চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

গ্র্যামির স্মৃতিচারণায় নেই লতা, বাপ্পি লাহিড়ী

আন্তর্জাতিক ডেস্ক:  রবিবার রাতে অনুষ্ঠিত হল ‘দ্য গ্র্যামি অ্যাওয়ার্ড ২০২২’।  সেখানেই স্মৃতিচারণার বিশেষ বিভাগে বাদ পড়লেন সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের নাম। সাত দশক ধরে সুরেলা কণ্ঠে ভারতের সঙ্গীত জগতকে সমৃদ্ধ করেছেন তিনি। কী করে ভারতের নাইটেঙ্গলকে ভুলে গেল আন্তর্জাতিক পুরস্কার মঞ্চ, সেই নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন নেটিজেনরা। অস্কারের পর নেটিজেনদের সমালোচনার মুখে গ্র্যামি।

শুধু লতা মঙ্গেশকর নয়,  গ্র্যামি পুরস্কারমঞ্চে স্মৃতিচারণার বিশেষ বিভাগ থেকে বাদ পড়েছে বাপ্পি লাহিড়ীর নাম। বলিউড-সহ ভারতের সঙ্গীত জগতে লতা মঙ্গেশকরের পাশাপাশি বাপ্পি লাহিড়ীর নাম চিরস্মরনীয়। নেটিজেনদের একাংশের অভিযোগ, অস্কারের পাশাপাশি গ্র্যামির মঞ্চেও স্মরণ করা হল না এই দুই নক্ষত্রের নাম। অথচ আগের বছরে প্রয়াত বিশ্বের প্রায় সমস্ত বিশিষ্ট মিউজিশিয়ানেকে স্মরণ করা হয়েছে।

লতা মঙ্গেশকরের এক অনুরাগী সোশ্যাল মিডিয়ায় লিখেছেন,  ‘ভারতের সব থেকে জনপ্রিয় সঙ্গীতশিল্পী লতা মঙ্গেশকরের নাম গ্র্যামির স্মৃতিচারণার বিভাগে নেই। এই গ্র্যামি পুরস্কার মঞ্চকে সঙ্গীতের সব থেকে বড় মঞ্চ বলে মনে করা হয়। সেখানে মার্কিন সঙ্গীত শিল্পী ছাড়া কাউকে সম্মান দেওয়া হয় না।’  নিজের ক্ষোভ সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে এক নেটিজেন লিখেছেন,  ‘লতা মঙ্গেশকরের নাম উল্লেখ না থাকায় ক্ষুব্ধ হয়েছি। কিন্তু অবাক হয়নি।’

Published by:

Share Link:

More Releted News:

‘ভূত বাংলা’তে অক্ষয়ের পারিশ্রমিক ৫০ কোটি! টাবু-রাজপালসহ বাকি তারকারা কে কত নিলেন?

প্রভাবশালী ব্যক্তিদের তালিকায় রণবীর কাপুর, প্রশংসায় পঞ্চমুখ আয়ুষ্মান খুরানা

বিরাট-অনুষ্কার বিয়েতে মহারাজার বেশে ঢুকে পড়েছিলেন অজ্ঞাত ব্যক্তি, তারপর কী হল?

‘রায়বাঘিনী ঘরে এলো’, পয়লা বৈশাখের শুভক্ষণে দাদু হলেন পরিচালক প্রভাত রায়

বড় দুঃসংবাদ! ‘রামায়ণ’-এর প্রথম পর্বে ‘রাম’ রণবীরের সঙ্গে নেই ‘রাবণ’ যশ

শুরু হল ‘বহুরূপী ২’-এর শুটিং, প্রথম শট কলকাতাতেই, বিশেষ চমক যিশুর

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ