্যা

চিকেন-মটনকে হার মানাবে, বানিয়ে ফেলুন মটরশুঁটির কাবাব, কীভাবে বানাবেন এই লোভনীয় পদ?

নতুন জীবন শুরুর আগে জানুন সঙ্গীর স্বাস্থ্যকথা! এই ৫টি রক্ত পরীক্ষা অপরিহার্য

‘রাজীবের মৃত্যুর পর রাহুল-প্রিয়াঙ্কাই আমার বাবা-মা হয়ে উঠেছিল’, আবেগে ভাসলেন সোনিয়া

‘নিয়োগের সঙ্গে কোনও রাজনৈতিক ব্যক্তির যোগ থাকবে না,’ জানালেন মুখ্যমন্ত্রী

‘কার নির্দেশে এসআইআর,’ সুপ্রিম কোর্টে ৪৮ টি প্রশ্ন জমা ইন্ডিয়া জোটের

জম্মু-কাশ্মীরে বড় সাফল্য, এনকাউন্টারে নিকেশ কুলগাঁও হামলার মূল চক্রী লতিফ ভাট

কৃষ্ণনগরের বুড়িমার মহাভোগ পেতে কি করবেন? কবে-কখন শুরু প্রসাদ বিতরণ, জানুন সবটা

ছটপুজোয় দিদার বাড়ি এসে ফেরা হল না, বালুরঘাটে জলে তলিয়ে মৃত্যু ১৩ বছরের কিশোরীর

‘হয়ত বেঁচে ফিরব না’, জেল থেকে পাকিস্তানের শীর্ষ বিচারপতিদের চিঠি লিখলেন ইমরান খান