‘মাধুরীকে ধর্ষণের দৃশ্যে অভিনয় করতে গিয়ে ঘাম ছুটে গিয়েছিল’, দীর্ঘদিন বাদে খোলসা করলেন অভিনেতা

আমি এই বিষয়ে মাধুরী আমাকে খুব সাহায্য করেছিলেন। কারণ আমি তখন একজন নতুন অভিনেতা ছিলাম, আর ধর্ষণের দৃশ্য প্রথম করার কথা ছিল আমার।

Share:

নিজস্ব প্রতিনিধি: মাধুরী দীক্ষিত অভিনীত একটি ব্লকবাস্টার চলচ্চিত্র ছিল ‘প্রেমগ্রন্থ’, যাতে অভিনেত্রীর সঙ্গে জুটি বেঁধে ছিলেন প্রয়াত অভিনেতা ঋষি কাপুর। ছবির কাহিনী, সংলাপ, তাঁদের জুটির রোমান্স, সবটাই মুগ্ধ করেছিল দর্শকদের। নব্বইয়ের দশকের বলিউডের অন্যতম হিট চলচ্চিত্র ছিল ‘প্রেমগ্রন্থ’। ছবিতে একটি ধর্ষণের দৃশ্য ছিল। যেখানে দেখানো হয়েছিল, মাধুরীকে ধর্ষণের অভিনয় করেছিলেন বলিউডের প্রবীণ অভিনেতা গোবিন্দ নামদেব। কিন্তু এ দৃশ্যে অভিনয় করতে নাকি প্রথমে চাননি গোবিন্দ নামদেব। তিনি ভেবেছিলেন ধর্ষণের অভিনয় করতে গিয়ে মাধুরীর যদি কোনও ক্ষতি হয়ে যায়? কিন্তু সাচ্ছন্দ্য বোধ করিয়েছিলেন খোদ মাধুরী দীক্ষিত। হ্যাঁ, সম্প্রতি এই দৃশ্যে শুটিংয়ের অভিজ্ঞতা নিজেই ভাগ করে নিলেন প্রবীণ অভিনেতা।

তিনি বলেছেন, প্রেমগ্রন্থ ছবিতে মাধুরীকে ধর্ষণের অভিনয় করতে গিয়ে খুব ভয় পেয়ে গিয়েছিলেন তিনি। কেননা এই প্রথম তিনি ধর্ষণের দৃশ্যে অভিনয় করবেন।কিন্তু মাধুরীর সঙ্গে এ সংক্রান্ত আলাপচারিতা তাঁকে ভরসা জুগিয়েছিল। এবং অভিনেত্রীর সহযোগিতা দেখে তিনি মুগ্ধ হয়ে যান। এবং তখন থেকে তিনি মাধুরীর ফ্যান হয়ে যান। আসলে দৃশ্যের সময় যে কোনও অপ্রীতিকর ঘটনা ঘটতে পারত, তাই তিনি ভীত ছিলেন। এরপর সাক্ষাৎকারে প্রবীণ অভিনেতা গোবিন্দকে জিজ্ঞাসা করা হয়েছিল যে, দৃশ্যটি করার আগে তিনি বা মাধুরী নার্ভাস ছিলেন কিনা?

উত্তরে গোবিন্দ নামদেব জানান, “আমি এই বিষয়ে মাধুরী আমাকে খুব সাহায্য করেছিলেন। কারণ আমি তখন একজন নতুন অভিনেতা ছিলাম, আর ধর্ষণের দৃশ্য প্রথম করার কথা ছিল আমার। কিন্তু সেই সময় আমাকে ভরসা দিয়েছিল মাধুরী। যদি একজন উচ্চ পর্যায়ের অভিনেতার কাছ থেকে এ ধরণের সহযোগিতা পাওয়া যায়, তাহলে নিঃসন্দেহে নতুন অভিনেতার তাঁদের ১০০ শতাংশ দিতে পারেন। সাধারণত, এটি হয় না। কিন্তু মাধুরী তা করেছিলেন। তিনি ছবির শুরু থেকেই অনেক সহযোগিতা করে ছিলেন আমাকে। তাঁর মনোভাব আমাকে খুব প্রশান্তি দিয়েছে।” ১৯৯৬ সালে মুক্তিপ্রাপ্ত প্রেমগ্রন্থ, পরিচালনা করেছিলেন রাজীব কাপুর। টমাস হার্ডির ইংরেজি উপন্যাস Tess of the d’Urbervilles-এর একটি হিন্দি রূপান্তর এই ছবি। এতে ঋষি কাপুর এবং মাধুরী দীক্ষিত মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন। তবে ছবিতে মাধুরীকে ধর্ষণের দৃশ্যটি নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছিল।

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

বৃষ্টির মধ্যেই নবদ্বীপে মুখ্যমন্ত্রীর সফরের প্রস্তুতি তুঙ্গে, তৈরি হচ্ছে অস্থায়ী হেলিপ্যাড

আপনার WhatsApp-এও কি দেখা যাচ্ছে বেগুনি রিং? জানুন নতুন ফিচার সম্পর্কে

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরের ক্রিকেট ইতিহাসে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি: গণতন্ত্রের নতুন যাত্রা, নাকি রাজনৈতিক সংকট?

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

জন্মনিয়ন্ত্রণ ভুলে খ্রিস্টানদের বেশি সন্তানের জন্ম দিতে পরামর্শ ট্রাম্পের প্রাক্তন প্রেস সচিবের

আকভানের প্রভাবে সবজির বাজারে আগুন, মাথায় হাত মধ্যবিত্তের

ফেসবুকে অ্যাকাউন্ট ব্লক, হায়দরাবাদে মেটা’র অফিস ভাঙচুর যুব কংগ্রেসের