চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মাত্র কয়েক দিনেই ‘ফুলকি’র কামাল, সিরিয়াল শেষ হওয়ার গুঞ্জনের মধ্যেই শঙ্কর-ঐশানির বাজিমাত

নিজস্ব প্রতিনিধি: আজ বৃহস্পতিবার, মানেই সিরিয়ালের রিপোর্ট কার্ড আসার দিন। সকাল থেকেই বুক ধুকপুকানি বেড়ে যায় অনেক সিরিয়াল প্রেমীর। কে কেমন ফল করল, তা জানতে চলে দীর্ঘ অপেক্ষা। যাই হোক, এই সপ্তাহেও টিআরপিতে তেমন কিছু বদল আসেনি। বরাবরের মতো এবারেও টপারের জায়গায় রয়েছে স্টার জলসার অনুরাগের ছোঁয়া। সম্প্রতি শ্বশুরবাড়ি ফিরেছে দীপা দুই মেয়ের সুখের কথা ভেবে। ইতিমধ্যেই সূর্যই যে রূপার বাবা, তা পাতা মেয়ে জেনে গেলেও সোনা জানে না যে, তাঁর আসল মা-ই ফুল মা। সব মিলিয়ে বেশ টানটান উত্তেজনা নিয়ে এগোচ্ছে সিরিয়ালের গল্প।

দ্বিতীয় স্থানে রয়েছে ফুলকি। সদ্যই রায়চৌধুরীদের বাড়িতে বউ হয়েছে সে। বাধ্য হয়েই বিয়ে করেছে রোহিতকে। শুরু থেকেই দু নম্বরে এই মেগা। টপার স্থানও না কোনদিন ছিনিয়ে নেয়, সেটাই এখন আশঙ্কা ভক্তদের। এদিকে ফুলকির সঙ্গে পেরেই উঠছে না স্টার জলসার সন্ধ্যাতারা। দুই বোনের একই ভালোবাসার মানুষের গল্প তেমন আশা দেখাচ্ছে না নির্মাতাদের। তবে, চলতি সপ্তাহের আসল চমক দেখাল হরগৌরী পাইস হোটেল। মাঝে রটেছিল বন্ধ হচ্ছে এই সিরিয়াল। তার মধ্যেই বেশ টানটান পর্ব নিয়ে এগোচ্ছে এই ধারাবাহিক।

এক নজরে দেখুন সেরা ১০-এর তালিকা-

প্রথম- অনুরাগের ছোঁয়া (৮.৬) (স্টার জলসা)

দ্বিতীয়- ফুলকি (৭.৯) (জি বাংলা)

তৃতীয়- জগদ্ধাত্রী (৭.৫)(জি বাংলা)

চতুর্থ- হরগৌরী পাইস হোটেল (৭.১) (স্টার জলসা)

পঞ্চম- রাঙা বউ (জি বাংলা) / বাংলা মিডিয়াম (৬.৭) (স্টার জলসা)

ষষ্ঠ- নিম ফুলের মধু (৬.৬)(স্টার জলসা)

সপ্তম- পঞ্চমী (৬.০) (স্টার জলসা)

অষ্টম- সোহাগ জল (৫.৫)(জি বাংলা)

নবম- এক্কা দোক্কা (৫.৩) (স্টার জলসা)

দশম- সন্ধ্যাতারা (৫.১) (স্টার জলসা)

আগামী সপ্তাহ থেকে টিআরপি-তে ঢুকবে আরও একটি মেগা ‘মন দিতে চাই’। মানালি দে, বাসবদত্তা চট্টোপাধ্যায়, স্নেহা চট্টোপাধ্যায়দের কামব্যাক মেগা নিয়েও দর্শকদের মধ্যে কম উন্মাদনা নেই।

Published by:

Share Link:

More Releted News:

বাবার হাত ধরে বলিউডে হাতেখড়ি, ‘রাজা শিবাজী’-তে বিশেষ চমক রীতেশ-পুত্র রাহিলের

দাদুর মৃত্যুতে শোকাহত ‘সাইয়ারা’-র অনীত পাড্ডা, সোশ্যাল মিডিয়ায় যা লিখলেন অভিনেত্রী…

বধাই হো, বাবা হলেন ‘রাকা’ পরিচালক অ্যাটলি

বাবা-মায়ের আচরণেই ডুবেছিলেন নেশায়, অতীতের ভুল নিয়ে আক্ষেপ ‘ধুরন্ধর’-এর গায়িকার

মুক্তি পেতে চলেছে মাইকেল জ্যাকসনের বায়োপিক, প্রধান চরিত্রে কে?

হায়দরাবাদ ছেড়ে মুম্বইয়ে ঘর বাঁধছেন আল্লু অর্জুন, হঠাৎ ঠিকানা বদল কেন?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ