মাথা ঘুরিয়ে পড়ে যান, ভর্তি করতে হয় হাসপাতালে, কী হয়েছে রণজয় বিষ্ণুর?

সেখানেই ধরা পড়ে রক্তচাপ অনেকটাই কমে গিয়েছে তাঁর। বাড়ি আসার পর তিনি অজ্ঞান হয়ে পড়ে যান। এরপর প্রতিবেশীরাই তাঁকে হাসপাতালে ভর্তি করে।

Share:

নিজস্ব প্রতিনিধি: দিন কয়েক আগেই ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করে তিনি জানিয়েছিলেন যে, তাঁর ছবি দেখিয়ে একদল প্রতারক চক্র অভিনয়ে সুযোগ করিয়ে দেওয়ার নামে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। ভরপুর ইনস্টিটিউটশন চালাচ্ছে। কিন্তু আদেউ এমন বিষয়ে তাঁর কোনও হাত নেই। বিষয়টিকে সামনে এনে ভক্তদের সতর্ক করেছিলেন টলিউডের জনপ্রিয় অভিনেতা রণজয় বিষ্ণু। এর দিন দুয়েক বাদেই প্রকাশ্যে এল যে, শুটিং থেকে ফেরার পথে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন রণজয় বিষ্ণু।

রীতিমতো হাসপাতালে ভর্তি করা হয়েছে হয়েছে হয়েছে তাঁকে। সূত্রের খবর, প্রতিদিনের মতো শুটিংয়ে গিয়েছিলেন তিনি। সেখানেই ধরা পড়ে, স্বাভাবিকের থেকে তাঁর শরীরের রক্তচাপ কম। এরপর শুটিং শেষে বাড়ি ফিরতেই মাথা ঘুরিয়ে পড়ে যান রণজয়। সংজ্ঞাহীন অবস্থায় তাঁকে দেখামাত্রই প্রতিবেশীরা তাঁকে হাসপাতালে নিয়ে যান। তবে এখন হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন অভিনেতা। এখন কেমন আছেন? একটি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অভিনেতা বলেন, দিন ১৫ ধরেই অসুস্থ ছিলেন তিনি। মঙ্গলবার শুটিং থেকে বাড়ি ফেরার পর বেহুঁশ হয়ে যান। শুটিংয়েই চিকিৎসার সাহায্য নেন অভিনেতা। সেখানেই ধরা পড়ে রক্তচাপ অনেকটাই কমে গিয়েছে তাঁর। বাড়ি আসার পর তিনি অজ্ঞান হয়ে পড়ে যান। এরপর প্রতিবেশীরাই তাঁকে হাসপাতালে ভর্তি করে।

গত কয়েকদিন ধরেই অসম্ভব মানসিক চাপে ভুগছিলেন অভিনেতা, সেটাই তাঁর অসুস্থতার কারণ হতে পারে। তবে চিকিৎসকেরা তাঁকে প্রচুর বিশ্রাম নিতে বলেছেন। কিন্তু দুম করে এক্ষুনি ছুটি নেবেন না অভিনেতা। কারণ মেগা সিরিয়ালের শুটিং থাকছে তাঁর। এই মুহূর্তে ‘কোন গোপনে মন ভেসেছে’ সিরিয়ালে অভিনয় করছেন রণজয়। এছাড়াও তাঁর কিছু সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। তাই তাঁর এখন কয়েকদিন পুরোপুরি বিশ্রাম নেওয়ার ফুরসৎ নেই।

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!

ফের ভারতে ফিরছে Paytm! প্রাথমিক অনুমোদন দিল RBI

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

বাঙালির ঐতিহ্যবাহী স্বাদ! চিংড়ির পুর ভরা মোচা দিয়ে বানান মনোহরা 

‘পুষ্পা’ ওরফে জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

এক ধাক্কায় অনেকটা কমল সোনার দাম, আজ কলকাতার দর কত?