হাসপাতালে ভর্তি মনোজ মিত্র, কী হয়েছে বর্ষীয়ান অভিনেতার?

বর্ষীয়ান অভিনেতা বর্তমানে চিকিৎসক গৌতম দত্তর তত্ত্বাবধানে রয়েছেন। তবে তাঁর অস্ত্রোপচার করা হয়েছে, তাই উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, এখন তিনি সুস্থ।

Share:

নিজস্ব প্রতিনিধি: টলিউডে কী হচ্ছে বলুন তো! একের পর এক দুঃখের খবর! ৮০-৯০ দশকে বাংলা ইন্ডাস্ট্রির অন্যতম কিংবদন্তি অভিনেতা মনোজ মিত্র। প্রধান ভূমিকায় নয়, বরং পার্শ্ব চরিত্রে তাঁর অভিনয় সাড়া ফেলেছিল বাঙালিদের মনে। কখনও খলনায়কের চরিত্রে, কখনও দুষ্টু বাবার চরিত্রে, আবার কখনও কিপটে শ্বশুরের চরিত্রে তাঁর অভিনয় ব্যপক প্রশংসিত ছিল। কিন্তু বয়সের ব্যবধানে বহুদিন ধরেই তাঁকে ইন্ডাস্ট্রিতে দেখা যায়নি।

একটাই অভিযোগ, বয়স্কদের তরুণদের মাঝে জায়গা নেই। তাই হয়তো অভিনয়ে তিনি এখন বাতিল। যাই হোক, সূত্রের খবর, গুরুতর অসুস্থ কিংবদন্তি অভিনেতা ও নাট্যব্যক্তিত্ব মনোজ মিত্র। হাসপাতালে ভর্তি। সোমবার SSKM-এর কার্ডিওলজি বিভাগে তাঁকে ভর্তি করা হয়েছে। পেসমেকার বসানো হয়েছে। বর্ষীয়ান অভিনেতা বর্তমানে চিকিৎসক গৌতম দত্তর তত্ত্বাবধানে রয়েছেন। তবে তাঁর অস্ত্রোপচার করা হয়েছে, তাই উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, এখন তিনি সুস্থ।

২০১৮ সালে আদালতের নির্দেশে যতীন দাস রোডের বাড়ি থেকে মনোজ মিত্র বাধ্য হয়েই বের হয়ে গিয়েছিলেন। অভিনেতার বাড়িতে থাকা সমস্ত জিনিসপত্রও বের করে দেওয়া হয়েছিল। সেখানে অনেকগুলি বছর ধরে তিনি ভাড়া ছিলেন। বৃদ্ধা বয়সে তাঁর এমন করুন পরিস্থিতি যে কাউকে কাঁদিয়ে ছাড়বে। শুরু সিনেমা নয়, সিরিয়াল, শর্ট ফিল্ম, থিয়েটার-সহ একাধিক মাধ্যমে অভিনয় করেছেন মনোজ মিত্র। বাংলা ছবির অন্যতম দাপুটে অভিনেতা ছিলেন তিনি। তাঁর অভিনীত ‘বাঞ্ছারামের বাগান’, ‘আদর্শ হিন্দু হোটেল’ আজও দর্শকদের মুখে মুখে চর্চিত। তবে এখন আর অভিনয় নয়, লেখা লেখিতে মন দিয়েছেন। ৮৫ বছরেও তাঁর প্যাশন চালিয়ে যাচ্ছেন।

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

ট্রাম্পের জন্য প্রোটোকল ভেঙে বিমানবন্দরে জিনপিং, বদলাচ্ছে চিন-আমেরিকার সম্পর্কের সমীকরণ?

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত

শীতের দুপুরের সেরা পদ, বানিয়ে নিন ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

প্রকাশ্যে এল সিদ্ধার্থ-কিয়ারার মেয়ের মুখ, সমাজমাধ্যমে ভাইরাল ছবি

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি

ঢাকার কারাগারে চিন্ময়কৃষ্ণ প্রভুর খাদ্য ও চিকিৎসা নিয়ে গভীর উদ্বেগ