“শোলা অউর শবনামে জনপ্রিয়তার পরেও কাজ পাইনি, টাকা ধার করে দিন কাটত”: গোবিন্দ নামদেব

আমি আশা করেছিলাম যে থিয়েটারে নাম অর্জনের পরে আমাকে আর টাকা রোজগারের ক্ষেত্রে আপস করতে হবে না।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিনোদন জগত বড়ই আজব। এখানে যেমন একবার কেউ খ্যাতির চূড়ায় পৌঁছে গেলে, গোটা পৃথিবীর জুড়ে নিজের নাম বানিয়ে নেয়। তেমনি একবার অভিযোগ থেকে হারিয়ে গেলে তাঁকে খুঁজে পাওয়া মুশকিলই নয়, না মুমকিন। হ্যাঁ, বলিউডে এমন উদাহরণ ভুরি ভুরি। তৎকালীন যুগের একাধিক দাপুটে অভিনেতা, অভিনেত্রীরা এখন অন্ধকারে হারিয়ে গিয়েছে। এমনকি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আচমকাই প্রকাশ্যে এলে জানা যায়, তাঁদের অর্থনৈতিক সঙ্কটও মন্দায় পৌঁছেছে। নেই তাঁদের হাতে কোনো কাজ। তেমনি একজন হলেন বলিউড অভিনেতা গোবিন্দ নামদেব (Govind Namdev)। যিনি বলিউড চলচ্চিত্র ‘শোলা অর শবনম’ (shola Aur Shabnaam)-এ একজন দুর্নীতিবাজ ইন্সপেক্টরের ভূমিকায় অভিনয় করেছিলেন। সেটাই তাঁর ডেভিড চলচ্চিত্র ছিল। এমনকি তিনি ভারতের ন্যাশনাল স্কুল অফ ড্রামারের প্রাক্তন ছাত্র ছিলেন। ১৯৯০ সালে অভিনেতা প্রথম কাজের সন্ধানে মুম্বইতে এসেছিলেন৷ সম্প্রতি হিন্দুস্তান টাইমসের সঙ্গে একটি কথোপকথন অনুষ্ঠানে, গোবিন্দ তাঁর অতীত টেনে একাধিক তথ্য প্রকাশ করলেন৷ তাঁর কথায়, “আমি আশা করেছিলাম যে থিয়েটারে নাম অর্জনের পরে আমাকে আর টাকা রোজগারের ক্ষেত্রে আপস করতে হবে না।”

বলিউডে তাঁর লড়াইয়ের প্রথম বছরগুলিতে গোবান্দকে মোটামুটি কেউ চিনতেন না। যখন তিনি তাঁর প্রথম প্রজেক্ট ‘শোলা অর শবনম’ এর মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেন, তখনই তাঁকে মানুষ আস্তে আস্তে চিনতে শুরু করেন। “শোলা অর শবনম ছবিতে দর্শকরা আমাকে খুব পছন্দ করেছিলেন, যা দেখে আমি খুশি হয়েছিলাম। এমনকি এই ছবিটি মুক্তির পরে, আমি প্রচুর কাস্টিং অফার পেতে শুরু করি, আর সবই ছিল ইন্সপেক্টরের ভূমিকার জন্য। “শোলা অর শবনম শ্যুটের সময়, আমি একবার আমার সহ-অভিনেতা মহাবীর শাহের সঙ্গে কথোপকথনের সময়ে তিনি আমায় জানিয়েছিলেন, ‘এটি তাঁর ৩২তম ছবি ছিল। আমাকে এই রোল ছাড়া আরো কোনো চরিত্র দেয় না।’ এই কথা শুনে গোবিন্দ হতবাক হলেও মহাবীর শাহ-র মতো পরিস্থিতিতে তাঁকে পড়তে না হয়, সেই বিষয়ে অনড় ছিলেন। তিনি আরও বলেন, “আমি একবার জিপি সিপ্পিকে প্রত্যাখ্যান করেছিলাম। তাঁরা তখন আমাকে বকাঝকা করে বলেছিল, ‘কিন্তু, তুমি এইমাত্র এসেছ। আপনার চলচ্চিত্র প্রত্যাখ্যান করা উচিত নয়।’ আমি আরও ২-৩টি প্রস্তাব প্রত্যাখ্যান করার পরে, আমাকে নিয়ে তখন গুজব ছড়াতে শুরু করে যে, মানুষ আমাকে অহংকারী হিসেবে দেখছে এখন। এরকম রটনার পরে লোকজন আমাকে চলচ্চিত্রের জন্য চাওয়া বন্ধ করে দেয়। তখন থেকে আমাকে কাজ দেওয়া বন্ধ হয়ে যায়। এইভাবে আমি কাজ না পেতে পেতে অস্থির হয়ে পড়েছিলাম।”

“আমি এতটাই চাপের মধ্যে ছিলাম যে, আমি আমার পরিবারের সঙ্গে মুম্বইতে চলে আসি। কিছু থিয়েটার ওয়ার্কশপ এবং অন্যান্য গিগ করে আমি সংসার চালাতে পেরেছি। এর-ওর থেকে টাকা ধার নিয়ে আমার দিন কাটত। সেটেও তাড়িয়ে দিত আমাকে।” তখন পরিচালক ভরত রাঙ্গাচার্য গোবিন্দকে উদ্ধার করেন এবং তাঁকে তাঁর টিভি সিরিয়ালে প্রস্তাব দেন। “তিনি তখন আমাকে ৬৫ বছর বয়সী হাসমুখ আজমেরার প্রধান চরিত্রে অভিনয় করার প্রস্তাব দিয়েছিলেন এবং যখন আমি মাত্র 38-39 বছর বয়সী ছিলাম। আমি অবাক হয়ে গেলাম। আমি চাকরি খুঁজছিলাম, কিন্তু আমি সিনিয়র চরিত্রে টাইপকাস্ট হওয়ার ভয়ও পেয়েছিলাম। আমি বাড়িতে গিয়ে আমার স্ত্রীর সঙ্গে জটিল পরিস্থিতি শেয়ার করলাম। আমরা এই উপসংহারে পৌঁছেছি যে অন্তত একজন অভিনেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে গেলে আমার এটা নেওয়া উচিত।” 68 বছর বয়সী হাসি দিয়ে প্রকাশ করেছিলেন।

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

বৃষ্টির মধ্যেই নবদ্বীপে মুখ্যমন্ত্রীর সফরের প্রস্তুতি তুঙ্গে, তৈরি হচ্ছে অস্থায়ী হেলিপ্যাড ও পুজোমণ্ডপ

আপনার WhatsApp-এও কি দেখা যাচ্ছে বেগুনি রিং? জানুন নতুন ফিচার সম্পর্কে

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরে ক্রিকেট ইতিহাসে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি: গণতন্ত্রের নতুন যাত্রা, নাকি রাজনৈতিক সংকট?

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

জন্মনিয়ন্ত্রণ ভুলে খ্রিস্টানদের বেশি সন্তানের জন্ম দিতে পরামর্শ ট্রাম্পের প্রাক্তন প্রেস সচিবের

আকভানের প্রভাবে সবজির বাজারে আগুন, মাথায় হাত মধ্যবিত্তের

ফেসবুকে অ্যাকাউন্ট ব্লক, হায়দরাবাদে মেটা’র অফিস ভাঙচুর যুব কংগ্রেসের