‘স্বপ্নে সাপ ভাজা খাচ্ছি’, পরীমণির এমন উদ্ভট পোস্টে কিসের ইঙ্গিত?

স্বপ্নে দেখলাম, কতগুলো সাপ ভাজি করে খেয়ে ফেলেছি! কোন কথা হলো এটা!’ শেষে কয়েকটি ইমোজি জুড়ে পোস্ট শেষ করেন অভিনেত্রী।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ঢাকাই ইন্ডাস্ট্রির চর্চিত নায়িকা পরীমণি। তাঁর ব্যক্তিগত জীবনের নানা কাহিনী প্রতিনিয়ত সংবাদের শিরোনামে জায়গা নিচ্ছে। এমনকী ভক্তরাও তাঁর আপডেট পাওয়ার জন্যে সজাগ থাকেন সবসময়। একে একে পঞ্চম বিয়ে করলেন তাও টেকাতে পারলেন না সংসার। শফিরুল রাজের সঙ্গে তাঁর প্রায় ২ বছরের সংসারও ভাঙার পথে। মারধর, পরকীয়া-সহ ৫ টি অভিযোগ এনে রাজকে ডিভোর্সের নোটিশ পাঠিয়েছেন পরীমণি। তাঁর পৃথিবী এখন রাজ্য, তাঁর একমাত্র পুত্র। যাই হোক, সোশ্যাল মিডিয়া তে ব্যপক সক্রিয় পরীমণি। প্রতিনিয়ত নিজের জীবনের নানা খবরাখবর, ছেলের মজার মজার মুহূর্তগুলি ভক্তদের সঙ্গে ভাগ করে নিচ্ছেন পরী। এছাড়াও ফেসবুকে নানান সময় বিভিন্ন ঘটনা নিয়ে লিখতেও দেখা যায় তাঁকে।

প্রায় দুই বছর মাতৃত্বকালীন বিরতি কাটিয়ে আস্তে আস্তে কাজে ফিরছেন পরীমণি। তবে শুক্রবার সমাজ মাধ্যমে অভিনেত্রীর আরেকটি বেফাঁস পোস্ট উত্তেজিত করে দিল ভক্তদের। পোস্টে তিনি লিখলেন, ‘স্বপ্নে দেখলাম, কতগুলো সাপ ভাজি করে খেয়ে ফেলেছি! কোন কথা হলো এটা!’ শেষে কয়েকটি ইমোজি জুড়ে পোস্ট শেষ করেন অভিনেত্রী। কিন্তু আচমকাই পরীমণির এমন পোস্ট হতবাক করেছে পরীর ভক্তদের। সত্যি কি এটা স্বপ্ন নাকি নতুন ছবির প্রমোশন তা বোঝা গেল না, এবং এই বিষয়ে তিনিও স্পষ্ট কিছু জানাননি। প্রসঙ্গত পরীমণি দুই বছর পর গত ৮ অক্টোবর ‘ডোডোর গল্প’ সিনেমার মাধ্যমে ক্যামেরা সামনে দাঁড়িয়েছেন। এ বিষয়ে পরী বলেন, ‘অনেকদিন কাজের বাইরে ছিলাম। নিজের প্রিয় জায়গায় ফেরার জন্য অনেক দিন মুখিয়ে ছিলাম। ভীষণ ভালো লাগছে আবারও লাইট ক্যামেরার দুনিয়ায় আসতে পেরে।’ 

কথাসাহিত্যিক ও নির্মাতা রেজা ঘটকের পরিচালনায় ডোডোর গল্পে কাজল চৌধুরীর চরিত্রে অভিনয় করছেন পরীমণি আর ফটোগ্রাফার রায়হান চরিত্রে অভিনয় করছেন সাইমন সাদিক। সিনেমাটি ২০২১-২২ অর্থবছরের ৬০ লাখ টাকা সরকারি অনুদান পেয়েছে। 

হরমুজ প্রণালিতে জাহাজে ফের ক্ষেপণাস্ত্র হামলা! আহত ১১ ভারতীয় নাবিক, উদ্বিগ্ন দিল্লি

৪৮ ঘণ্টার মধ্যে প্রশান্ত বর্মনকে আত্মসমর্পণের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট

কুকার-শিলনোড়া দিয়ে মারধর, সৌদি আরবে স্বামীর হাতে নৃশংস অত্যাচারের শিকার কেরলের তরুণী

পুজোয় সারাদিন ঘুরেও সুগন্ধির ঘ্রাণ দীর্ঘস্থায়ী করতে চান? মেনে চলুন ৮ পদ্ধতি

‘উচ্চ-শক্তির নিউট্রিনো আবিষ্কার’, পদার্থবিদ্যায় নোবেল পেলেন ফ্রান্সিস হালজেন

পুজোর আগে ব্রণ কমাতে চান? মুখ ধোয়ার সময় ভুলেও এই ৫ ভুল করবেন না!

মোদির পর ইডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকছেন না অমিত শাহ, মুখ্য অতিথি রাজ্যপাল

আইন মেনেই ব্যবসা করতে হবে, গ্যালিফ স্ট্রিটের ব্যবসায়ীদের কড়া নির্দেশ হাইকোর্টের

বাংলায় কতদিন ক্ষমতায় থাকবে বিজেপি? শমীকের মন্তব্যে শোরগোল

‘নন্দীগ্রামের ভোট শান্তিপূর্ণ, জয়ের সব রেকর্ড ছাপিয়ে যাবে,’ দাবি শুভেন্দুর

অধিনায়কত্ব ছাড়লেন ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক হরমনপ্রীত কৌর

রোগিণীর মৃত্যু, হাসপাতালের ডাক্তার-স্বাস্থ্যকর্মীদের তাড়া করে বেধড়ক মারধর পরিজনদের

ডানকুনিতে দুর্গা প্রতিমা ভাঙার অভিযোগ, তদন্তে পুলিশ

মমতা তৃণমূলের সমর্থনে মালদহে জেলা পরিষদের দখল নিল বিজেপি