‘পন্ন্যিয়িণ সেলভান পার্ট ১’-এর দাপটের কাছে পাত্তা পেল না হৃতিকের ‘বিক্রম ভেদা’

সোমবার ছবিটি মাত্র 5.39 কোটি রুপি সংগ্রহ করেছিল, এবং মঙ্গলবার এই সংখ্যা প্রায় 12 শতাংশ বৃদ্ধি পেয়ে হয়েছে 6.20 কোটি টাকা। তবে বুধবার বিজয়া দশমীর ছুটি থাকায়, এটি 50 কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: একদিকে গোটা বিশ্বব্যাপী বহু প্রতীক্ষিত তামিল ছবি ‘পন্ন্যিয়িণ সেলভান’ এর রাজ রাজত্ব, আর একদিকে প্রায় চারবছর পর অভিনয়ে প্রত্যাবর্তন হৃত্বিকের ‘বিক্রম ভেদা’র দাপট। তবে দুটি চলচ্চিত্র পাল্লা দিয়ে চললেও তামিল ছবির কাছে হার মেনেছে হৃত্বিক-সইফ অভিনীত ‘বিক্রম ভেদা’। এদিকে চলছে উৎসবের মরসুম। ছুটির দিনগুলিতে রীতিমতো মানুষের ঢল নেমেছে সিনেমা হল গুলিতেও। প্রায় প্রতিদিনই হলে হলে টিকিট হাউসফুল। কিন্তু তবুও ‘বিক্রম ভেদা’ টিকতে পারলো না। মাত্র ৫ দিনে মোটে ৫০ কোটি আয় করতে পেরেছে এই ছবি, যেখানে ‘পন্ন্যিয়িণ সেলভান’ এর আয় মাত্র ৫ দিনেই ৩০০ কোটি ছাড়িয়েছে।তবে ‘বিক্রম ভেদা’ ছবির কাহিনী, প্রতিটি সংলাপ থেকে শুরু করে হৃতিক এবং সইফ নজরকাড়া অভিনয়ে মুগ্ধ হয়েছেন দর্শক।মুলত এই ছবি ২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত তামিল ছবি, বিজয় সেতুপতি আর মাধবনের অভিনীত একই শিরোনাম ছবির হিন্দি সংস্করণ। প্রথম সোমবার এই ছবিটি তেমন সফলতা লাভ না করতে পারলেও গত মঙ্গলবার থেকে এই ছবির বাজেট ঊর্ধ্বমুখী প্রবণতা দেখিয়েছে। সোমবার ছবিটি মাত্র 5.39 কোটি রুপি সংগ্রহ করেছিল, এবং মঙ্গলবার এই সংখ্যা প্রায় 12 শতাংশ বৃদ্ধি পেয়ে হয়েছে 6.20 কোটি টাকা। তবে বুধবার বিজয়া দশমীর ছুটি থাকায়, এটি 50 কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে।

এই ছবি মুক্তির দিনে প্রায় 10.58 কোটি টাকা ব্যবসা করেছিল। শনিবার 12.51 কোটি টাকা, রবিবার 13.85 কোটি টাকা আয় করেছিল৷ বর্তমানে এই ছবির মোট সংগ্রহ ৪২.৩৩ কোটি টাকা। সোমবার, চলচ্চিত্র বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শও এই ছবির একটি আন্তর্জাতিক বাজেট পেশ করেছিলেন। তিনি টুইট করেছিলেন, “মুক্তির মোট ৪ দিনে 24.20 কোটি টাকা সংগ্রহ করেছে। এরপর যথাক্রমে 8.16 কোটি, 7.73 কোটি, 5.80 কোটি এবং 2.51 কোটি টাকা আয় করেছে এই ছবি।”

সম্প্রতি, হৃতিক একটি সাক্ষাৎকারে বলেছিলেন যে, তিনি কীভাবে বিভ্রান্ত হয়েছেন? আশিস চঞ্চলানির সঙ্গে একটি ইনস্টাগ্রাম লাইভ চলাকালীন, তিনি বলেছিলেন, “আমি কিছুটা বিভ্রান্ত। আমি ছবিটি নিয়ে খুব সন্তুষ্ট, আমি এতে খুশি। আমরা এটি তৈরি করে খুব মজা পেয়েছি, আমি অনেক কিছু শিখেছি। আমি যে পর্বত জয় করতে রওনা হয়েছিলাম, আমি মনে করি আমরা জয় করেছি। এখন এটি বিশ্বের সঙ্গে রয়েছে এবং বিশ্ব অনেক কিছু বলছে, তবে বেশিরভাগই ভাল বলেছে। আমি ধীরে ধীরে এটা শুষে নিচ্ছি।”

মুখ্যমন্ত্রী শুভেন্দু সহ বিজেপি নেতা-নেত্রীদের নামে অশালীন ভিডিও ছড়ানোর অভিযোগে গ্রেফতার নিউটাউনের যুবক

তৃণমূল নেতার নামে ঢুকেছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, শোরগোল চন্দ্রকোণায়

ট্রাম্পের চাপেই জাতীয় গোয়েন্দা পরিচালকের পদে ইস্তফা দিয়েছেন তুলসী গ্যাবার্ড!

হাবড়ার হাসপাতাল সুপারের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনে সরব বিজেপি বিধায়ক

কর্নাটকে মুখ্যমন্ত্রী বদল নিয়ে জোর জল্পনা, দিল্লি তলব সিদ্দারামাইয়া-শিবকুমারকে

শিবপুরের দাপুটে তৃণমূল নেতাকে কোমরে দড়ি বেঁধে এলাকায় প্যারেড করাল পুলিশ

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে পাঁচতলার ছাদ থেকে ফেলে খুন, গ্রেফতার ঘাতক

মালদা জেলা পরিষদে সিন্ডিকেট রাজ, মুখ্যমন্ত্রীর কাছে জমা পড়ল লিখিত অভিযোগ

বেঙ্গালুরু বনাম গুজরাতের ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলে কারা ফাইনালে খেলবে?

তারেকের প্রস্তাব প্রত্যাখান, আওয়ামী লীগ সভানেত্রীর পদ ছাড়তে অস্বীকার শেখ হাসিনার

বাংলার নয়া মুখ্য নির্বাচনী আধিকারিক নীলম মীনা, কী পরিচয় এই আমলার?‌

হাসপাতালের কর্মীদের বিরুদ্ধে অভিযোগ পেলে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিজেপি বিধায়কের

‘ডন ৩’ নিয়ে চরম সংঘাত, ফারহানের সঙ্গে বিবাদের জেরে বলিউডে ‘ব্যান’ রণবীর

বাদুড়িয়ায় বাগানবাড়ি থেকে প্রচুর পরিমাণে সরকারি ত্রিপল উদ্ধার, মিলেছে প্রচুর নথি পোড়ানোর প্রমাণ