চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

হরিয়ানভি গানে অশ্লীল শব্দ ব্যবহার, র‍্যাপার বাদশার বিরুদ্ধে FIR দায়ের

নিজস্ব প্রতিনিধি: গানে আপত্তিকর কথা ব্যবহারের জন্যে ফের আইনি বিপাকে বলিউডের বিখ্যাত র‍্যাপার-গায়ক বাদশা। তাঁকে হরিয়ানা রাজ্য মহিলা কমিশন আইনি নোটিশ পাঠিয়েছে। এবং তাঁকে তলব করেছে। অভিযোগটা ঠিক কী? সম্প্রতি মুক্তি পেয়েছে বাদশার নতুন হরিয়ানভি গান ‘টাটেরি’। সেখানেই আপত্তিকর ভাষা ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ। যার ফলে র‍্যাপার-গায়ককে নিয়ে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। হরিয়ানার মহিলা কমিশনের চেয়ারপার্সন রেণু ভাটিয়া জানিয়েছেন, গানের কথা অশ্লীল এবং সাংস্কৃতিক সীমানা এবং শালীনতা লঙ্ঘন করেছে।

অভিযোগ পাওয়ার পরেই আমাদের প্যানেল স্বতঃপ্রণোদিতভাবে ব্যবস্থা নিয়েছে। গত ১ মার্চ বাদশার গানটি রিলিজ করেছিল। এরপর বিতর্ক চলছে। ৬ মার্চ মহিলা কমিশনের জারি করা সরকারি সমনে বলা হয়েছে, মামলাটি বাদশার বিরুদ্ধে দায়ের করা অভিযোগের সঙ্গে সম্পর্কিত। যার আসল নাম আদিত্য প্রতীক সিং শিসোদিয়া। প্রথমে অভিযোগটি পানিপতের পুলিশ সুপারের কাছে পাঠানো হয়েছিল। পুলিশ কর্তৃপক্ষ নির্ধারিত শুনানিতে মামলার সঙ্গে সংশ্লিষ্ট সকল পক্ষের উপস্থিতির নির্দেশ দিয়েছে। অভিযোগটি পানিপত থানায় জমা দিয়েছিলেন নারী তু নারায়ণী উৎথান সমিতির সভাপতি সবিতা আর্য এবং শিব আরতি ইন্ডিয়া ফাউন্ডেশনের পরিচালক শিব কুমার। উভয় অভিযোগকারীই অভিযোগে বলেছেন যে, বাদশার ‘টাটেরি’ গানের কথায় অশ্লীল শব্দভাণ্ডার রয়েছে। যাতে নারীর সম্মানকে কলঙ্কিত করা হয়েছে।

নারী ও নাবালিকা নিয়ে শব্দ গানে ব্যবহার করা হয়েছে। কমিশন এই অভিযোগগুলি নোট করেছে এবং বিষয়টি পরীক্ষা করার জন্য কার্যক্রম শুরু করেছে। এইচএসসিডব্লিউ আগামী ১৩ মার্চ, সকাল ১১:৩০ মিনিটে শুনানির দিন ধার্য করেছে। বিতর্ক সম্পর্কে বলতে গিয়ে মহিলা কমিশনের চেয়ারপার্সন রেণু ভাটিয়া বলেছেন, গানটি প্রকাশের কীভাবে অনুমতি দিল CBFC। পূর্বে তিন বছর ধরে চলচ্চিত্র সেন্সর বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তিনি। কিন্তু গানটি কীভাবে তাদের অনুমোদন পেল? এছাড়াও, রোহতকের আইনজীবী রাজ নারায়ণ পাঙ্ঘাল রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশনে একটি অভিযোগ জমা দিয়েছেন। আসলে বাদশার র‍্যাপ গানের ‘আয়া বাদশা ডোলি ছাড়া, ইন সবকি ঘোড়ি বানানে’ লাইনটির জন্যে আপত্তি জানানো হয়েছে। এতে স্কুল ইউনিফর্ম পরা নাবালিকা মেয়েদের হরিয়ানা রোডওয়েজের বাসে ওঠা, তাঁদের স্কুল ব্যাগ নিয়ে নাচা একাধিক অশ্লীল ভাষা ব্যবহার করা হয়েছে। সেই কারণে পঞ্চকুলায় বাদশার বিরুদ্ধে একটি FIR-ও দায়ের করা হয়েছে। অভিযোগে বলি হয়েছে, সোশ্যাল মিডিয়া এবং অনলাইন প্ল্যাটফর্মে প্রকাশিত “টেটারি” গানটিতে আপত্তিকর শব্দ এবং অশ্লীল অঙ্গভঙ্গি ব্যবহার করা হয়েছে, যা সমাজে নেতিবাচক বার্তা দিচ্ছে। রিপোর্ট অনুযায়ী, অভিযোগকারী অভয় চৌধুরীর সাইবার ক্রাইম থানায় দায়ের করা লিখিত অভিযোগের ভিত্তিতে তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। বিষয়টিকে গুরুত্বের সাথে নিয়ে পুলিশ ভারতীয় দণ্ডবিধি (বিএনএস), ২০২৩ এর ২৯৬ ধারা এবং নারীর অশ্লীল প্রতিনিধিত্ব (নিষেধ) আইন, ১৯৮৬ এর ৩ ও ৪ ধারায় মামলা দায়ের করেছে।

Published by:

Share Link:

More Releted News:

দ্বিতীয়বার ‘মাম্মি’ হতে চলেছেন দীপিকা, অভিনেত্রীকে শুভেচ্ছায় ভরিয়ে দিলেন কিয়ারা-প্রিয়াঙ্কারা

মা হলেন শিভালি কা ওবেরয়, বিয়ের তিন বছর পরেই সুখবর শোনালেন ‘দৃশ্যম ২’ খ্যাত পরিচালক

সাই পল্লবীর ছবি ‘Ek Din’-এ দেখা গেল স্মৃতি হারানো! সত্যিই কী এমন অসুখ আছে?

মেয়ের জন্মের দেড় বছরের মাথায় ফের মা হতে চলেছেন দীপিকা, সোশ্যাল মিডিয়ায় পোস্ট তারকা দম্পতির

হরর-কমেডিতেই বাজিমাত! দুই দিনেই ৬০ কোটির গণ্ডি পেরলো অক্ষয় কুমারের ‘ভূত বাংলা’

আয়ুষ্মানের ‘পতি পত্নী অউর ওহ ২’-এর ফার্স্ট লুক প্রকাশ্যে, মে মাসেই মুক্তি!

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ