কটাক্ষে বিরক্ত! তবে মুখ্যমন্ত্রীর পরামর্শে আবারও সোশ্যাল মিডিয়ায় ফিরছেন ইমন

তবে বিষয়টি জানতে পেরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধমক দিয়ে ইমনকে বলেন, 'আনসোশালদের জন্যে কেন তুমি সোশ্যাল মিডিয়া ছাড়বে?'

Share:

নিজস্ব প্রতিনিধি: দিন কয়েক আগে ট্রোলিংয়ের শিকার হয়ে সোশ্যাল মিডিয়া ছাড়ার ঘোষণা দিয়েছিলেন জনপ্রিয় গায়িকা ইমন চক্রবর্তী। সাফ জানিয়ে দিয়েছিলেন, কাজ ছাড়া আরও কোনও রকমের পোস্ট তিনি করবেন না। তবে বিষয়টি জানতে পেরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধমক দিয়ে ইমনকে বলেন, ‘আনসোশালদের জন্যে কেন তুমি সোশ্যাল মিডিয়া ছাড়বে?’ আর মুখ্যমন্ত্রীর এমন বক্তব্যেই কাজ হয়েছে। রাতারাতি মত পাল্টে আবারও সোশ্যাল মিডিয়ায় ফিরছেন ইমন। সম্প্রতি মায়ের মৃত্যুবার্ষিকীতে তাঁর সোশ্যাল দেওয়ালে একটি ছবি পোস্ট করেছিলেন ইমন। সেই পোস্টের মন্তব্যবক্স ভরে যায় কুমন্তব্যে।

একজন লেখেন, ‘মাকে ডেকে দেখান, কীভাবে আপনি পাঁচালি গেয়ে, চটি চেয়ে বঙ্গভূষণ পেয়েছেন। এবার আপনি নোবেল পাবেন।’ এই মন্তব্যেই কার্যত ভেঙে পড়েন ইমন। ফেসবুক লাইভ করে তিনি বলেন, ‘আমি সব রকমের গান গেয়েছি। পাঁচালিও আমার কাজের অংশ। তাতে আমার বা আমার পরিবারের তো কোনও সমস্যা হচ্ছে না, তাহলে আপনার কেন সমস্যা হচ্ছে?’ এরপরেই তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। এবং ফেসবুক লাইভে বলেন, লাগাতার কুমন্তব্যে ভেঙে পড়েছেন তিনি। কাজের বাইরে আর কোনও ব্যক্তিগত পোস্ট করবেন না তিনি। সোশ্যাল মিডিয়া ছাড়বেন। জানা যায়, এরপর তিনি একটি সংবাদমাধ্যমে উপস্থিত হয়েছিলেন। সেখানে মুখ্যমন্ত্রীও ছিলেন। সেখানেই ইমনকে মুখ্যমন্ত্রী ইমনকে সম্বোধন করে বলেন, ‘আমি জানি ইমনকে খুব খারাপভাবে ট্রোল করা হয়েছে। সেদিন ওঁর মায়ের মৃত্যুবার্ষিকী ছিল।’

এরপরেই ইমনকে মুখ্যমন্ত্রী পরামর্শ দেন যে, ‘তুমি আনসোশাল লোকেদের কেন পাত্তা দিচ্ছ, কেন ওদের জন্যে সোশ্যাল মিডিয়া ছাড়বে?’ এরপরেই ইমন মুখ্যমন্ত্রীকে কথা দেন যে, ‘ওই ঘটনায় একটু মন খারাপ হয়েছিল সেদিন। তবে মন খারাপ কাটতে তো একটু সময় লাগে। তবে দিদির কথা শিরোধার্য। আমি খুব শীঘ্রই সোশ্যাল মিডিয়ায় ফিরব।’

সপ্তাহের শুরুতেই বৃষ্টির দাপট, নিম্নচাপের জেরে একাধিক জেলায় জারি লাল-কমলা সতর্কতা

তারাপীঠের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঘুমের মধ্যেই ঝলসে মৃত ৭

ঝাল-ঝোল তো খেয়েছেন, এবার বেগুন দিয়ে বানিয়ে ফেলুন কই ভোলার রসা

Whatsapp-এ ‘থাম্বস আপ’ পাঠাচ্ছেন, বিপদে পড়ছেন না তো? জেনে নিন এই ইমোজির আসল অর্থ

ডায়েটে রয়েছেন, তেলে-ভাজা বারণ! বানিয়ে নিন ওটসের চপ, চর্বি একটুও বাড়বে না

কেতুর নক্ষত্রে সূর্যের প্রবেশ, ৩১ অগস্টের মধ্যে সুপ্ত বাসনা পূরণ হবে ৩ রাশির জাতকদের

পড়শিদের সঙ্গে ঝগড়ার আশঙ্কা, অল্পতেই মাথা গরম করলে বিপদ, বিদেশ ভ্রমণের সুযোগ..

২৭ বছরেই সব শেষ, ঘুমের মধ্যেই প্রয়াত ‘ঘোস্ট’ অভিনেত্রী অনন্যা রাজ

২১ অগস্ট তারেকের সফরের আগেই ঢাকার হাতে হাদির দুই খুনিকে তুলে দিচ্ছে মোদি সরকার?

‘আশিসদাকে কেউ হয়তো ফোন করে ভয় দেখাতে পারে,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর

কৃষকদের ‘দিল্লি চলো’ অভিযানকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা, সীমানা সিল করল পুলিশ

‘১ কোটি ৪৩ লক্ষ পরিবার আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায়,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘হেনস্থার জন্য মানসিক চাপে ছিলেন আশিসদা’, প্রাক্তন মন্ত্রীর আত্মহত্যায় শোকাহত মমতা

‘বিজেপি হলেও ছাড় নেই’, বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাড়িতে হামলা নিয়ে কড়া বার্তা শুভেন্দুর