৫৮ বছরে পা! মধ্যরাতে শহরে ফিরেই ভাগ্নির সঙ্গে কেক কাটলেন সলমান

ছিলেন অভিনেতার বোন অর্পিতা খান, আরবাজ খানের ছেলে, সোহেল খানের ছেলে, আরভির খান প্রমুখ।এদিন ভাগ্নী আয়তের সঙ্গে কেক কাটেন ভাইজান। উপস্থিত ছিলেন তাঁর ঘনিষ্ঠ বন্ধু ববি দেওলও।

Share:

নিজস্ব প্রতিনিধি: দেখতে দেখতে ৫৮ বছরে পদার্পণ করলেন বলিউড সুলতান সলমান খান। আজ ২৭ ডিসেম্বর, ভাইজানের জন্মদিন। দিন কয়েক ধরেই বলিউডের খান পরিবারে চলছে একের পর এক উৎসব। প্রথমে সলমানের বোন অর্পিতা খানের কন্যার জন্মদিনে চলল রাতভর সেলিব্রেশন। এরপর ২৪ ডিসেম্বর হয়ে গেল অভিনেতার দাদা আরবাজ খানের দ্বিতীয় নিকাহর অনুষ্ঠান। আজ খান পরিবার তথা দেশের সুপারস্টার সলমানের জন্মদিন। গতকাল থেকেই শুরু হয়ে গিয়েছে দেশজুড়ে সলমনের ভক্তদের মধ্যে উৎসব। গতকাল রাতেই সলমানের গ্যালাক্সি আবাসনের বাইরে জমেছিল ভক্তদের ভিড়। এরপর গ্যালাক্সিতেই আয়োজন হয়েছিল সলমনের গ্র্যান্ড বার্থডে পার্টির আয়োজন।

যেখানে উপস্থিত ছিলেন বলিউডের একাধিক প্রভাবশালী ব্যক্তিত্ব। এছাড়াও ছিলেন খান পরিবারের একাধিক সদস্য। ছিলেন অভিনেতার বোন অর্পিতা খান, আরবাজ খানের ছেলে, সোহেল খানের ছেলে, আরভির খান প্রমুখ।এদিন ভাগ্নী আয়তের সঙ্গে কেক কাটেন ভাইজান। উপস্থিত ছিলেন তাঁর ঘনিষ্ঠ বন্ধু ববি দেওলও। বভি দেওলই তাঁর ইনস্টাগ্রামে উদযাপনের ঝলক শেয়ার করেছিলেন। এছাড়াও গতকাল অভিনেতা গভীর রাতে কালিনা বিমানবন্দরে পাপারাজ্জিদের হাত জোড় করে অভ্যর্থনা জানান।তারপরে তিনি সরাসরি আয়ুষ এবং অর্পিতার বাসভবনে চলে যান, যেখানে পুরো পরিবার উপস্থিত হয়েছিলেন। আয়াতের সঙ্গে তিনি তিন স্তরের কেক কাটেন। এরপরেই তিনি গ্যালাক্সি আবাসনে চলে যান। অভিনেতা এদিন কালো টি-শার্ট, কালো ব্লেজার এবং নীল ডেনিম পরার কারণে ড্যাশিং মেজাজে পাপারাজ্জিদের সামনে উপস্থিত ছিলেন। তার সঙ্গে ছিলেন তার দেহরক্ষী শেরা। সালমান ফটোগ্রাফারদের হাত জোড় করে অভিনন্দন জানিয়েছিলেন।

এদিন সলমানের গ্যালাক্সির বাড়িতেও ছিল তাঁর ভক্তদের ভিড়। পেশাদার ফ্রন্টে, সালমানকে ‘টাইগার 3’-এ দেখা গেছে, ক্যাটরিনা কাইফ এবং ইমরান হাশমি এতে ছিলেন। যদিও এখনও তিনি আনুষ্ঠানিকভাবে নতুন কিছু ঘোষণা করেননি, জল্পনা টাইগার বনাম পাঠানের স্পিন অফ নিয়ে কাজ করছে। ববি দেওল এদিন সলমনকে ‘মামু’ সম্বোধন করে শুভেচ্ছা জানিয়েছেন।

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত

শীতের দুপুরের সেরা পদ, বানিয়ে নিন ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল

‘পঞ্চায়েত সিজন ৫’-এর মুক্তির দিন ঘোষণা, কবে থেকে দেখা যাবে নতুন পর্ব?

প্রকাশ্যে এল সিদ্ধার্থ-কিয়ারার মেয়ের মুখ, সমাজমাধ্যমে ভাইরাল ছবি

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি

সন্তানের সামনেই স্ত্রীর গলার নলি কেটে খুন করল পাষণ্ড স্বামী

ঢাকার কারাগারে চিন্ময়কৃষ্ণ প্রভুর খাদ্য ও চিকিৎসা নিয়ে গভীর উদ্বেগ

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

বইপাড়ায় বুক স্টলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড, পুলিশের সঙ্গে বচসা ABVP’র

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র! পাক নাগরিককে ২৭ বছর ৬ মাসের কারাদণ্ড দিল আমেরিকা

ভারতের বিরুদ্ধে কোন কৌশলে খেলবে কিউয়িরা, টেস্টের আগে পরিকল্পনা জানালেন অধিনায়ক টম ল্যাথাম