Loading live market data...
Loading active stocks...
Connecting...

‘অল্প বয়সে ভুল করেছি, সবার কাছে ক্ষমাপ্রার্থী’, কী অন্যায় করেছিলেন পূজা

আমার ১৪ বছর বয়সে জাজ আমাকে নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করিয়েছে। আমি জাজেরই সৃষ্টি, জাজেরই মেয়ে।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরী। গতবছরেই শাকিব খানের সঙ্গে তাঁর নাম জড়ানোর কারণে সংবাদের শিরোনামে হয়েছিলেন তিনি। শিশুশিল্পী হিসেবে তিনি অভিনয়ে আত্মপ্রকাশ করলেও এখন তিনি ঢালিউডের প্রথমসারির নায়িকা। জাজ মাল্টিমিডিয়ার মাধ্যমে চলচ্চিত্রে অভিনয়ে হাতেখড়ি পূজা চেরির। এই প্রোডাকশন হাউসের তত্ত্বাবধানেই একাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। যদিও জাজের বাইরেও একাধিক প্রযোজকের সঙ্গে কাজ করেছেন পূজা। কিন্তু জাজ ছেড়ে অন্য প্রোডাকশনের সঙ্গে পূজার কাজ করার বিষয়টি মোটেও স্বাভাবিকভাবে নেয়নি জাজ মাল্টিমিডিয়া।

এরপর থেকেই পূজার সঙ্গে জাজ মাল্টিমিডিয়ার কর্ণধারের সম্পর্কের ভাঙন ধরে। যদিও এতদিন এই বিষয়ে পূজা কখনই মুখ খোলেন নি। এবার ধৈর্যের বাধ ভেঙে অবশেষে জাজ প্রসঙ্গে মুখ খুললেন পূজা চেরি।জানা গিয়েছে, জাজ মাল্টিমিডিয়া চেয়েছিল পূজা শুধু তাঁদের সঙ্গেই কাজ করুক। তেমনটাই চুক্তি ছিল। আসলে ১৪ বছর বয়সে ওই চুক্তি করেছিলেন পূজা। অল্প বয়সে কিছু না বুঝেই চুক্তি করেছিলেন তিনি। কিন্তু তিনি একটা জায়গায় আবদ্ধ থাকতে কোনো মতেই রাজি নন। পূজা সবার সঙ্গেই কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। কিন্তু পূজার সঙ্গে জাজ মাল্টিমিডিয়ার দ্বন্দ্ব কিছুতেই থামার নাম করছিল না। অবশেষে পূজা চেরির পোস্টের মাধ্যমে বিষয়টি পরিষ্কার হল।

পোস্টে পূজা চেরি পরিষ্কার ভাষায় লিখেছেন, ‘আমার অল্প বয়সের কারণে আমি একটি ভুল করেছি। আমি সবার কাছে ক্ষমাপ্রার্থী।’ জাজ মাল্টিমিডিয়ার তত্ত্বাবধানে ‘নূরজাহান’, ‘পোড়ামন ২’, ‘দহন’-সহ একাধিক ছবিতে অভিনয় করেছেন নায়িকা পূজা। তাঁর প্রথম তিনটি ছবি বেশ জনপ্রিয়তাও পেয়েছিল। পরে জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুলের সঙ্গে পূজার প্রেমের গুঞ্জন রটে, শুরু হয় ব্যক্তিগত মনমালিন্য। তাই জাজ থেকে বেরিয়ে আসেন পূজা। আবদুল আজিজ বারবার পূজাকে তাঁদের প্রতিষ্ঠানে ফেরাতে চাইলেও একাধিক বার তাঁদের মধ্যে কথা কাটাকাটি হয়। কিন্তু কিছুতেই বনিবনা হচ্ছিল না। এবার হয়তো পূজা ফিরতে চাইছেন, তাই ফেসবুকে ক্ষমা চেয়ে পোস্ট করলেন তিনি।পূজা চেরি তাঁর ফেসবুক পোস্টে লিখেছেন, “আমার ১৪ বছর বয়সে জাজ আমাকে নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করিয়েছে। আমি জাজেরই সৃষ্টি, জাজেরই মেয়ে। আগে মনে করতাম জাজ মানে শুধুই জাজ। আমার অল্প বয়সের কারণে আমি একটি ভুল করেছি। আমি সবার কাছে ক্ষমাপ্রার্থী”

মার্শের দুরন্ত শতরান, বেঙ্গালুরুকে রানের লক্ষ্য দিল লখনউ

দুর্নীতির দায়ে চিনের প্রাক্তন দুই প্রতিরক্ষা মন্ত্রীকে মৃত্যুদণ্ড

রাতে তরমুজ খাওয়া কি বিপজ্জনক? জানুন খাওয়ার সঠিক সময়

সন্ধ্যা নামতেই কলকাতায় ঝেঁপে বৃষ্টি, ৯ জেলায় বজ্রপাতের আশঙ্কা, বইবে ঝোড়ো হাওয়া

মমতা আর মুখ্যমন্ত্রী নন, বিধানসভা ভেঙে দিলেন রাজ্যপাল

বাবা হলেন সূর্যকুমার যাদব, পুত্র নাকি কন্যা এল ঘর আলো করে?

ডিজিটাল স্বাস্থ্য পরিষেবায় বড় বদল, চালু হল স্বাস্থ্য ভারত পোর্টাল

‘‌তৃণমূলের সব চোর’‌, বিমানে মহুয়াকে স্লোগান, ‘‌এটা অভব্যতা’‌, পাল্টা সরব সাংসদ

রাত বারোটার মধ্যে মমতা ইস্তফা না দিলে রাজ্যে রাষ্ট্রপতি শাসন?

প্রবল বেগে ধেয়ে আসছে ঝড়, সঙ্গে বৃষ্টিপাত, জারি কমলা সতর্কতা

মধ্যমগ্রামে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, নিহত শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক

ভোট পরবর্তী হিংসায় তপ্ত হাওড়ার শিবপুর, গুলি ও বোমাবাজিতে আহত তিন

বাংলাদেশ প্রিমিয়ার লিগে ম্যাচ গড়াপেটায় জড়িত ৫ ক্রিকেটার, শাস্তি দিচ্ছে বিসিবি

মাধ্যমিকের ফল কখন থেকে দেখা যাবে? অনলাইনে কীভাবে দেখবেন? জানুন সম্পূর্ণ পদ্ধতি