বাংলা ধারাবাহিকের অভিনেত্রীরা কে কততা শিক্ষিত, জেনে নিন এক ঝলক

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সন্ধ্যা হলেই বাংলার ঘরে ঘরে চলতে শুরু করে মিঠাই, গৌরি, দীপা, খড়ি, লক্ষ্মী কাকিমার গল্প। বাংলার মা কাকিমাদের কাছে অত্যন্ত প্রিয় হয়ে ওঠেন এই সব চরিত্ররা। পাশাপাশি যে সকল অভিনেত্রীদের হাত ধরে এই সব চরিত্র গুলি প্রান পায় তাদের নিয়েও দর্শকদের কৌতূহল কিছু কম থাকেনা। এই সকল সুন্দরী অভিনেত্রীদের বাস্তব জীবন কেমন? তাদের বাড়ি কোথায়? তাদের শিক্ষাগত যোগ্যতা কী? অথবা তাদের জীবনের বিশেষ মানুষটির পরিচয় কী? তা নিয়ে অনুরাগীদের কৌতুহলের অন্ত নেই। এক ঝলকে দেখে নিন বাংলা টেলিভিশনের (Bengali television) জনপ্রিয় এই সব অভিনেত্রীদের (actress) শিক্ষাগত যোগ্যতা (Educational qualification)।

এই মুহূর্তে বাংলা টেলিভিশনের জনপ্রিয় ধারাবাহিক হল জি বাংলার মিঠাই। দীর্ঘ দিন ধরে বঙ্গ সেরা থাকা এই ধারাবাহিক বর্তমানে টিআরপি তালিকায় নিচে নেমে গেলেও মিঠাই ও তার উচ্ছেবাবুর জনপ্রিয়তা এতটুকু কমেনি। ধারাবাহিকে মিঠাইয়ের চরিত্রে অভিনয় করছেন সৌমিতৃষা কুন্ডু। বারাসাত গার্লস হাইস্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাস করার পর, অভিনেত্রী বর্তমানে ইন্দিরা গান্ধী মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক স্তরের পড়াশোনা করছেন।

বাংলা ধারাবাহিকের অপর এক জনপ্রিয় অভিনেত্রী স্টার জলসার সাহেবের চিঠির চিঠি। এই চরিত্রে অভিনয় করছেন দেবচন্দ্রিমা সিংহ রায়। এর আগে স্টার জলসারই ধারাবাহিক সাঁঝের বাতির চারু চরিত্রে অভিনয় করে প্রবল জনপ্রিয়তা পান অভিনেত্রী। সিঙ্গুরের গোলাপ মোহিনী গার্লস হাইস্কুল থেকে উচ্চমাধ্যমিক পাস করেন দেবচন্দ্রিমা। তবে এরপর আর উচ্চ শিক্ষার পথে এগোননি অভিনেত্রী। অভিনয়টাকেই তিনি পেশা হিসেবে বেছে নেন।

স্টার জলসার অপর এক জনপ্রিয় ধারাবাহিক গাঁটছড়া। এই ধারাবাহিকের মূল চরিত্র খড়ির ভুমিকায় অভিনয় করছেন সোলাঙ্কি রায়। স্টার জলসারই ধারাবাহিক ইচ্ছে নদীতে মেঘলার চরিত্রে অভিনয়ের মাধ্যমে জনপ্রিয়তা লাভ করেন সোলাঙ্কি। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে পলিটিক্যাল সায়েন্স এবং আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে স্নাতকোত্তর পাস করেন অভিনেত্রী।

জি বাংলার ধারাবাহিক লাল কুঠিতে অনামিকার চরিত্রে অভিনয় করেন অভিনেত্রী রুকমা রায়। বাসন্তীদেবী কলেজ থেকে স্নাতকোত্তর পড়াশোনা করেন অভিনেত্রী।

এই মুহূর্তে জি বাংলার অপর এক জনপ্রিয় ধারাবাহিক গৌরি এলো। এই ধারাবাহিকে গৌরির চরিত্রে অভিনয় করছেন মোহনা মাইতি। অভিনেত্রী সদ্য মাধ্যমিক পাস করে একাদশ শ্রেনীতে পড়ছেন।

জি বাংলার অপর এক জনপ্রিয় ধারাবাহিক জগদ্ধাত্রী। বর্তমানে টিআরপি তালিকায় বঙ্গসেরা এই ধারাবাহিক। গল্পে জগদ্ধাত্রীর চরিত্রে অভিনয় করছেন অঙ্কিতা মল্লিক। ধারাবাহিকে একজন সিবিআই অফিসারের চরিত্রে অভিনয় করার পাশাপাশি বাস্তব জীবনেও তিনি একজন ইঞ্জিনিয়ার। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ইঞ্জিনিয়ারিং পাস করেন অভিনেত্রী।

জি বাংলার অপর এক জনপ্রিয় ধারাবাহিক এই পথ যদি না শেষ হয়। এই ধারাবাহিকে নায়িকা উর্মির চরিত্রে অভিনয় করছেন অণ্বেষা হাজরা। তারক দাসী নারী কল্যান সদন থেকে উচ্চমাধ্যমিক পাস করার পর যোগমায়া দেবী কলেজ থেকে স্নাতক হন অভিনেত্রী।

যোগী রাজ্যে ট্রাকের সঙ্গে আর্টিকার ধাক্কায় নিহত ৩ টেনিস খেলোয়াড়, আহত বাংলার যুবক

গরম ভাতে অমৃত! রইল জিভে জল আনা কালো জিরের ভর্তার রেসিপি

সপ্তমী থেকে পরিবহণ দফতরের পুজো পরিক্রমা, কীভাবে কাটবেন টিকিট? জানুন বুকিং পদ্ধতি

‘ইতিহাস আরও ভালভাবে মনে রাখবে’, আগরকরের বিদায়ে আবেগঘন পোস্ট গম্ভীরের

ট্যাংরায় অ্যাপ-ক্যাব থেকে উদ্ধার ব্যক্তির দেহ, তদন্তে পুলিশ

ফুলের মালা নয়, ৪০ ফুটের গোঁফ গলায় পরিয়ে বিধায়ককে অভ্যর্থনা

বাজার থেকে কিনতে হবে না, স্বাদ দ্বিগুণ করতে বাড়িতে বানান ম্যাগি মশলা 

বিয়ের অনুষ্ঠান চলাকালীন ধসে পড়ল ছাদ, চেয়ার হাতে ছুটলেন অতিথিরা! ভাইরাল ভিডিও

‘নিজেকে এখনও শিক্ষার্থী মনে করি’, প্রশাসক হিসেবে ২৫ বছর পূর্তিতে বললেন প্রধানমন্ত্রী মোদি

২৫ বছরে মোদির প্রশাসনিক যাত্রা, কলকাতায় ‘সেবা জ্যোতি যাত্রা’ কর্মসূচিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু

রেপো রেট বাড়াল রিজার্ভ ব্যাঙ্ক, বাড়ছে বাড়ি-গাড়ির EMI

ফের মা হতে চলেছেন কিয়ারা আডভানি, প্রথম সন্তানের দেড় বছরের মাথায় দিলেন সুখবর

চিকিৎসার নামে শিশুদের শূন্যে ছুঁড়ে দিচ্ছেন তান্ত্রিক, প্রকাশ্যে ভয়ঙ্কর ভিডিও

হাসপাতালের পথে তীব্র যানজট, অটোর মধ্যেই সন্তানের জন্ম দিলেন মহিলা