মায়ের সঙ্গে বিচ্ছেদের জল্পনার মধ্যেই বিজয় থালাপতিকে সমাজ মাধ্যমে আনফলো ছেলের

Share:

নিজস্ব প্রতিনিধি : বর্তমানে সময়টা খুব একটা ভালো যাচ্ছে না তামিল ইন্ডাস্ট্রির সুপারস্টার থালাপতি বিজয়ের। ব্যক্তিগত জীবন এবং পেশাগত জীবন দুইদিক থেকেই তিনি সমস্যায় জর্জরিত। তাঁর শেষ ছবি জন নায়গন সেন্সরের কারণে আটকে রয়েছে। অন্যদিকে স্ত্রীয়ের সঙ্গে বিচ্ছেদের আবহে তাঁকে আনফলো করেছে ছেলে জেসন সঞ্জয়। এই ঘটনার তাঁর ব্যক্তিগত জীবনে প্রভাব ফেলেছে।

সূত্রের খবর, থালাপতি বিজয়ের স্ত্রী সঙ্গীতা অভিনেতার বিরুদ্ধে আদালতে বিবাহবিচ্ছেদের মামলা করেছেন। সেখানে উল্লেখ করা হয়েছে, বিজয়ের সঙ্গে একজন অভিনেত্রীর সম্পর্ক রয়েছে। তারজেরেই এই বিবাহবিচ্ছেদের আবেদন করা হচ্ছে। যদিও এই বিষয়ে থালাপতি বিজয় বা সঙ্গীতা কেউই এই বিষয়ে কিছু জানাননি। তারমধ্যেই বাবাকে সোশ্যাল মিডিয়া থেকে আনফলো করেছেন ছেলে জেসন সঞ্জয়। দুজনের ফলোয়াররাই বিষয়টি লক্ষ্য করেছেন। মা ও বাবার বিবাহ বিচ্ছেদের খবরের মাঝে এই ধরনের ঘটনা সকলের নজরে এসেছে। ইন্সটাগ্রামে জেসনের ফলোইং তালিকায় নেই বাবা থালাপতি বিজয়। তাহলে অভিনেতার ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন উঠছে। এই ঘটনায় অনেকেই প্রতিক্রিয়া দিয়েছেন। কেউ কেউ বাবা- ছেলের সম্পর্কের অবনতি নিয়েও কথা বলছেন। 
উল্লেখ্য, ১৯৯৮ সালে লন্ডনে এই জুটির আইনি মতে বিয়ে হয়। ১৯৯৯ সালের অগাস্টে সঙ্গীতাকে ধুমধাম করে  দক্ষিণ ভারতীয় রীতিতে বিয়ে করেন চেন্নাইতে। সেই সময় নিজেকে প্রতিষ্ঠা করার জন্য লড়াি করছিলেন। এক কন্যা ও এক পুত্র সন্তান হয় তাঁদের। বিয়ের কিছুদিন পরেই সুপারস্টার হয়ে ওঠেন তিনি। অভিনেতার ব্যক্তিগত জীবনের এই কঠিন পরিস্থিতি যে তাঁর অনুরাগীদের মনে ঝড় তুলেছে, তা বলাই বাহুল্য।

বঙ্গোপসাগরে নিম্নচাপের জের, ভারী বৃষ্টির সঙ্গে ঝড়ের সতর্কতা জারি দক্ষিণবঙ্গে

কাঁওয়ার যাত্রা থামিয়ে মুসলিম শিক্ষককে শেষ শ্রদ্ধা, সম্প্রীতির নজির বিজনোরে

কেশপুরে ঋত তৃণমূলের বিধায়ক শিউলি সাহাকে ঘিরে ‘গো-ব্যাক’ স্লোগান

হাতের মুঠোয় ১ লক্ষ টাকা, লোভ না করে মালিককে ফেরৎ দিয়ে নজির গড়লেন টোটোওয়ালা

ক্ষুদিরামের পৈতৃক ভিটে নিয়ে কী পরিকল্পনা? শুভেন্দুর কাছে জানতে চেয়েছিলেন অমিত শাহ

গণহত্যার দায়ে সিরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট আসাদকে মৃত্যুদণ্ড দিল আদালত

মেসি মামলায় স্বস্তি অরূপ বিশ্বাসের, ৩০ নভেম্বর পর্যন্ত বাড়ল রক্ষাকবচের মেয়াদ

ধর্ষণের অভিযোগে গ্রেফতার দিল্লি ক্যাপিটলসের ক্রিকেটার অভিষেক পোড়েল

আকাশপথে যান্ত্রিক ত্রুটি, কোলাঘাটে জরুরি অবতরণ মুখ্যমন্ত্রীর কপ্টারের

মঙ্গলে বাঁকুড়ায় প্রশাসনিক বৈঠক শুভেন্দুর, একাধিক উন্নয়নমূলক প্রকল্পের পর্যালোচনা

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ইঙ্গিত, মঙ্গলবার কলকাতা-সহ কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাস?

২২ গজে দাপটের পর এবার সঞ্চালকের ভূমিকায় রোহিত শর্মা, কোন অনুষ্ঠান পরিচালনা করবেন?

জনরোষের মুখে পড়ে রাতেই সস্ত্রীক বাড়ি ছাড়লেন দলবদলু সাংসদ জগদীশচন্দ্র বসুনিয়া

আমেরিকায় ভয়াবহ পথ দুর্ঘটনা, প্রাণ গেল ভারতীয় ইঞ্জিনিয়ারের