‘আমি কটুক্তির শিকার,রণবীরকে নিয়ে প্রশংসার ঝড়’এত বৈষম্য কেন..প্রশ্ন ‘অ্যানিম্যাল’ ছবি পরিচালকের

Share:

নিজস্ব প্রতিনিধি : ‘অ্যানিম্যাল’ ছবির কারণে ব্যাপক সমালোচিত হয়েছে খোদ পরিচালক সন্দীপ রেড্ডি বঙ্গা। বিস্তর বিতর্ক তৈরি হয়েছে সন্দীপ রেড্ডি বঙ্গার এই ছবিকে ঘিরে। ছবির প্রথম পর্বে রক্ত, হিংসা, উগ্র পৌরুষের কারণে সমাজের একটা বড় অংশের কাছে সমালোচিত হন তিনি। অবশ্য বিতর্কের তোয়াক্কা তিনি করেন না। তর্ক-বিতর্ক যাই হোক, তেইশের শেষে বক্স অফিসের হাল রণবীর কাপুরের ‘অ্যানিম্যাল’ই বেশ মনে ধরেছে দর্শকদের। ৯০০ কোটি টাকার বেশি ব্যবসা করেছে পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার এই সিনেমা। বলা যেতেই পারে বলিউডে এখন দক্ষিণী পরিচালকের প্রবল কদর। তিনিই যেন নায়কদের পরশপাথর। এবার রণবীরকে নিয়ে মুখ খুললেন খোদ সন্দীপ রেড্ডি। জানালেন তার রাগ পুষে রাখার কারণ।

এই নিয়ে সন্দীপ জানান, ইন্ডাস্ট্রির সকলেই ‘অ্যানিম্যাল’ ছবিটির অনেক সমালোচনা করেছেন। ওরা সবাই বলেছিল এই ছবিটি সমালোচিত হলেও রণবীরের অভিনয় প্রচুর প্রশংসিত হয়েছে। মানে, রণবীর খুব ভালো কাজ করেছে। আমি রণবীরকে নিয়ে হিংসে করছি না। অবশ্যই সে একজন ভাল অভিনেতা। কিন্তু এই ছবির জন্যই পরিচালকের সমালোচনা করা হচ্ছে, আবার এই ছবিতেই রণবীরের প্রশংসা করা হচ্ছে। সত্যিই বলছি আমি এই বৈষম্য আজও বুঝি না। কেন এত বৈষম্য, শুধুমাত্র কি পরিচালক বলে ?

একইসঙ্গে সন্দীপ চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দেন সমাজে একজন অভিনেতার বেশি মূল্য থাকে। যে দু চোখের পাতা এক না করে সিনেমা বানায়, তাদের কোন মূল্য দেয় না সমাজ। প্রশ্ন ছুঁড়ে দিলেন আধুনিক সমাজকে। এই নিয়ে চলচ্চিত্র নির্মাতা সন্দীর জানান, ‘শুধুমাত্র একজন অভিনেতা হলে তার অভিনয় প্রশংসিত হয়।কিন্তু তার পেছনে পরিচালকদের কঠোর পরিশ্রম আজীবন ঢাকা পড়ে থেকে যায়। কেউ তাদের মূল্য দেয় না। ছবির পরে ভুলে যায় তাদের। একজন অভিনেতাকে দশবার দেখা যায়। কিন্তু একজন পরিচালককে একবারই দেখা যায়। এত বৈষম্য কেন ?’

লোকসভায় তৃণমূলে ভাঙন ধরাতে শুরু ‘অপারেশন লুটিয়েন্স’, বিদ্রোহী শিবিরে ১২ সাংসদ

রবিবার দক্ষিণের ৬ জেলায় বৃষ্টির হলুদ সর্তকতা জারি, উত্তরে হবে ভারী বর্ষণ

‘গ্রেফতার তো সবে শুরু, জেলে জায়গা থাকবে না’, বিস্ফোরক দিলীপ ঘোষ

আমেরিকার উপরে গোয়েন্দাগিরি চালাচ্ছে ইজরায়েল! মার্কিন গোয়েন্দা সংস্থার রিপোর্ট নিয়ে শোরগোল

পূর্বা এক্সপ্রেস থেকে রানীগঞ্জ স্টেশনে উদ্ধার ৯৫টি কচ্ছপ,ধৃত ১

৫০ বছর ধরে একই পরিবার বানায় ফুটবল বিশ্বকাপের ট্রফি, জানেন কতটা সোনা রয়েছে?

‘এক দুই নয়…সাত বৌ, পাঁচটি রাজপ্রাসাদ’, ৫০০ কোটির মালিক এই তৃণমূল কাউন্সিলর

মালদহে প্রকাশ্য দিবালোকে মহিলা ব্যবসায়ীকে মারধর, ধাবায় তাণ্ডব মদ্যপদের

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফেরানো নিয়ে স্নায়ুযুদ্ধের মধ্যেই দিল্লিতে বৈঠকে বিএসএফ-বিজিবি কর্তারা

তৃণমূল ছাড়ছেন দেব-রচনা, বিজেপিতে যোগ নিয়ে জোর জল্পনা

স্বপ্নপূরণ, ভারতীয় দলে ঠাঁই পেলেন বৈভব সূর্যবংশী

‘মমতার চিঠি নিয়ে ইউসুফ পাঠানের কাছে গিয়েছিলেন?’, নীরবতা ভাঙলেন সৌরভ

কেন ভেঙে দেওয়া হবে না পুরবোর্ড? কলকাতা পুরসভার থেকে জানতে চাইল রাজ্য

চিনের প্রেসিডেন্টের সফরের আগেই ১০ হাজার টনের যুদ্ধজাহাজ তৈরির নির্দেশ কিমের