Loading live market data...
Loading active stocks...
Connecting...

বিয়ের পর প্রথম পুজো, স্বর্ণেন্দুর সঙ্গে কেমন কাটছে শ্রুতির?

আগের বছর পুজোতে দুগ্গা মায়ের কাছে খুব কেঁদেছি এক বছর কাজ করতে পারিনি বলে, ফ্লোরে জন্মদিন কাটাতে পারিনি, তিলোত্তমায় আমার কাজের কোনও হোর্ডিং ছিল না বলে।

Share:

নিজস্ব প্রতিনিধি: চলতি বছরেই হঠাৎই বিয়ে করে ফেলেন অভিনেত্রী শ্রুতি দাস। বিয়ের আগে ঘুনাক্ষরেও তাঁকে জানতে দেননি বিয়ের কথা। পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে আইনি বিয়ে সারেন অভিনেত্রী। তবে একেবারেই নির্ঝঞ্ঝাটে বিয়ে হয় তাঁর। বিয়েতে একেবারে ইউনিক সেজে তাক লাগিয়ে দেন টলিউডের রাঙা বউ। সোনা নয়, রূপার গযনা ও সাদা পোশাকেই বিয়ের সাজে নিজেকে মুড়িয়ে ছিলেন অভিনেত্রী। পাত্রকে তো সবার চেনা, অভিনেত্রীর দীর্ঘদিনের প্রেমিক পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দার। তাঁর প্রথম সিরিয়াল ত্রিনয়ণীর পরিচালক স্বর্ণেন্দুকেই মন দিয়েছিলেন অভিনেত্রী, বয়সে তাঁর থেকে ১৫ বছরের বড়। এই নিয়ে কম কটাক্ষের শিকার হতে হয়নি অভিনেত্রীকে। কিন্তু তিনি সবসময় তাঁর সিদ্ধান্তে অটল ছিলেন।

যাই হোক, বিয়ের পর শ্রুতির প্রথম দুর্গাপুজো। তাই রাঙা বউয়ের এবারের পুজো গত বারের তুলনায় অনেকটাই আলাদা হবে, সেটাই স্বাভাবিক। প্রেমিক নয়, বর স্বর্ণেন্দুর সঙ্গেই তাঁর প্রথম পুজো। তবে তাঁর খুশির আরেকটি কারণও আছে। অভিনেত্রী এদিন ইনস্টাগ্রামে তাঁর একটি ছবি পোস্ট করে জানালেন তাঁর খুশির কারণ। এদিন স্বামীর সঙ্গে একাধিক ছবিও পোস্ট করেন অভিনেত্রী।সিঁথিতে সিঁদুর। এছাড়াও তাঁর আরেকটি কারণ হল, তাঁর ধারাবাহিকের পোস্টার। ছবিতে দেখা যাচ্ছে, হাসিমুখে সেলফি তুলছেন শ্রুতি। পিছনে দেখা হচ্ছে রাঙা বউ ধারাবাহিকের পুজোর পোস্টার। এই ছবিটা পোস্ট করে অভিনেত্রী লেখেন, ‘আগের বছর পুজোতে দুগ্গা মায়ের কাছে খুব কেঁদেছি এক বছর কাজ করতে পারিনি বলে, ফ্লোরে জন্মদিন কাটাতে পারিনি, তিলোত্তমায় আমার কাজের কোনও হোর্ডিং ছিল না বলে।’

তিনি আরও লেখেন, ‘আমি চেষ্টা করেছিস আর আমি যা চেয়েছি মা সবটা আমায় দিয়েছে। পরিশ্রম করলে ফল পাওয়া যায়।’অনেকেই তাঁর এই পোস্টে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন। একজন লেখেন, ‘বিশ্বকে অনেক ধন্যবাদ, আপনার পথ চলা এভাবেই চলতে থাক। আরও দীর্ঘ এবং কর্মময় হোক আপনার জীবন।’ আরেকজন লেখেন, ‘শুভ মহাষষ্ঠী, এই হোর্ডিংটাই আমিও যেতে যেতে দেখলাম কাল।’ ষষ্ঠীর দিন বরের বুকে মাথা রেখে পোজ দিতে দেখা যায়। সোহাগে আদরে তাঁদের এবারের পুজো যে জমজমাট সেটা বলাই যায়।

মার্শের দুরন্ত শতরান, বেঙ্গালুরুকে রানের লক্ষ্য দিল লখনউ

দুর্নীতির দায়ে চিনের প্রাক্তন দুই প্রতিরক্ষা মন্ত্রীকে মৃত্যুদণ্ড

রাতে তরমুজ খাওয়া কি বিপজ্জনক? জানুন খাওয়ার সঠিক সময়

সন্ধ্যা নামতেই কলকাতায় ঝেঁপে বৃষ্টি, ৯ জেলায় বজ্রপাতের আশঙ্কা, বইবে ঝোড়ো হাওয়া

মমতা আর মুখ্যমন্ত্রী নন, বিধানসভা ভেঙে দিলেন রাজ্যপাল

বাবা হলেন সূর্যকুমার যাদব, পুত্র নাকি কন্যা এল ঘর আলো করে?

ডিজিটাল স্বাস্থ্য পরিষেবায় বড় বদল, চালু হল স্বাস্থ্য ভারত পোর্টাল

‘‌তৃণমূলের সব চোর’‌, বিমানে মহুয়াকে স্লোগান, ‘‌এটা অভব্যতা’‌, পাল্টা সরব সাংসদ

রাত বারোটার মধ্যে মমতা ইস্তফা না দিলে রাজ্যে রাষ্ট্রপতি শাসন?

প্রবল বেগে ধেয়ে আসছে ঝড়, সঙ্গে বৃষ্টিপাত, জারি কমলা সতর্কতা

মধ্যমগ্রামে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, নিহত শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক

ভোট পরবর্তী হিংসায় তপ্ত হাওড়ার শিবপুর, গুলি ও বোমাবাজিতে আহত তিন

বাংলাদেশ প্রিমিয়ার লিগে ম্যাচ গড়াপেটায় জড়িত ৫ ক্রিকেটার, শাস্তি দিচ্ছে বিসিবি

মাধ্যমিকের ফল কখন থেকে দেখা যাবে? অনলাইনে কীভাবে দেখবেন? জানুন সম্পূর্ণ পদ্ধতি