‘তুমি আমার কাছে কুকুরের সমান’, মঞ্চে উঠেই দর্শকদের তিরস্কার অক্ষরার, কিন্তু কেন?

প্রকাশ্য মঞ্চে অশ্লীল ভাষা প্রয়োগ করে ফের বিতর্কে জড়ালেন বিখ্যাত ভোজপুরি অভিনেত্রী-গায়িকা অক্ষরা সিং। শোয়ের সেই ভিডিও এখন ভাইরাল।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রকাশ্য মঞ্চে অশ্লীল ভাষা প্রয়োগ করে ফের বিতর্কে জড়ালেন বিখ্যাত ভোজপুরি অভিনেত্রী-গায়িকা অক্ষরা সিং। শোয়ের সেই ভিডিও এখন ভাইরাল। যেখানে দর্শকদের উদ্দেশ্যে অভিনেত্রীকে আপত্তিকর ভাষা প্রয়োগ করতে দেখা গিয়েছে। ভিডিওটি ভাইরাল হতেই তীব্র সমালোচনার মুখে পড়েছেন অক্ষরা সিং। গত রবিবার (৩০ মার্চ) বিহারের আরায় হিন্দু নববর্ষে উপলক্ষে আয়োজিত একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন অভিনেত্রী। সেখানেই কিছু দর্শকদের দেখে মেজাজ হারান অভিনেত্রী।

ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, অক্ষরা সেখানে উপস্থিত দর্শকদের কড়া ভাষায় আক্রমণ করে বলছেন, “আমি সিংহী, আমি বিনা কারণে গর্জন করি না। যদি তোমার সাহস থাকে, তাহলে এগিয়ে এসে আমার সঙ্গে কথা বল। শুধু কুকুরই পিছন থেকে ঘেউ ঘেউ করে। তুমি আমার কাছে কুকুর ছাড়া আর কিছুই নও।” তবে আচমকা মেজাজ হারালেন কেন অভিনেত্রী? সূত্রের খবর, অক্ষরার রাগ দর্শকদের মধ্যে থাকা কয়েকজন দুষ্কৃতীর উপর ছিল। যাঁরা পারফরম্যান্সের সময় অভিনেত্রীকে অনুপযুক্তভাবে নকল করছিল। অক্ষরা মঞ্চে উঠে গান গাওয়া শুরু করতেই দর্শকদের মধ্যে কয়েকজন হৈচৈ শুরু করেন। অশ্লীল অঙ্গভঙ্গি করেন।

 

এর ফলে তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়া জানান অভিনেত্রী, মেজাজ হারিয়ে সরাসরি মঞ্চ থেকেই তাঁদেরকে তিরস্কার করেন তিনি। সেই অনুষ্ঠানে বিজেপি নেতা ও সমাজকর্মী অজয় ​​সিং সহ বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তিত্ব এবং অন্যান্য ভোজপুরি শিল্পীরাও উপস্থিত ছিলেন। সেই দৃশ্য অনেকেই ক্যামেরায় ধারণ করেছেন। এবং ভিডিওটি সোশ্যাল মিডিয়া পোস্ট করেছেন। তবে এই প্রথম নয়, এর আগেও অক্ষরার সঙ্গে এমন অনেক ঘটনা ঘটেছে। যার ফলে মঞ্চের মধ্যেই উত্তপ্ত হয়ে উঠেছিলেন তিনি। ভোজপুরি ইন্ডাস্ট্রির অন্যতম বড় তারকা তিনি।

রাতে ঠিকমতো ঘুম হচ্ছে না? অজান্তেই বাড়ছে হৃদরোগে আক্রান্তের ঝুঁকি

বোরকা পরে ভূমি অফিসে আচমকা হাজির জেলা প্রশাসক, তার পর যা ঘটল….

অল্প খেয়েও আকাশছোঁয়া সুগার? ডায়েটের এই ভুলেই বাড়ছে সমস্যা

‘বছরে মহিলাদের ৪০ হাজার টাকা’, প্রমীলা ভোটারদের মন জয়ে অখিলেশের মাস্টারস্ট্রোক

মামলা বন্ধের বিনিময়ে ২ কোটি ঘুষ, এসিবির জালে অতিরিক্ত পুলিশ সুপার

আগামী দু’মাস ডেঙ্গু নিয়ে সতর্ক থাকতে হবে, জেলাশাসকদের নির্দেশ মুখ্যসচিবের

আগামী ৭৪ দিন শনির বক্র দৃষ্টি ৬ রাশির জাতকদের উপরে, তছনছ হবে জীবন!

‘কলকাতাকে ফের শিল্পনগরী করতে চাই,’ শহরে এসে ঘোষণা পেট্রোলিয়াম মন্ত্রীর

মার্কিন হামলায় ধ্বংসস্তুপের নিচে চাপা পড়েও অলৌকিকভাবে রক্ষা পেয়েছিলেন মোজতবা খামেনি

বাংলাদেশে ইউরেনিয়াম নিয়ে যাওয়া রুশ বিমানকে আকাশপথ ব্যবহারের অনুমতি দিল না পাকিস্তান

৯ হাজার টাকা সস্তা রুপো, সোনার দামেও বিরাট পতন

এক্সট্রা ক্লাসের নামে ছাত্রীকে আটকে রেখে ধর্ষণ! গ্রেফতার পাষণ্ড শিক্ষক

সোশ্যাল মিডিয়া নয়, রিয়েল লাইফে মন দিতে যুবদের নির্দেশ নীতিন নবীনের

নিলামের আগেই ছাঁটাই, ৫০ লক্ষের ক্রিকেটারকে ছেড়ে দিল মুম্বাই ইন্ডিয়ান্স