আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

পরিচালক হিসেবে ডেবিউ করছেন গৌতম ঘোষের ছেলে ঈশান

নিজস্ব প্রতিনিধি, কলকাতাঃ এবার পরিচালনায় ডেবিউ করতে চলেছেন টলিউডের স্বনামধন্য পরিচালক (Tollywood Director) গৌতম ঘোষের (Goutam Ghosh) ছেলে ঈশান ঘোষ (Ishan Ghosh)। ছেলের প্রথম ছবি প্রযোজনা করছেন গৌতম ঘোষ সয়ং। ঈশান পরিচালিত এই ছবির নাম “ঝিল্লি”। ছবিটি ইতিমধ্যেই ২৭তম কলকাতা চলচিত্র উৎসবে দেখানো হয়েছে। ৯৩ মিনিটের এই ফিচার ফিল্মটিকে ঘিরে চলচিত্র উৎসবে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা গিয়েছিল। এবার বড় পর্দায় দর্শকদের জন্য মুক্তি পেতে চলেছে ঈশান পরিচালিত “ঝিল্লি”। আগামী ১১ নভেম্বর ছবিটি বড় পর্দায় মুক্তি পেতে চলছে। ছেলের এই ছবি পরিচালনাকে কিভাবে দেখছেন টলিউডের অন্যতম জনপ্রিয় পরিচালক গৌতম ঘোষ? পরিচালক জানিয়েছেন “ঈশান বানিয়েছে বলেই ছবিটিকে ভালো এমনটা কিন্তু নয়”।

পরিচালনায় ডেবিউ করলেও ঈশান পেশায় সিনেমাটোগ্রাফার। তবে সিনেমাটোগ্রাফীর পাশপাশি বাবার সঙ্গে একাধিক ছবিতে সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন ঈশান। শুধু তাই নয় মিউজিক নিয়েও কাজ করেছেন গৌতম পুত্র। তবে “ঝিল্লি”ই ঈশান পরিচালিত প্রথম ছবি। ফিচার ফিল্মটির চিত্রনাট্যও লিখেছেন ঈশান নিজে। ছবিটিতে অভিনয় করেছেন বিতান বিশ্বাস, শম্ভুনাথ দে, সৌরভ নায়েক, সায়নদীপ গুহর মত অভিনেতা অভিনেত্রীরা। জানা গিয়েছে কলকাতা আন্তর্জাতিক চলচিত্র উৎসবে ছবিটিকে ঘিরে দর্শকদের মধ্যে উৎসাহ দেখেই ঝিল্লি বড় পর্দায় মুক্তির সিদ্ধান্ত নেন ছবির প্রযোজক তথা ঈশানের বাবা গৌতম ঘোষ।

“ঝিল্লি” প্রসঙ্গে একটি বৈদুতিন সংবাদমাধ্যমে গৌতম ঘোষ জানিয়েছেন “আমার ছেলে বানিয়েছে বলেই যে আমার ছবিটা ভাল লেগেছে এমনটা নয়, বরং ছবিটি ভাল লাগার অন্যতম কারণ হল ঈশান ছবির একটি নতুন ভাষা খোঁজার চেষ্টা করেছেন। ঈশানের ছবির দৃষ্টিভঙ্গী সম্পূর্ণ ভিন্ন। বর্তমানের ধারা থেকে অনেকটা আলাদা”। আর নিজের প্রথম ছবি সম্পর্কে কি অনুভুতি ঈশানের? বৈদুতিন সংবাদমাধ্যমকে ঈশান জানিয়েছেন, “আমি জীবনে সৎভাবে কিছু করতে চাই, আমি ছবি বানাতে পছন্দ করি, তাই এমন একটা পথ বেছে নিয়েছি যেখান থেকে আমার নতুন অভিজ্ঞতা সঞ্চয় করতে পারি”।

Published by:

Share Link:

More Releted News:

‘কান্তারা’ বিতর্কে বড় স্বস্তি, রণবীরের বিরুদ্ধে FIR খারিজ কর্নাটক হাইকোর্টের

​’লরেন্স অফ পঞ্জাব’-এর মুক্তি স্থগিত, সিধু মুসেওয়ালার বাবাকে খুনের হুমকি বিষ্ণোই গ্যাংয়ের

​’পুলিশের কাজ ছাড়ছি, দাউদ ইব্রাহিমে যোগ দিচ্ছি, রাঘবের দলবদলে প্রকাশ রাজের মিম-খোঁচা

‘নগ্ন’ ছবি চেয়ে অক্ষয়ের ১৩ বছরের মেয়েকে হয়রানি, গ্রেফতার অভিযুক্ত

বক্স অফিসে আয়ের নিরিখে সলমনকে পিছনে ফেললেন অক্ষয় কুমার

ভোটপ্রচারে সোহমকে হরলিক্স খাওয়ার অনুরোধ মহিলার, কী উত্তর দিলেন তৃণমূল প্রার্থী?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ