‘তিরূপতিতেই বিয়ে করব’, তবে কী কৃতির সঙ্গেই গাঁটছড়া বাঁধছেন প্রভাস, আভাস বাহুবলির

গতকাল তিরূপতির একটি দুর্দান্ত ইভেন্টে বিয়ের বিষয়ে চমকপ্রদ মন্তব্য করেছেন প্রভাস।

Share:

নিজস্ব প্রতিনিধি: তারকাদের বিয়ের গন্তব্য আজকাল দেশই হচ্ছে। বিদেশে গিয়ে বিয়ের পন্থা এখন আর নেই বললেই চলে। প্রিয়াঙ্কা চোপড়া থেকে ক্যাটরিনা কাইফ মোটামুটি সবাই বিয়ের জন্যে রাজস্থানকেই বেছে নেন। আর কিছুদিন বাদে আপনেতা রাঘব চাড্ডার সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছেন পরিণীতি চোপড়া, তাও আবার রাজ স্থানেই। যাই হোক, তবে তেলেগু সুপারস্টার প্রভাস বিয়ের জন্যে নাকি তিরূপতি ধামকে বাছলেন? সত্যিই নাকি? আসলে দিন কয়েক ধরেই লাগাতার আলোচনা চলছে প্রভাস আর কৃতি শ্যাননের সম্পর্ক নিয়ে। তাঁরা নাকি প্রেমে পরস্পরের প্রেমে হাবুডুবু খাচ্ছেন! আর ঘটনার সূত্রপাত আদিপুরুষ-এর শুটিং সেট থেকে। বহু প্রতীক্ষিত এই সিনেমার জন্যে এখন দুজনেই ব্যস্ত। গতকাল তিরূপতিতে আদিপুরুষের দুর্দান্ত লঞ্চ ইভেন্টে বিয়ের বিষয়ে চমকপ্রদ মন্তব্য করেছেন প্রভাস।

পৌরাণিক কাহিনী রামায়ণের গল্প অবলম্বনে তৈরি হয়েছে আদিপুরুষ। বছরের অন্যতম বড় বাজেটের ছবি হতে চলেছে প্রভাস-কৃতির রাম- সীতা জুটির আদিপুরুষ। প্রায় ৪৫০ কোটি দিয়ে তৈরি আদিপুরুষ। তবে প্রভাস ও কৃতির ডেটিংয়ের গুঞ্জন তাঁরা নিজেরাই অস্বীকার করেছেন। ওম রাউতের আদিপুরুষ মুক্তির জন্যে প্রস্তুত আগামী ১৬ জুন। ছবিটি, রামায়ণের আধুনিক যুগের রূপান্তর, এতে রাঘবের ভূমিকায় প্রভাস এবং কৃতি শ্যানন জানকীর ভূমিকায় অভিনয় করছেন। অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার সময় যখন প্রভাসের ভক্তরা ভিড়ের মধ্যে তাঁকে জিজ্ঞাসা করেন যে, তিনি কবে বিয়ে করতে চলেছেন, তখন প্রভাস বলেন, “বিয়ে? কোনও একদিন, আমি তিরুপতিতেই বিয়ে করব।” এছাড়াও এদিন চিরঞ্জীবীকে নিয়ে কথা বলতে গিয়ে প্রভাস বলেন, “একবার চিরঞ্জীবী স্যার আমাকে জিজ্ঞেস করেছিলেন আমি রামায়ণ করছি কিনা। তখন আমি তাঁকে বললাম ‘হ্যাঁ, স্যার’।

তখন তিনি বলেন, ‘এটা তোমার আশীর্বাদ। সবাই এই ধরনের প্রকল্পে কাজ করার সুযোগ পায়না। আপনি সুযোগ পেয়েছেন।’ এদিন পরিচালকের প্রশংসা করে প্রভাস বলেন, “আদিপুরুষের প্রথম ঝলক প্রকাশের পর, ওম এবং তাঁর দল ৭-৮ মাস ধরে চূড়ান্ত ট্রেলারের জন্য অক্লান্ত পরিশ্রম করেছে। তাঁরা প্রতি রাতে এক বা দুই ঘন্টা ঘুমাতেন। যেন তাঁরা যুদ্ধ করেছে। ওম আপনি একজন রকস্টার।” রাঘবের ভূমিকায় অভিনয় নিয়ে প্রভাস বলেন, “প্রতিটি ভূমিকা এবং প্রতিটি চরিত্রই তাঁর কাছে চ্যালেঞ্জিং ছিল। আমি আমাদের মহাকাব্য থেকে এই চরিত্রটি চিত্রিত করতে পেরে খুবই উত্তেজিত, বিশেষ করে ওম যেভাবে এটি ডিজাইন করেছেন। আমি নিশ্চিত আমাদের দেশের তরুণরা এই চলচ্চিত্রের প্রতি তাঁদের ভালোবাসা বর্ষণ করবে।” আদিপুরুষ মূলত হিন্দিতে শ্যুট করা হলেও এটি তামিল, তেলেগু, মালায়লাম এবং কন্নড় ভাষায় ডাব করা হয়েছে। ছবিতে লঙ্কেশের চরিত্রে সইফ আলি খানও রয়েছেন। 

 

সূর্যের রাহুর স্বাতী নক্ষত্রে গোচর! ৬ নভেম্বর পর্যন্ত সুসময় ৪ রাশির জাতকদের

পুজোর মুখে যাত্রীদের জোর ধাক্কা এয়ার ইন্ডিয়ার, টিকিটের দাম বাড়ছে ৮৫০-২১,০০০ টাকা

আলমারি ছাড়াই জামা-কাপড় রাখুন পরিপাটি, ৫ কৌশলে বদলে ফেলুন ঘরের ভোল

‘প্রয়োজন ছাড়া রাস্তায় নয়’, সৌদিতে বসবাসকারী ভারতীয়দের জন্য সতর্কবার্তা দিল্লির

অল্প বয়সে দ্রুত মোটা হয়ে যাচ্ছে আপনার শিশু? জানুন এর পিছনের কারণগুলি…

স্তনে ফোলাভাব মানেই ক্যানসার নয়, তবুও সাবধানতা অবলম্বনে ভুল করলে চরম ক্ষতি

মা দুর্গার রোষ থেকে বাঁচতে চান? নবরাত্রির আগেই ঘর থেকে সরান এই ৫ জিনিস

ইস্টবেঙ্গলকে হারিয়ে টানা দ্বিতীয়বার শিল্ড ঘরে তুলল মোহনবাগান

সাড়ে তিন বছর বাদে দক্ষিণ আফ্রিকার হয়ে টেস্ট খেলতে নামছেন নোখিয়ে

কর আধিকারিকদের গ্রেফতারের ক্ষমতা বাতিল, যুগান্তকারী সিদ্ধান্ত জিএসটি কাউন্সিলের

সোনারপুর ও বালিগঞ্জ স্টেশনের মাঝে ট্রাফিক ব্লক, শনি-রবি বাতিল একগুচ্ছ ট্রেন

জেলা পরিষদ সদস্যের বিরুদ্ধে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে টাকা তোলার অভিযোগ, উত্তপ্ত বসিরহাট

বস হো তো অ্যায়সা! অফিসে আসতে কর্মীদের কষ্ট দেখে BMW উপহার দিলেন মালকিন

নদী বাঁচাতে দেড় হাজার কিমি সাইকেল চালিয়ে প্রধানমন্ত্রীর দরবারে দুই অশীতিপর