মাত্র ৭০০০ পারিশ্রমিকে অভিনয় শুরু তাঁর, আজ তিনিই দেশের ‘শেরশাহ’

পাশাপাশি পারিশ্রমিক প্রসঙ্গে সিদ্ধার্থ জানান, তাঁর প্রথম বেতন ছিল মাত্র ৭০০০ টাকা। আর প্রথম পারিশ্রমিকের পুরো টাকাটাই তিনি তাঁর মাকে দিয়ে দেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউডের উঠতি অভিনেতাদের মধ্যে অন্যতম দ্য হ্যান্ডসাম সিদ্ধার্থ মালহোত্রা। স্বল্প সময়েই বলিউডে নিজের জায়গা বেশ পাকিয়ে নিয়েছেন অভিনেতা। যেমন তিনি ফিগার এবং সৌন্দর্যে জবরদস্ত, তেমনি অভিনয়েও সেরার সেরা। ২০১২ সালে ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’-এর মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন তিনি। তাঁর ঝুলিতে রয়েছে একাধিক সুপারহিট। বিশেষ করে তাঁর শেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘শেরশাহ’ বেশ কয়েকটা সেরা চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে এবং সিদ্ধার্থ নিজেও সেরা অভিনেতা হিসেবে পুরস্কার পেয়েছেন। কিন্তু জানেন কী, চলচ্চিত্রে আসার আগে সিদ্ধার্থকে কতটা সংগ্রাম করতে হয়েছিল। তিনি সাম্প্রতিক একটি সাক্ষাৎকারে এই বিষয়েই মুখ খুললেন।

তিনি জানালেন, প্রাথমিকভাবে তাঁর পরিবার কোনদিনও তাঁর অভিনয়ের পরিকল্পনাকে গুরুত্ব দেয় নি। পাশাপাশি পারিশ্রমিক প্রসঙ্গে সিদ্ধার্থ জানান, তাঁর প্রথম বেতন ছিল মাত্র ৭০০০ টাকা। আর প্রথম পারিশ্রমিকের পুরো টাকাটাই তিনি তাঁর মাকে দিয়ে দেন। কারণ তখন তাঁর কোনও ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছিল না। তিনি করণ জোহরের সিনেমা ‘Student of the year’ ছবির মাধ্যমে আত্মপ্রকাশ করার আগে, কেজো-র আরও একটি চলচ্চিত্র ‘মাই নেম ইজ খান’ (২০১০) এ সহকারী পরিচালক হিসেবে কাজ করেছিলেন।

কাজের ফ্রন্টে, সিদ্ধার্থের পরবর্তী ছবি ‘থ্যাঙ্ক গড’, যেখানে তাঁকে অজয় দেবগনের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে। ইন্দ্র কুমারের পরিচালনায় আগামী ২৫ অক্টোবর, দীপাবলির উপলক্ষ্যে পর্দায় মুক্তি পেতে চলেছে এই ছবি। পাশাপাশি সিদ্ধার্থের পাইপলাইনে ‘যোধা’ও রয়েছে, সেটিও একটি অ্যাকশন ফিল্ম। যা ১১ নভেম্বর পর্দায় রিলিজ করবে। এদিকে, সিদ্ধার্থও খুব শীঘ্রই একটি অ্যাকশন ওয়েব সিরিজের মাধ্যমে OTT-তে আত্মপ্রকাশের জন্য প্রস্তুতি নিচ্ছেন। আর রোহিত শেঠি পরিচালিত, ভারতীয় পুলিশ ফোর্সের এই সিরিজে সিডকে একজন পুলিশ অবতারে দেখা যাবে। তাঁর পাশাপাশি অভিনয় করবেন শিল্পা শেঠি এবং বিবেক ওবেরয়।

সোনাঝুরির জঙ্গলে টুলু মণ্ডলের বিলাসবহুল বাগানবাড়ির খোঁজ! তল্লাশিতে আটক ৩

বহিরাগতদের এনে পঞ্চায়েতে আস্থা ভোটে অশান্তির চেষ্টা তৃণমূলের, অভিযোগ বিজেপির

তারেক-দীনেশ বৈঠকের আগেই ঢাকায় ‘র’ প্রধান পরাগ জৈন, জোর জল্পনা

ফিলিপাইনে ঘূর্ণিঝড় ‘কুজিরো’ ও ‘ডলফিন’-এর তাণ্ডব! বন্যা-ভূমিধসে মৃত ১২, নিখোঁজ ৮

গরু পাচার মামলা: পলাতক তৃণমূল নেতা বিনয় মিশ্রকে দেশে ফেরাতে তৎপর সিবিআই

‘যে কোনও মুহূর্তে মৃত্যুর জন্যে আমি প্রস্তুত’, কনসার্টে কান্নায় ভেঙে পড়লেন গায়ক লাকি আলি

ঝাড়খণ্ডে ‘বিধানসভা ঘেরাও’ কর্মসূচিতে উত্তেজনা, পড়ুয়াদের উপর জলকামান-লাঠিচার্জ পুলিশের

অভিষেকের বিদেশযাত্রায় শর্তসাপেক্ষে অনুমতি দিল সুুপ্রিম কোর্ট

হালিশহর থানার লকআপে তৃণমূলকর্মীর মৃত্যু, সাসপেন্ড তদন্তকারী অফিসার

‘ইটের ঘা খেয়েছি, সেই দাগ গায়ে রয়েছে আমার’, মমতার উপর হামলা প্রসঙ্গে বিস্ফোরক দিলীপ

সৌদিতে সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মর্মান্তিক মৃত্যু ১৬ বাংলাদেশির

‘নরেন্দ্র নামটাকে ঘৃণা করি’, ভারতীয় বক্সারকে বলেছিলেন পাক খেলোয়াড়! শুনে যা করলেন মোদি…

অমানবিক! ফোন চুরির অভিযোগে যুবকের মাথা ন্যাড়া করে গলায় ঝোলানো হল জুতোর মালা

রক্ষাকবচ মামলার দ্রুত শুনানির আর্জি জানিয়ে তড়িঘড়ি হাইকোর্টে ছুটলেন সুমিত