ব্রেক-আপ গুজবের মাঝেই টলিপাড়ায় সিদ্ধার্থ, রোমান্টিকতায় মজলেন তৃণার সঙ্গে

Share:

নিজস্ব প্রতিনিধি: সিদ্ধার্থ-কিয়ারার ব্রেক-আপ গুজবের মাঝেই বলিউডের হ্যান্ডসম ডুড সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে আমাদের টলিউড রানী তৃণা সাহা। সিদ্ধার্থের সঙ্গে ‘Ishq Wala Love’ গানে মাতলেন নায়িকা। তাহলে কি সিদ্ধার্থ কলকাতায় এলেন? গুনগুনের সঙ্গে দেখা হল কি করে নায়কের? তবে কি বলিউডে পা রাখতে চলছে তৃণা? তৃণা নিজেই তাঁর ইনস্টাগ্রামে দারুণ একটি ভিডিও শেয়ার করলেন সিদ্ধার্থের সঙ্গে। যেখানে দেখা যাচ্ছে, তৃণা এক্কেবারে ট্রেডিশনাল সেজে নায়কের সঙ্গে রোমান্টিক মুডে রয়েছেন, আসলে এমন একজন হিরোকে সামনে পেয়ে কি থাকা যায়। তাঁর সঙ্গে রোমান্টিক মুহুর্ত সৃষ্টি না করলেই নয়। তাই গান হিসেবে সিদ্ধার্থের ডেবিউ ফিল্ম ‘Student Of The year’ এর ‘Ishq wala Love’ গানটি বেছে নিলেন অভিনেত্রী।

 

 

View this post on Instagram

 

A post shared by Trina Saha Bhattacharya (@trinasaha21)

আর সিদ্ধার্থের বাহুতে নিজেকে এক্কেবারে ছেড়ে দিলেন, যাকে বলে রোমান্টিক মুহুর্ত সৃষ্টি করলেন সিদ্ধার্থ-তৃণা দুজনেই। সাদা প্যান্ট, স্টাইলিস্ট পোশাকে বলিউডের হ্যান্ডসাম অভিনেতা ধরা দিলেন রিলে, সিদ্ধার্থও তৃণার সঙ্গে দারুণ রোমান্টিক অভিনয় করলেন। তবে আসল ব্যাপারটি কি, তাই ভাবছেন তো! এই প্রশ্নের উত্তর তৃণার সম্প্রতি পোস্ট করা একটি লাইভ ভিডিও দেবে। যেখানে তিনি নিজেই জানিয়েছেন, সম্প্রতি ‘Josh’ নামে একটি জনপ্রিয় ইন্টারনেট ভিডিও অ্যাপ্লিকেশন সংস্থায় তাঁদের নতুন ‘Campaign’ এর অভিযান শুরু করেছেন, যার নাম ‘#realhain’। যেখানে, যে কেউ তাঁদের পছন্দ মতন যেকোনো ভিডিও কন্টেন্ট আপলোড করতে পারবেন প্রতি মুহূর্তে।

 

আর এখানে যার ভিডিও যত বেশি লাইক পাবে, বা সংস্থার তরফ থেকে যে জিতবেন সে পেয়ে যাবেন ‘2023 IIFA Award In Dubai’ এর টিকিট। পেয়ে যাবেন দুবাইতে গিয়ে এই শো দেখার সুযোগ। আর এই প্রচারাভিযানের মূল মুখ হয়েছেন বলিউড অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা এবং অভিনেত্রী হানসিকা। আর ইতিমধ্যেই ‘#realhai’ নিয়ে একটি টাইটেল ট্র্যাক বানানো হয়েছে, যেখানে প্রধান মুখ হিসেবে আছেন সিদ্ধার্থ এবং হানসিকা।

 

 

View this post on Instagram

 

A post shared by Bhavin Bhanushali ?? (@bhavin_333)

আর এই ভিডিওতে সব সোশ্যাল মিডিয়ার বিখ্যাত কন্টেন্ট ক্রিয়েটাররা আছেন। আছেন টলিউডের গুনগুনও অর্থাৎ তৃণা সাহা। এই প্রজেক্টের কারণেই এদিন তৃণার সঙ্গে সিদ্ধার্থকে দেখা গেল।এবং তিনি শ্যুটিংয়ের সুযোগ খুঁজেই সিদ্ধার্থের সঙ্গে ইশক ওয়ালা লাভ প্রেমে পড়ে গেলেন, এই ভিডিওতে ইতিমধ্যেই টলিউড পাড়ার একাধিক তারকারা ‘Wow’ মন্তব্য করেছেন।

জেলের ভিতরেই কয়েদিদের জন্য এসি-জিম সহ পাঁচতারা বন্দোবস্থ, আচমকা হানায় পর্দাফাঁস

তেজপ্রতাপের কোলে বসে নাচ সুন্দরী অভিনেত্রীর, লালু পুত্রের রি-অ্যাকশন ভাইরাল

ফের বড় পর্দায় ‘কাজরা রে..’, অমিতাভ ও ঐশ্বর্যের সঙ্গে আবারও কোমর দোলাবেন অভিষেক?

বেপরোয়া গতির বাসের তলায় অটোরিকশা, ঘটনাস্থলেই শিশু-সহ প্রাণ গেল সাতজনের

পুজোর উপহার, রেশনে অর্ধেক দামে মিলবে সুজি-ময়দা-চিনি, ঘোষণা খাদ্যমন্ত্রীর

জ্ঞানেশের ইস্তফার দাবিতে উত্তাল দিল্লি, ৭০০ বিক্ষোভকারীকে আটক করল পুলিশ

‘সোনে পে সোহাগা,’ এশিয়াডে লাভলিনার পর বক্সিং-য়ে সোনা জয় পারভীনের

সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, BSF-এর গুলিতে খতম দুই পাক নাগরিক

‘কথা কম কাজ বেশি, এই নীতিতে চলছে বিজেপি সরকার,’ আলিপুরদুয়ারে বললেন মুখ্যমন্ত্রী

SIR: পশ্চিমবঙ্গ সহ ২০টি রাজ্যে বাদ পড়া ভোটারদের নাম তুলতে বিশেষ শিবির, নির্দেশ কমিশনের

পুজোর আগে ফের বৃষ্টির চোখরাঙানি, ভিজবে উত্তরবঙ্গ, দক্ষিণে কবে মিলবে রেহাই?

মিঠি নদীর সংস্কার মামলায় মুম্বই পুলিশের হাতে আটক ডিনো মোরিয়া

রাতের অন্ধকারে মা বড়কালীর লক্ষাধিক টাকার গয়না চুরি, চাঞ্চল্য

জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে মুম্বইতে বিক্ষোভ আরশোলাদের, পথে নামল AAP